ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নাহিদ ইসলামের মধ্যে নিজের যৌবনের প্রতিচ্ছবি দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী

নাহিদ ইসলামের মধ্যে নিজের যৌবনের প্রতিচ্ছবি দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মধ্যে নিজের যৌবনের প্রতিচ্ছবি দেখতে পান বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এমন বক্তব্যের একটি ভিডিও নতুন করে আলোচনায় এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নাহিদ ইসলামের সঙ্গে নিজের তরুণ বয়সের তুলনা করতে দেখা যায়। তবে বক্তব্যটি নতুন নয়। এর আগেও ভিডিওটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

বক্তব্যে তরুণদের নেতৃত্বে সংঘটিত ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি অভ্যুত্থানের অর্জন ও প্রত্যাশা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ, রাজনৈতিক সহনশীলতা এবং ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার উত্থান ঠেকাতে গণতান্ত্রিক আচরণ বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য।

অন্যদিকে নাহিদ ইসলাম এনসিপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য। তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবেও দায়িত্ব পালন করছেন। জুলাই গণ-অভ্যুত্থানে অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিতি পাওয়ার পর তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক অঙ্গনে দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও নাহিদ ইসলামকে নিয়ে সালাহউদ্দিন আহমদের এই মন্তব্য নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগ : নাহিদ ইসলাম সালাহউদ্দিন আহমদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


নাহিদ ইসলামের মধ্যে নিজের যৌবনের প্রতিচ্ছবি দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মধ্যে নিজের যৌবনের প্রতিচ্ছবি দেখতে পান বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এমন বক্তব্যের একটি ভিডিও নতুন করে আলোচনায় এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নাহিদ ইসলামের সঙ্গে নিজের তরুণ বয়সের তুলনা করতে দেখা যায়। তবে বক্তব্যটি নতুন নয়। এর আগেও ভিডিওটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

বক্তব্যে তরুণদের নেতৃত্বে সংঘটিত ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি অভ্যুত্থানের অর্জন ও প্রত্যাশা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ, রাজনৈতিক সহনশীলতা এবং ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার উত্থান ঠেকাতে গণতান্ত্রিক আচরণ বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য।

অন্যদিকে নাহিদ ইসলাম এনসিপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য। তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবেও দায়িত্ব পালন করছেন। জুলাই গণ-অভ্যুত্থানে অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিতি পাওয়ার পর তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক অঙ্গনে দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও নাহিদ ইসলামকে নিয়ে সালাহউদ্দিন আহমদের এই মন্তব্য নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ