ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিজিটাল আসক্তি পারিবারিক বন্ধন দুর্বল করছে: মসজিদে নববির ইমাম

ডিজিটাল আসক্তি পারিবারিক বন্ধন দুর্বল করছে: মসজিদে নববির ইমাম
শায়খ আবদুল বারি আল-সুবাইতি | ছবি: সংগৃহীত
ফলো করুন

ডিজিটাল আসক্তি মানুষের মনোযোগ, পারিবারিক সম্পর্ক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে সতর্ক করেছেন মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ আবদুল বারি আল-সুবাইতি।

শুক্রবার (১০ জুলাই) জুমার খুতবায় তিনি বলেন, স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তরুণদের জীবনের বড় অংশ দখল করে নিয়েছে। অতিরিক্ত ব্যবহার মানুষের মধ্যে একাকিত্ব, মানসিক চাপ ও শূন্যতার অনুভূতি বাড়িয়ে দিতে পারে।

তিনি বলেন, দীর্ঘ সময় স্ক্রিনে মগ্ন থাকার কারণে পরিবার ও বন্ধুদের সঙ্গে সরাসরি যোগাযোগ কমে যাচ্ছে। এতে সামাজিক ও পারিবারিক বন্ধন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।

শায়খ আবদুল বারি আল-সুবাইতি বলেন, ইসলাম মানুষের জন্য বিনোদনের সুযোগ রেখেছে। তবে সেই বিনোদন হতে হবে শরিয়তের সীমার মধ্যে এবং তা যেন ধর্মীয় দায়িত্ব পালনে বাধা সৃষ্টি না করে।

তার মতে, বিনোদন এমন হওয়া উচিত, যা মানুষের মনকে সতেজ করার পাশাপাশি আচরণ, ইবাদত ও নৈতিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। শুধু শারীরিক আনন্দ নয়, আত্মিক ও মানসিক উন্নয়নেও সহায়ক এমন বিনোদন বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তি পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব নয়। তবে এর ব্যবহার নিয়ন্ত্রিত ও ভারসাম্যপূর্ণ হওয়া জরুরি। প্রয়োজনের অতিরিক্ত স্ক্রিন টাইম কমিয়ে পরিবার, সমাজ, পড়াশোনা, কাজ ও ইবাদতে সময় দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

একই দিনে মসজিদে হারামের ইমাম ও খতিব শায়খ উসামা খাইয়াত মুসলমানদের জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

জুমার খুতবায় তিনি বলেন, বিপদ, উদ্বেগ ও অনিশ্চয়তার সময় আল্লাহর ওপর ভরসাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। আল্লাহর সাহায্য মানুষের ভয় দূর করে, মনে প্রশান্তি আনে এবং কঠিন পরিস্থিতি মোকাবিলায় সাহস জোগায়।

হিজরতের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন ঘটনা ও কোরআনের বাণী তুলে ধরে তিনি বলেন, আল্লাহর ওপর অবিচল আস্থা রাখলে মানুষ প্রতিকূলতার মধ্যেও দৃঢ় থাকতে পারে।

শায়খ উসামা খাইয়াত বলেন, আল্লাহর সাহায্য শুধু বিপদের সময় রক্ষা করে না, বরং রিজিক, নিরাপত্তা ও সার্বিক কল্যাণের উৎসও তিনিই। দুনিয়ার প্রলোভন, কুপ্রবৃত্তি ও জীবনের নানা পরীক্ষার মোকাবিলায় আল্লাহর ওপর নির্ভর করাই একজন মুমিনকে শক্তি ও স্থিরতা দেয়।

ট্যাগ : ইসলাম শায়খ আবদুল বারি আল-সুবাইতি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


ডিজিটাল আসক্তি পারিবারিক বন্ধন দুর্বল করছে: মসজিদে নববির ইমাম

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

ডিজিটাল আসক্তি মানুষের মনোযোগ, পারিবারিক সম্পর্ক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে সতর্ক করেছেন মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ আবদুল বারি আল-সুবাইতি।

শুক্রবার (১০ জুলাই) জুমার খুতবায় তিনি বলেন, স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তরুণদের জীবনের বড় অংশ দখল করে নিয়েছে। অতিরিক্ত ব্যবহার মানুষের মধ্যে একাকিত্ব, মানসিক চাপ ও শূন্যতার অনুভূতি বাড়িয়ে দিতে পারে।

তিনি বলেন, দীর্ঘ সময় স্ক্রিনে মগ্ন থাকার কারণে পরিবার ও বন্ধুদের সঙ্গে সরাসরি যোগাযোগ কমে যাচ্ছে। এতে সামাজিক ও পারিবারিক বন্ধন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।

শায়খ আবদুল বারি আল-সুবাইতি বলেন, ইসলাম মানুষের জন্য বিনোদনের সুযোগ রেখেছে। তবে সেই বিনোদন হতে হবে শরিয়তের সীমার মধ্যে এবং তা যেন ধর্মীয় দায়িত্ব পালনে বাধা সৃষ্টি না করে।

তার মতে, বিনোদন এমন হওয়া উচিত, যা মানুষের মনকে সতেজ করার পাশাপাশি আচরণ, ইবাদত ও নৈতিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। শুধু শারীরিক আনন্দ নয়, আত্মিক ও মানসিক উন্নয়নেও সহায়ক এমন বিনোদন বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তি পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব নয়। তবে এর ব্যবহার নিয়ন্ত্রিত ও ভারসাম্যপূর্ণ হওয়া জরুরি। প্রয়োজনের অতিরিক্ত স্ক্রিন টাইম কমিয়ে পরিবার, সমাজ, পড়াশোনা, কাজ ও ইবাদতে সময় দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

একই দিনে মসজিদে হারামের ইমাম ও খতিব শায়খ উসামা খাইয়াত মুসলমানদের জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

জুমার খুতবায় তিনি বলেন, বিপদ, উদ্বেগ ও অনিশ্চয়তার সময় আল্লাহর ওপর ভরসাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। আল্লাহর সাহায্য মানুষের ভয় দূর করে, মনে প্রশান্তি আনে এবং কঠিন পরিস্থিতি মোকাবিলায় সাহস জোগায়।

হিজরতের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন ঘটনা ও কোরআনের বাণী তুলে ধরে তিনি বলেন, আল্লাহর ওপর অবিচল আস্থা রাখলে মানুষ প্রতিকূলতার মধ্যেও দৃঢ় থাকতে পারে।

শায়খ উসামা খাইয়াত বলেন, আল্লাহর সাহায্য শুধু বিপদের সময় রক্ষা করে না, বরং রিজিক, নিরাপত্তা ও সার্বিক কল্যাণের উৎসও তিনিই। দুনিয়ার প্রলোভন, কুপ্রবৃত্তি ও জীবনের নানা পরীক্ষার মোকাবিলায় আল্লাহর ওপর নির্ভর করাই একজন মুমিনকে শক্তি ও স্থিরতা দেয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ