ঢাকা, বাংলাদেশ
২৮° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তাসনিয়া ফারিণের

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তাসনিয়া ফারিণের
সংগৃহীত ছবি
ফলো করুন

দেশের ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বন্যাকবলিত মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেন।

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি হিসাবে বন্যা ও পাহাড়ধসে অন্তত ৫৪ জনের মৃত্যু এবং ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

দেশের এমন সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন অঙ্গনের অনেক তারকাও উদ্বেগ প্রকাশ করছেন। তাদের মধ্যে তাসনিয়া ফারিণ বন্যার্তদের কষ্টের কথা তুলে ধরে সামর্থ্যবানদের সহায়তায় এগিয়ে আসার অনুরোধ জানান।

ফারিণ লেখেন, দেশের মানুষ মারা যাচ্ছেন, লাশ ভেসে যাচ্ছে, অনেকের ঘরে খাবার নেই এবং ঘরের ভেতর পানি উঠে গেছে। এমন অবস্থার মধ্যেও মানুষকে পরীক্ষা ও কর্মস্থলে যেতে হচ্ছে।

নিজেদের নিরাপদ অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যাদের মাথার ওপর ছাদ, ঘরে বিদ্যুৎ এবং পর্যাপ্ত খাবার রয়েছে, তাদের নিজেদের সৌভাগ্যবান মনে করা উচিত।

তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তাঁর এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্ত ও অনুসারীরাও বন্যাদুর্গতদের সহায়তার প্রতিশ্রুতি দেন।

ট্যাগ : ঢালিউড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তাসনিয়া ফারিণের

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

দেশের ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বন্যাকবলিত মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেন।

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি হিসাবে বন্যা ও পাহাড়ধসে অন্তত ৫৪ জনের মৃত্যু এবং ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

দেশের এমন সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন অঙ্গনের অনেক তারকাও উদ্বেগ প্রকাশ করছেন। তাদের মধ্যে তাসনিয়া ফারিণ বন্যার্তদের কষ্টের কথা তুলে ধরে সামর্থ্যবানদের সহায়তায় এগিয়ে আসার অনুরোধ জানান।

ফারিণ লেখেন, দেশের মানুষ মারা যাচ্ছেন, লাশ ভেসে যাচ্ছে, অনেকের ঘরে খাবার নেই এবং ঘরের ভেতর পানি উঠে গেছে। এমন অবস্থার মধ্যেও মানুষকে পরীক্ষা ও কর্মস্থলে যেতে হচ্ছে।

নিজেদের নিরাপদ অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যাদের মাথার ওপর ছাদ, ঘরে বিদ্যুৎ এবং পর্যাপ্ত খাবার রয়েছে, তাদের নিজেদের সৌভাগ্যবান মনে করা উচিত।

তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তাঁর এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্ত ও অনুসারীরাও বন্যাদুর্গতদের সহায়তার প্রতিশ্রুতি দেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ