ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আদালতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্লোগান, আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি

আদালতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্লোগান, আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি
ছবি : সংগৃহীত
ফলো করুন

লক্ষ্মীপুরে আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় প্রিজনভ্যান থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আদালতে হাজির করা আসামিদের শুনানি শেষে প্রিজনভ্যানে তোলার সময় স্লোগান ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

অভিযুক্ত মনিরুজ্জামান পাটওয়ারী জেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

ঘটনার বিষয়ে আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী জানান, মঙ্গলবার বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর জন্য প্রিজনভ্যানে তোলা হচ্ছিল।

এ সময় কয়েকজন আসামি ‘জয় বাংলা’ স্লোগান দেন। একপর্যায়ে মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যানে উঠে দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন শাকিল পাটওয়ারী।

তিনি আরও জানান, এ ঘটনার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক মিছিল করেন।

আদালত সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী ও লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি রাজু আহমেদকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে বিচারক মো. ওমর ফারুক রাজু আহমেদের জামিন মঞ্জুর করেন। অন্যদিকে চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ১৫ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়।

হুমকির অভিযোগের প্রতিবাদে আয়োজিত মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বর্তমানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।

মহসিন কবির স্বপন বলেন, জামিন পাওয়ার পরও আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ কেউ আইনজীবীদের হুমকি দিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদেই আইনজীবীরা মিছিল করেছেন।

তবে মনিরুজ্জামান পাটওয়ারীর বিরুদ্ধে ওঠা হুমকির অভিযোগের বিষয়ে তাঁর নিজের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় পৃথক কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ : লক্ষ্মীপুর আদালত জয় বাংলা স্লোগান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


আদালতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্লোগান, আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

লক্ষ্মীপুরে আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় প্রিজনভ্যান থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আদালতে হাজির করা আসামিদের শুনানি শেষে প্রিজনভ্যানে তোলার সময় স্লোগান ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

অভিযুক্ত মনিরুজ্জামান পাটওয়ারী জেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

ঘটনার বিষয়ে আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী জানান, মঙ্গলবার বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর জন্য প্রিজনভ্যানে তোলা হচ্ছিল।

এ সময় কয়েকজন আসামি ‘জয় বাংলা’ স্লোগান দেন। একপর্যায়ে মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যানে উঠে দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন শাকিল পাটওয়ারী।

তিনি আরও জানান, এ ঘটনার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক মিছিল করেন।

আদালত সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী ও লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি রাজু আহমেদকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে বিচারক মো. ওমর ফারুক রাজু আহমেদের জামিন মঞ্জুর করেন। অন্যদিকে চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ১৫ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়।

হুমকির অভিযোগের প্রতিবাদে আয়োজিত মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বর্তমানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।

মহসিন কবির স্বপন বলেন, জামিন পাওয়ার পরও আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ কেউ আইনজীবীদের হুমকি দিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদেই আইনজীবীরা মিছিল করেছেন।

তবে মনিরুজ্জামান পাটওয়ারীর বিরুদ্ধে ওঠা হুমকির অভিযোগের বিষয়ে তাঁর নিজের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় পৃথক কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ