ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রূপপুর পরিচালনায় প্রশিক্ষিত ১,৩৩৬ বাংলাদেশি

ফাইল ছবি
ফলো করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য ১ হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়েছেন বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি জনবলকে রাশিয়ান ফেডারেশন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বর্তমানে রূপপুর প্রকল্পে প্রায় পাঁচ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক কর্মরত রয়েছেন বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রকল্পের সাধারণ চুক্তির আওতায় আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে পূর্ণমাত্রার সিম্যুলেটরসহ প্রয়োজনীয় কারিগরি যন্ত্রপাতির মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণকেন্দ্রের বাংলাদেশি প্রশিক্ষক, কর্মকর্তা, প্রকৌশলী ও কারিগরি কর্মীরাও রাশিয়া থেকে সরাসরি প্রশিক্ষণ নিয়েছেন বলে জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলামের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানান, তাঁর মন্ত্রণালয় সারা দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে।

ট্যাগ : জাতীয় সংসদ প্রকল্প রূপপুর বাংলাদেশি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

রূপপুর পরিচালনায় প্রশিক্ষিত ১,৩৩৬ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য ১ হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়েছেন বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি জনবলকে রাশিয়ান ফেডারেশন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বর্তমানে রূপপুর প্রকল্পে প্রায় পাঁচ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক কর্মরত রয়েছেন বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রকল্পের সাধারণ চুক্তির আওতায় আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে পূর্ণমাত্রার সিম্যুলেটরসহ প্রয়োজনীয় কারিগরি যন্ত্রপাতির মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণকেন্দ্রের বাংলাদেশি প্রশিক্ষক, কর্মকর্তা, প্রকৌশলী ও কারিগরি কর্মীরাও রাশিয়া থেকে সরাসরি প্রশিক্ষণ নিয়েছেন বলে জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলামের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানান, তাঁর মন্ত্রণালয় সারা দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ