ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেট বন্ধের ঘটনায় বাংলাদেশ ব্যাংককে আইনি নোটিশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেন বন্ধের ঘটনায় বাংলাদেশ ব্যাংককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কোনো পূর্বঘোষণা কিংবা সুনির্দিষ্ট আইনগত কারণ ছাড়াই একটি জেলার বিপুলসংখ্যক মানুষকে আর্থিক সেবা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাধারণ গ্রাহকদের লেনদেন সচল করার দাবি জানানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) আরিফ শেখ নামে এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ আনিছুজ্জামান এ নোটিশ পাঠান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক এবং ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালকের কাছে নোটিশটি পাঠানো হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, গত ২৫ নভেম্বর থেকে গোপালগঞ্জ জেলায় বিকাশ লিমিটেড, নগদ লিমিটেড ও ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন কার্যক্রম স্থগিত বা বন্ধ রাখা হয়েছে।

এ সিদ্ধান্তের আগে গ্রাহকদের কোনো ব্যক্তিগত নোটিশ, গণবিজ্ঞপ্তি কিংবা সুনির্দিষ্ট আইনগত ও নিয়ন্ত্রক কারণ জানানো হয়নি বলে নোটিশে দাবি করা হয়।

আইনজীবীর বক্তব্য অনুযায়ী, আকস্মিকভাবে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হওয়ার ফলে জেলার প্রায় ১০ লাখের বেশি মানুষের প্রয়োজনীয় আর্থিক লেনদেন বাধাগ্রস্ত হয়েছে।

বিশেষ করে গ্রাহকেরা নিজেদের অ্যাকাউন্টে জমা থাকা অর্থ উত্তোলন, অন্যের কাছে টাকা পাঠানো এবং বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের মতো দৈনন্দিন আর্থিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন না বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এতে ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, প্রবাসীদের পরিবারসহ সাধারণ নাগরিকেরা অর্থনৈতিক ও মানবিক দুর্ভোগের মধ্যে পড়েছেন বলে অভিযোগ করা হয়।

নোটিশে বলা হয়েছে, বিকাশ, নগদ ও রকেট বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত ও নিয়ন্ত্রিত আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান। ফলে এসব প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস রেগুলেশনস, ২০১৪ এবং বাংলাদেশ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস রেগুলেশনস, ২০২২-সহ সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করা বাধ্যতামূলক।

আইনজীবী যুক্তি তুলে ধরেন, কোনো নির্দিষ্ট গ্রাহকের অ্যাকাউন্ট কিংবা লেনদেনে আইন লঙ্ঘন, বিধিপালনসংক্রান্ত সমস্যা অথবা অর্থপাচারের সন্দেহ থাকলে প্রচলিত আইন অনুযায়ী সেই অ্যাকাউন্ট যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

কিন্তু সুনির্দিষ্ট কারণ ও যথাযথ আদেশ ছাড়া একটি সম্পূর্ণ জেলার সাধারণ মানুষের মোবাইল ব্যাংকিং লেনদেন একযোগে বন্ধ করে দেওয়া অযৌক্তিক ও স্বেচ্ছাচারী বলে নোটিশে দাবি করা হয়েছে।

এ ধরনের পদক্ষেপ গ্রাহক অধিকার, আর্থিক সেবায় প্রবেশাধিকার এবং স্বাভাবিক লেনদেনের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।

আন্তর্জাতিক ব্যাংকিং ও পেমেন্ট ব্যবস্থার স্বীকৃত নীতির প্রসঙ্গ তুলে নোটিশে বলা হয়েছে, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার জন্য কোনো নির্দিষ্ট অঞ্চল বা জনগোষ্ঠীকে ঢালাওভাবে আর্থিক সেবা থেকে বিচ্ছিন্ন করা উচিত নয়।

এর পরিবর্তে ঝুঁকির ধরন অনুযায়ী সুনির্দিষ্ট, আনুপাতিক এবং লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশের সংবিধানের ২৭, ৩১, ৪০ ও ৪২ অনুচ্ছেদের কথা উল্লেখ করা হয় নোটিশে। এসব অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা, আইনের আশ্রয় লাভ, পেশা ও ব্যবসা পরিচালনার স্বাধীনতা এবং সম্পত্তির অধিকারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

নোটিশদাতার দাবি, মোবাইল ব্যাংকিংয়ের কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষ নিজেদের অর্থ ব্যবহারের স্বাভাবিক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের কাছে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা ও সরেজমিন তদন্তের মাধ্যমে কী কারণে লেনদেন স্থগিত করা হয়েছে, তা নির্ধারণের অনুরোধ করা হয়।

একই সঙ্গে বিকাশ, নগদ ও রকেট কর্তৃপক্ষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাধারণ ও নির্দোষ গ্রাহকদের অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেন পুরোপুরি সচল করার নির্দেশ দিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ভবিষ্যতে যেন বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট লিখিত অনুমোদন ও প্রচলিত আইনগত বিধান অনুসরণ ছাড়া কোনো নির্দিষ্ট এলাকা, অঞ্চল কিংবা জনগোষ্ঠীর মোবাইল ব্যাংকিংসহ আর্থিক সেবা একযোগে বন্ধ করা না হয়, সে বিষয়েও বাধ্যতামূলক নির্দেশনা জারির দাবি করা হয়েছে।

পাশাপাশি অযৌক্তিক ও বেআইনিভাবে সেবা বন্ধ রাখার কারণে যেসব গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কী পদক্ষেপ নিয়েছে এবং সংশ্লিষ্ট কোনো আদেশ জারি করা হয়েছে কি না, তার অনুলিপিও নোটিশদাতাকে সরবরাহ করতে বলা হয়েছে।

আইনি নোটিশে আরও জানানো হয়েছে, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ নেওয়া না হলে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

সে ক্ষেত্রে আরিফ শেখের পক্ষে সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে সম্ভাব্য মামলার আইনি খরচ ও আনুষঙ্গিক দায়দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তাবে বলেও নোটিশদাতার পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক গোপালগঞ্জ মোবাইল ব্যাংকিং

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেট বন্ধের ঘটনায় বাংলাদেশ ব্যাংককে আইনি নোটিশ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেন বন্ধের ঘটনায় বাংলাদেশ ব্যাংককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কোনো পূর্বঘোষণা কিংবা সুনির্দিষ্ট আইনগত কারণ ছাড়াই একটি জেলার বিপুলসংখ্যক মানুষকে আর্থিক সেবা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাধারণ গ্রাহকদের লেনদেন সচল করার দাবি জানানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) আরিফ শেখ নামে এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ আনিছুজ্জামান এ নোটিশ পাঠান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক এবং ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালকের কাছে নোটিশটি পাঠানো হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, গত ২৫ নভেম্বর থেকে গোপালগঞ্জ জেলায় বিকাশ লিমিটেড, নগদ লিমিটেড ও ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন কার্যক্রম স্থগিত বা বন্ধ রাখা হয়েছে।

এ সিদ্ধান্তের আগে গ্রাহকদের কোনো ব্যক্তিগত নোটিশ, গণবিজ্ঞপ্তি কিংবা সুনির্দিষ্ট আইনগত ও নিয়ন্ত্রক কারণ জানানো হয়নি বলে নোটিশে দাবি করা হয়।

আইনজীবীর বক্তব্য অনুযায়ী, আকস্মিকভাবে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হওয়ার ফলে জেলার প্রায় ১০ লাখের বেশি মানুষের প্রয়োজনীয় আর্থিক লেনদেন বাধাগ্রস্ত হয়েছে।

বিশেষ করে গ্রাহকেরা নিজেদের অ্যাকাউন্টে জমা থাকা অর্থ উত্তোলন, অন্যের কাছে টাকা পাঠানো এবং বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের মতো দৈনন্দিন আর্থিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন না বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এতে ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, প্রবাসীদের পরিবারসহ সাধারণ নাগরিকেরা অর্থনৈতিক ও মানবিক দুর্ভোগের মধ্যে পড়েছেন বলে অভিযোগ করা হয়।

নোটিশে বলা হয়েছে, বিকাশ, নগদ ও রকেট বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত ও নিয়ন্ত্রিত আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান। ফলে এসব প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস রেগুলেশনস, ২০১৪ এবং বাংলাদেশ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস রেগুলেশনস, ২০২২-সহ সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করা বাধ্যতামূলক।

আইনজীবী যুক্তি তুলে ধরেন, কোনো নির্দিষ্ট গ্রাহকের অ্যাকাউন্ট কিংবা লেনদেনে আইন লঙ্ঘন, বিধিপালনসংক্রান্ত সমস্যা অথবা অর্থপাচারের সন্দেহ থাকলে প্রচলিত আইন অনুযায়ী সেই অ্যাকাউন্ট যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

কিন্তু সুনির্দিষ্ট কারণ ও যথাযথ আদেশ ছাড়া একটি সম্পূর্ণ জেলার সাধারণ মানুষের মোবাইল ব্যাংকিং লেনদেন একযোগে বন্ধ করে দেওয়া অযৌক্তিক ও স্বেচ্ছাচারী বলে নোটিশে দাবি করা হয়েছে।

এ ধরনের পদক্ষেপ গ্রাহক অধিকার, আর্থিক সেবায় প্রবেশাধিকার এবং স্বাভাবিক লেনদেনের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।

আন্তর্জাতিক ব্যাংকিং ও পেমেন্ট ব্যবস্থার স্বীকৃত নীতির প্রসঙ্গ তুলে নোটিশে বলা হয়েছে, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার জন্য কোনো নির্দিষ্ট অঞ্চল বা জনগোষ্ঠীকে ঢালাওভাবে আর্থিক সেবা থেকে বিচ্ছিন্ন করা উচিত নয়।

এর পরিবর্তে ঝুঁকির ধরন অনুযায়ী সুনির্দিষ্ট, আনুপাতিক এবং লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশের সংবিধানের ২৭, ৩১, ৪০ ও ৪২ অনুচ্ছেদের কথা উল্লেখ করা হয় নোটিশে। এসব অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা, আইনের আশ্রয় লাভ, পেশা ও ব্যবসা পরিচালনার স্বাধীনতা এবং সম্পত্তির অধিকারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

নোটিশদাতার দাবি, মোবাইল ব্যাংকিংয়ের কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষ নিজেদের অর্থ ব্যবহারের স্বাভাবিক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের কাছে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা ও সরেজমিন তদন্তের মাধ্যমে কী কারণে লেনদেন স্থগিত করা হয়েছে, তা নির্ধারণের অনুরোধ করা হয়।

একই সঙ্গে বিকাশ, নগদ ও রকেট কর্তৃপক্ষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাধারণ ও নির্দোষ গ্রাহকদের অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেন পুরোপুরি সচল করার নির্দেশ দিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ভবিষ্যতে যেন বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট লিখিত অনুমোদন ও প্রচলিত আইনগত বিধান অনুসরণ ছাড়া কোনো নির্দিষ্ট এলাকা, অঞ্চল কিংবা জনগোষ্ঠীর মোবাইল ব্যাংকিংসহ আর্থিক সেবা একযোগে বন্ধ করা না হয়, সে বিষয়েও বাধ্যতামূলক নির্দেশনা জারির দাবি করা হয়েছে।

পাশাপাশি অযৌক্তিক ও বেআইনিভাবে সেবা বন্ধ রাখার কারণে যেসব গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কী পদক্ষেপ নিয়েছে এবং সংশ্লিষ্ট কোনো আদেশ জারি করা হয়েছে কি না, তার অনুলিপিও নোটিশদাতাকে সরবরাহ করতে বলা হয়েছে।

আইনি নোটিশে আরও জানানো হয়েছে, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ নেওয়া না হলে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

সে ক্ষেত্রে আরিফ শেখের পক্ষে সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে সম্ভাব্য মামলার আইনি খরচ ও আনুষঙ্গিক দায়দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তাবে বলেও নোটিশদাতার পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ