বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত চার আসামি খালাস চেয়ে আপিল করেছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আপিল বিভাগে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু।
আপিলকারীরা হলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।
এ ছাড়া পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান চৌধুরী ওরফে আকাশও আপিল করেছেন।
২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।
ওই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় চলতি বছরের ৯ এপ্রিল রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
দণ্ডিত চার আসামি এখন ট্রাইব্যুনালের রায় বাতিল এবং নিজেদের খালাস চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন।
মন্তব্যসমূহ