ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে গুরুতর ভুল, বরখাস্ত ও বদলি ৫ কর্মকর্তা

ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিচয় নিয়ে গুরুতর ভুল তথ্য প্রকাশের ঘটনায় পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের চুক্তিভিত্তিক নিয়োগ প্রত্যাহার, একজনকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে অন্য দপ্তরে বদলি করা হয়েছে। একই সঙ্গে বিতর্কিত ক্যালেন্ডার প্রত্যাহার করে ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এসএম আমানুল্লাহ এক চিঠিতে এসব তথ্য নিশ্চিত করেন।

বিতর্কের সূত্রপাত বিশ্ববিদ্যালয়ের নতুন বছরের ডেস্ক ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতা থেকে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’ এবং ‘শেখ হাসিনার মা’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এমনকি খালেদা জিয়ার ছবির নিচে লেখা হয় ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব’।

গত শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেওয়া অতিথিদের মধ্যে ক্যালেন্ডারটি বিতরণের পর ভুল তথ্যের বিষয়টি প্রকাশ্যে আসে।

এরপর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যালেন্ডারটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সংশোধন করে নতুন ক্যালেন্ডার ছাপানোর উদ্যোগ নেওয়া হয়।

ঘটনার পর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া পাঁচ কর্মকর্তা হলেন কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া, জনসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এবং উপপরিচালক আতিকুর রহমান হেলাল ও কামরুল হাসান।

তাঁদের মধ্যে গৌতম বড়ুয়ার চুক্তিভিত্তিক নিয়োগ প্রত্যাহার করা হয়েছে। উপ-রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অন্যদিকে ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এবং দুই উপপরিচালক আতিকুর রহমান হেলাল ও কামরুল হাসানকে রেজিস্ট্রার দপ্তরে বদলি করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এ এসএম আমানুল্লাহ জানিয়েছেন, ক্যালেন্ডার তৈরির প্রক্রিয়ায় কীভাবে এমন ভুল হলো, কারা এর জন্য দায়ী এবং কোন পর্যায়ে ত্রুটি ঘটেছে, তা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দায়িত্ব পালনে অমনোযোগিতা ও অবহেলার কারণে প্রাথমিকভাবে পাঁচ কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর ভিত্তিতেই তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, ক্যালেন্ডার তৈরির চূড়ান্ত পর্যায়ে উপাচার্যসহ আরও কয়েকজন কর্মকর্তা সম্পৃক্ত ছিলেন। ফলে শুধু পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ঘটনার সম্পূর্ণ দায় নির্ধারণ করা সম্ভব নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, ক্যালেন্ডার মুদ্রণের আগে এর প্রুফ উপাচার্যের অনুমোদনের জন্য পাঠানোর নিয়ম রয়েছে।

তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ঢাকার ধানমণ্ডি কার্যালয়ে উপাচার্য, কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া এবং সাবেক জনসংযোগ কর্মকর্তার উপস্থিতিতে ক্যালেন্ডারটির চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।

এ অবস্থায় ক্যালেন্ডারের ভুলের জন্য শুধু অন্য কর্মকর্তাদের দায়ী করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। তাঁদের মতে, পুরো প্রক্রিয়ায় উপাচার্যের ভূমিকার বিষয়টিও তদন্তের আওতায় আসা প্রয়োজন।

সাময়িক বরখাস্ত হওয়া উপ-রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলামের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা।

তাঁরা জানান, রাশেদুল ইসলাম মূলত একজন ফটোগ্রাফার। ক্যালেন্ডারের পরিচিতিমূলক লেখায় ভুলের জন্য তাঁকে দায়ী করে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্তকে তাঁরা অযৌক্তিক মনে করছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ক্যালেন্ডারের তথ্য প্রস্তুত, প্রুফ যাচাই, অনুমোদন এবং চূড়ান্ত মুদ্রণের প্রতিটি পর্যায়ে কার কী দায়িত্ব ছিল, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করা প্রয়োজন।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভুল তথ্যসংবলিত ক্যালেন্ডার ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার কারণ ও দায়দায়িত্ব নির্ধারণে তদন্ত কমিটি কাজ করবে।

ট্যাগ : জাতীয় বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে গুরুতর ভুল, বরখাস্ত ও বদলি ৫ কর্মকর্তা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিচয় নিয়ে গুরুতর ভুল তথ্য প্রকাশের ঘটনায় পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের চুক্তিভিত্তিক নিয়োগ প্রত্যাহার, একজনকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে অন্য দপ্তরে বদলি করা হয়েছে। একই সঙ্গে বিতর্কিত ক্যালেন্ডার প্রত্যাহার করে ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এসএম আমানুল্লাহ এক চিঠিতে এসব তথ্য নিশ্চিত করেন।

বিতর্কের সূত্রপাত বিশ্ববিদ্যালয়ের নতুন বছরের ডেস্ক ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতা থেকে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’ এবং ‘শেখ হাসিনার মা’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এমনকি খালেদা জিয়ার ছবির নিচে লেখা হয় ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব’।

গত শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেওয়া অতিথিদের মধ্যে ক্যালেন্ডারটি বিতরণের পর ভুল তথ্যের বিষয়টি প্রকাশ্যে আসে।

এরপর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যালেন্ডারটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সংশোধন করে নতুন ক্যালেন্ডার ছাপানোর উদ্যোগ নেওয়া হয়।

ঘটনার পর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া পাঁচ কর্মকর্তা হলেন কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া, জনসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এবং উপপরিচালক আতিকুর রহমান হেলাল ও কামরুল হাসান।

তাঁদের মধ্যে গৌতম বড়ুয়ার চুক্তিভিত্তিক নিয়োগ প্রত্যাহার করা হয়েছে। উপ-রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অন্যদিকে ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এবং দুই উপপরিচালক আতিকুর রহমান হেলাল ও কামরুল হাসানকে রেজিস্ট্রার দপ্তরে বদলি করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এ এসএম আমানুল্লাহ জানিয়েছেন, ক্যালেন্ডার তৈরির প্রক্রিয়ায় কীভাবে এমন ভুল হলো, কারা এর জন্য দায়ী এবং কোন পর্যায়ে ত্রুটি ঘটেছে, তা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দায়িত্ব পালনে অমনোযোগিতা ও অবহেলার কারণে প্রাথমিকভাবে পাঁচ কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর ভিত্তিতেই তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, ক্যালেন্ডার তৈরির চূড়ান্ত পর্যায়ে উপাচার্যসহ আরও কয়েকজন কর্মকর্তা সম্পৃক্ত ছিলেন। ফলে শুধু পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ঘটনার সম্পূর্ণ দায় নির্ধারণ করা সম্ভব নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, ক্যালেন্ডার মুদ্রণের আগে এর প্রুফ উপাচার্যের অনুমোদনের জন্য পাঠানোর নিয়ম রয়েছে।

তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ঢাকার ধানমণ্ডি কার্যালয়ে উপাচার্য, কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া এবং সাবেক জনসংযোগ কর্মকর্তার উপস্থিতিতে ক্যালেন্ডারটির চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।

এ অবস্থায় ক্যালেন্ডারের ভুলের জন্য শুধু অন্য কর্মকর্তাদের দায়ী করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। তাঁদের মতে, পুরো প্রক্রিয়ায় উপাচার্যের ভূমিকার বিষয়টিও তদন্তের আওতায় আসা প্রয়োজন।

সাময়িক বরখাস্ত হওয়া উপ-রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলামের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা।

তাঁরা জানান, রাশেদুল ইসলাম মূলত একজন ফটোগ্রাফার। ক্যালেন্ডারের পরিচিতিমূলক লেখায় ভুলের জন্য তাঁকে দায়ী করে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্তকে তাঁরা অযৌক্তিক মনে করছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ক্যালেন্ডারের তথ্য প্রস্তুত, প্রুফ যাচাই, অনুমোদন এবং চূড়ান্ত মুদ্রণের প্রতিটি পর্যায়ে কার কী দায়িত্ব ছিল, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করা প্রয়োজন।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভুল তথ্যসংবলিত ক্যালেন্ডার ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার কারণ ও দায়দায়িত্ব নির্ধারণে তদন্ত কমিটি কাজ করবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ