ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টঙ্গীতে মাদক বিরোধের জেরে যুবককে রগ কেটে হত্যা

গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে নূরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর গোপালপুর এলাকার একটি বালুর মাঠে এ ঘটনা ঘটে।নিহত নূরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।[BANGVIEWS-POST:4993]পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে নূরুল ইসলামের বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।পরে রাত পৌনে ১২টার দিকে গোপালপুর এলাকার একটি বালুর মাঠে ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কেটে গুরুতর আহত করা হয়।পরে দুর্বৃত্তরা আহত অবস্থায় নূরুল ইসলামকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেয়। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।[BANGVIEWS-POST:4992]এ ঘটনায় জড়িত সন্দেহে জিসান নামে ওই অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

টঙ্গীতে মাদক বিরোধের জেরে যুবককে রগ কেটে হত্যা