ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

যুদ্ধের মধ্যেই প্রধানমন্ত্রী বদলে নতুন সরকার গঠনের পথে ইউক্রেন

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কোর পদত্যাগের পর দেশটিতে নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। চলতি সপ্তাহেই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়ে দেশটির পার্লামেন্টে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইউক্রেনের পার্লামেন্টের স্পিকার রুসলান স্টেফানচুক জানিয়েছেন, সভিরিদেঙ্কো আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রচলিত সংসদীয় প্রক্রিয়া অনুসারে তার পদত্যাগ এবং নতুন সরকার গঠনের বিষয়টি বিবেচনা করা হবে।

এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মাত্র এক বছর দায়িত্ব পালনের পর সভিরিদেঙ্কোকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে সরকার পুনর্গঠনের পরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, প্রশাসনের কাজে নতুন চিন্তা ও গতি আনতেই এ পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলেনস্কি নতুন প্রধানমন্ত্রীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। তবে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি নাফতোগাজের প্রধান সেরহি কোরেৎসকি, জ্বালানিমন্ত্রী দেনিস শ্মিহাল এবং প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভের নাম আলোচনায় রয়েছে।

সরকার পুনর্গঠনের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর শীর্ষ পর্যায়েও পরিবর্তন আনার কথা জানিয়েছেন জেলেনস্কি। তার মতে, নতুন নেতৃত্ব ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার প্রচেষ্টা এবং আসন্ন শীতে রাশিয়ার সম্ভাব্য জ্বালানি অবকাঠামো হামলা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা সেরহি কোরেৎসকি বর্তমানে নাফতোগাজের নেতৃত্ব দিচ্ছেন। তিনি দায়িত্ব পেলে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো পুনর্গঠন এবং দেশের বিদ্যুৎ ও গ্যাস সরবরাহব্যবস্থা শক্তিশালী করার ওপর বেশি গুরুত্ব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকেও শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তিনি ইউক্রেনের সামরিক প্রযুক্তি, ড্রোন সক্ষমতা এবং সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তবে বিরোধী দলের কয়েকজন আইনপ্রণেতা ও বিশ্লেষক মনে করছেন, ফেদোরভকে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে দিলে চলমান সামরিক সংস্কার ব্যাহত হতে পারে। যুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ে প্রতিরক্ষা নেতৃত্বে বারবার পরিবর্তন নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তারা।

ইউক্রেনের রাজনৈতিক ব্যবস্থায় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পদে একজনকে মনোনয়ন দেন। এরপর পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হয়। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার অধিকাংশ সদস্য নির্বাচন করলেও তাদের নিয়োগও আইনপ্রণেতাদের ভোটে অনুমোদিত হতে হয়।

ইউক্রেনে সামরিক আইন জারি থাকায় বর্তমানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এ কারণে প্রশাসনের নেতৃত্ব পরিবর্তনে মন্ত্রিসভা পুনর্গঠনই জেলেনস্কির হাতে থাকা অন্যতম প্রধান রাজনৈতিক উপায়।

সমালোচকেরা বলছেন, সরকারের শীর্ষ পর্যায়ে ঘন ঘন পরিবর্তন যুদ্ধকালীন প্রশাসনে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। তাদের অভিযোগ, জেলেনস্কির সরকার নতুন নেতৃত্ব আনার পরিবর্তে সীমিতসংখ্যক ঘনিষ্ঠ কর্মকর্তাকে বিভিন্ন পদে পুনর্বিন্যাস করছে।

তবে সরকারের সমর্থকদের মতে, রাশিয়ার বাড়তে থাকা হামলা, জ্বালানি নিরাপত্তা, সামরিক সক্ষমতা এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমে নতুন গতি আনতে এ পুনর্গঠন প্রয়োজন।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইউক্রেন রয়টার্স ভলোদিমির জেলেনস্কি ইউক্রেন পার্লামেন্ট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

যুদ্ধের মধ্যেই প্রধানমন্ত্রী বদলে নতুন সরকার গঠনের পথে ইউক্রেন

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কোর পদত্যাগের পর দেশটিতে নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। চলতি সপ্তাহেই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়ে দেশটির পার্লামেন্টে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইউক্রেনের পার্লামেন্টের স্পিকার রুসলান স্টেফানচুক জানিয়েছেন, সভিরিদেঙ্কো আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রচলিত সংসদীয় প্রক্রিয়া অনুসারে তার পদত্যাগ এবং নতুন সরকার গঠনের বিষয়টি বিবেচনা করা হবে।

এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মাত্র এক বছর দায়িত্ব পালনের পর সভিরিদেঙ্কোকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে সরকার পুনর্গঠনের পরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, প্রশাসনের কাজে নতুন চিন্তা ও গতি আনতেই এ পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলেনস্কি নতুন প্রধানমন্ত্রীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। তবে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি নাফতোগাজের প্রধান সেরহি কোরেৎসকি, জ্বালানিমন্ত্রী দেনিস শ্মিহাল এবং প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভের নাম আলোচনায় রয়েছে।

সরকার পুনর্গঠনের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর শীর্ষ পর্যায়েও পরিবর্তন আনার কথা জানিয়েছেন জেলেনস্কি। তার মতে, নতুন নেতৃত্ব ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার প্রচেষ্টা এবং আসন্ন শীতে রাশিয়ার সম্ভাব্য জ্বালানি অবকাঠামো হামলা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা সেরহি কোরেৎসকি বর্তমানে নাফতোগাজের নেতৃত্ব দিচ্ছেন। তিনি দায়িত্ব পেলে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো পুনর্গঠন এবং দেশের বিদ্যুৎ ও গ্যাস সরবরাহব্যবস্থা শক্তিশালী করার ওপর বেশি গুরুত্ব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকেও শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তিনি ইউক্রেনের সামরিক প্রযুক্তি, ড্রোন সক্ষমতা এবং সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তবে বিরোধী দলের কয়েকজন আইনপ্রণেতা ও বিশ্লেষক মনে করছেন, ফেদোরভকে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে দিলে চলমান সামরিক সংস্কার ব্যাহত হতে পারে। যুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ে প্রতিরক্ষা নেতৃত্বে বারবার পরিবর্তন নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তারা।

ইউক্রেনের রাজনৈতিক ব্যবস্থায় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পদে একজনকে মনোনয়ন দেন। এরপর পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হয়। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার অধিকাংশ সদস্য নির্বাচন করলেও তাদের নিয়োগও আইনপ্রণেতাদের ভোটে অনুমোদিত হতে হয়।

ইউক্রেনে সামরিক আইন জারি থাকায় বর্তমানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এ কারণে প্রশাসনের নেতৃত্ব পরিবর্তনে মন্ত্রিসভা পুনর্গঠনই জেলেনস্কির হাতে থাকা অন্যতম প্রধান রাজনৈতিক উপায়।

সমালোচকেরা বলছেন, সরকারের শীর্ষ পর্যায়ে ঘন ঘন পরিবর্তন যুদ্ধকালীন প্রশাসনে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। তাদের অভিযোগ, জেলেনস্কির সরকার নতুন নেতৃত্ব আনার পরিবর্তে সীমিতসংখ্যক ঘনিষ্ঠ কর্মকর্তাকে বিভিন্ন পদে পুনর্বিন্যাস করছে।

তবে সরকারের সমর্থকদের মতে, রাশিয়ার বাড়তে থাকা হামলা, জ্বালানি নিরাপত্তা, সামরিক সক্ষমতা এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমে নতুন গতি আনতে এ পুনর্গঠন প্রয়োজন।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ