ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অন্য পেশার চেয়ে সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয়ের প্রভাব বেশি: অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশ ও বিশ্বজুড়ে নীতি-নৈতিকতার অবক্ষয় ঘটছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই অবক্ষয়ের প্রভাব থেকে কোনো পেশার মানুষই মুক্ত নন। তবে অন্য পেশার তুলনায় সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয়ের প্রভাব অনেক বেশি। কারণ সাংবাদিকদের ওপর মানুষের কাছে সত্য ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু বলেন, বর্তমানে মানুষের নৈতিকতার মানদণ্ড বা ‘মরাল কম্পাস’ নানা প্রশ্নের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে। সত্য প্রকাশের ক্ষেত্রে নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে হবে, যাতে সাধারণ মানুষ সঠিক তথ্য জানতে পারেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির প্রসারের কারণে গণমাধ্যমের প্রচলিত কাঠামোয় বড় পরিবর্তন এসেছে। সংবাদপত্র, টেলিভিশন ও রেডিওর পাশাপাশি অনলাইন মাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং নাগরিক সাংবাদিকতার মাধ্যমে মানুষ প্রতিনিয়ত তথ্য পাচ্ছেন। ফলে কোন তথ্য সত্য আর কোনটি বিভ্রান্তিকর, তা সাধারণ মানুষের পক্ষে অনেক সময় শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।

এমন বাস্তবতায় পেশাদার সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা ধরে রাখার ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তাঁর মতে, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সততা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা না গেলে মানুষের আস্থা ধরে রাখা কঠিন হবে।

সাংবাদিকতার মান ও নৈতিকতা রক্ষার দায়িত্ব শুধু গণমাধ্যমকর্মীদের নয় বলেও মন্তব্য করেন আমির খসরু। তিনি বলেন, এ ক্ষেত্রে রাজনীতিবিদসহ সমাজের সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে স্বচ্ছতা, পারস্পরিক আস্থা ও সহযোগিতা প্রয়োজন।

অর্থমন্ত্রী বলেন, একটি উন্মুক্ত সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করতে সরকার ও গণমাধ্যমের মধ্যে কার্যকর যোগাযোগ থাকা জরুরি। সরকারের কার্যক্রমের ভুলত্রুটি ও সীমাবদ্ধতা জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। একই সঙ্গে রাষ্ট্রীয় নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাংবাদিকদের স্বাধীন ও বস্তুনিষ্ঠ মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাংবাদিকদের সমালোচনা ও পরামর্শকে বিরোধিতা হিসেবে না দেখে ইতিবাচকভাবে গ্রহণ করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, সরকারকে যেমন স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়ে উন্মুক্ত থাকতে হবে, তেমনি সাংবাদিকদেরও পেশাগত সততা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

আমির খসরু বলেন, একপেশে মনোভাব কিংবা বিদ্বেষপূর্ণ অবস্থান নিয়ে দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। দেশকে এগিয়ে নিতে রাজনীতিবিদ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

সাংবাদিকদের সঙ্গে নিজের যোগাযোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বিরোধী দলে থাকার সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ ছিল। বর্তমানে সরকারি দায়িত্ব পালনের ব্যস্ততায় সময় দেওয়া কিছুটা কঠিন হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছেন।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় ভালো সাংবাদিকতার স্বীকৃতি দেওয়া হলে পেশাগত দক্ষতা বাড়বে এবং সাংবাদিকতার গুণগত উন্নয়নে তা ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এ ছাড়া উপস্থিত ছিলেন নগদের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ চৌধুরী, নগদের প্রশাসক মোতাসিম বিল্লাহ এবং জুরি বোর্ডের চেয়ারম্যান শামসুল হক জাহিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এবারের আয়োজনে সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন ও রেডিওতে প্রকাশিত ও প্রচারিত সেরা প্রতিবেদনের জন্য ২২টি ক্যাটাগরিতে সাংবাদিকদের পুরস্কৃত করা হয়। অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি দিতেই এ আয়োজন করা হয়।

ট্যাগ : অর্থমন্ত্রী আমির খসরু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অন্য পেশার চেয়ে সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয়ের প্রভাব বেশি: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

দেশ ও বিশ্বজুড়ে নীতি-নৈতিকতার অবক্ষয় ঘটছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই অবক্ষয়ের প্রভাব থেকে কোনো পেশার মানুষই মুক্ত নন। তবে অন্য পেশার তুলনায় সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয়ের প্রভাব অনেক বেশি। কারণ সাংবাদিকদের ওপর মানুষের কাছে সত্য ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু বলেন, বর্তমানে মানুষের নৈতিকতার মানদণ্ড বা ‘মরাল কম্পাস’ নানা প্রশ্নের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে। সত্য প্রকাশের ক্ষেত্রে নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে হবে, যাতে সাধারণ মানুষ সঠিক তথ্য জানতে পারেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির প্রসারের কারণে গণমাধ্যমের প্রচলিত কাঠামোয় বড় পরিবর্তন এসেছে। সংবাদপত্র, টেলিভিশন ও রেডিওর পাশাপাশি অনলাইন মাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং নাগরিক সাংবাদিকতার মাধ্যমে মানুষ প্রতিনিয়ত তথ্য পাচ্ছেন। ফলে কোন তথ্য সত্য আর কোনটি বিভ্রান্তিকর, তা সাধারণ মানুষের পক্ষে অনেক সময় শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।

এমন বাস্তবতায় পেশাদার সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা ধরে রাখার ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তাঁর মতে, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সততা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা না গেলে মানুষের আস্থা ধরে রাখা কঠিন হবে।

সাংবাদিকতার মান ও নৈতিকতা রক্ষার দায়িত্ব শুধু গণমাধ্যমকর্মীদের নয় বলেও মন্তব্য করেন আমির খসরু। তিনি বলেন, এ ক্ষেত্রে রাজনীতিবিদসহ সমাজের সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে স্বচ্ছতা, পারস্পরিক আস্থা ও সহযোগিতা প্রয়োজন।

অর্থমন্ত্রী বলেন, একটি উন্মুক্ত সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করতে সরকার ও গণমাধ্যমের মধ্যে কার্যকর যোগাযোগ থাকা জরুরি। সরকারের কার্যক্রমের ভুলত্রুটি ও সীমাবদ্ধতা জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। একই সঙ্গে রাষ্ট্রীয় নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাংবাদিকদের স্বাধীন ও বস্তুনিষ্ঠ মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাংবাদিকদের সমালোচনা ও পরামর্শকে বিরোধিতা হিসেবে না দেখে ইতিবাচকভাবে গ্রহণ করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, সরকারকে যেমন স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়ে উন্মুক্ত থাকতে হবে, তেমনি সাংবাদিকদেরও পেশাগত সততা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

আমির খসরু বলেন, একপেশে মনোভাব কিংবা বিদ্বেষপূর্ণ অবস্থান নিয়ে দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। দেশকে এগিয়ে নিতে রাজনীতিবিদ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

সাংবাদিকদের সঙ্গে নিজের যোগাযোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বিরোধী দলে থাকার সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ ছিল। বর্তমানে সরকারি দায়িত্ব পালনের ব্যস্ততায় সময় দেওয়া কিছুটা কঠিন হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছেন।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় ভালো সাংবাদিকতার স্বীকৃতি দেওয়া হলে পেশাগত দক্ষতা বাড়বে এবং সাংবাদিকতার গুণগত উন্নয়নে তা ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এ ছাড়া উপস্থিত ছিলেন নগদের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ চৌধুরী, নগদের প্রশাসক মোতাসিম বিল্লাহ এবং জুরি বোর্ডের চেয়ারম্যান শামসুল হক জাহিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এবারের আয়োজনে সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন ও রেডিওতে প্রকাশিত ও প্রচারিত সেরা প্রতিবেদনের জন্য ২২টি ক্যাটাগরিতে সাংবাদিকদের পুরস্কৃত করা হয়। অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি দিতেই এ আয়োজন করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ