ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক রিমান্ডে

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক রিমান্ডে
ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর দুই ভাই রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়ার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

এর আগে সন্ধ্যায় শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানিতে উত্থাপিত বক্তব্য বিবেচনায় নিয়ে আদালত শায়লা ফারজানার পাঁচ দিন এবং রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়ার তিন দিন করে রিমান্ডের অনুমতি দেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে অভিযোগ করা হয়েছে, আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য প্রচার করতেন। পাশাপাশি রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে লোকজন সংগঠিত করা এবং অর্থের জোগান দেওয়ার সঙ্গেও তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে বলে তদন্ত কর্মকর্তার দাবি।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর রাত ১টার দিকে রাজধানীর বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওই সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা ব্যক্তিরা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিস্ফোরণে চারজন আহত হন।

এ ঘটনায় বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়। পরে মামলাটির তদন্তের ধারাবাহিকতায় শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে শায়লা ফারজানা ও তাঁর ভাই রেজাউল আলম শাহিনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে মিরপুরের একটি বাসা থেকে অপর ভাই বুলবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তিনজনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে তদন্ত কর্মকর্তার চাওয়া ১০ দিনের পরিবর্তে শায়লা ফারজানার পাঁচ দিন এবং তাঁর দুই ভাইয়ের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ট্যাগ : মনিরুল ইসলাম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক রিমান্ডে

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর দুই ভাই রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়ার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

এর আগে সন্ধ্যায় শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানিতে উত্থাপিত বক্তব্য বিবেচনায় নিয়ে আদালত শায়লা ফারজানার পাঁচ দিন এবং রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়ার তিন দিন করে রিমান্ডের অনুমতি দেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে অভিযোগ করা হয়েছে, আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য প্রচার করতেন। পাশাপাশি রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে লোকজন সংগঠিত করা এবং অর্থের জোগান দেওয়ার সঙ্গেও তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে বলে তদন্ত কর্মকর্তার দাবি।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর রাত ১টার দিকে রাজধানীর বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওই সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা ব্যক্তিরা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিস্ফোরণে চারজন আহত হন।

এ ঘটনায় বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়। পরে মামলাটির তদন্তের ধারাবাহিকতায় শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে শায়লা ফারজানা ও তাঁর ভাই রেজাউল আলম শাহিনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে মিরপুরের একটি বাসা থেকে অপর ভাই বুলবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তিনজনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে তদন্ত কর্মকর্তার চাওয়া ১০ দিনের পরিবর্তে শায়লা ফারজানার পাঁচ দিন এবং তাঁর দুই ভাইয়ের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ