ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বুবি বেগম হত্যার বিচার দাবিতে রাজু ভাস্কর্যে মানববন্ধন

ছবি : সংগৃহিত
ফলো করুন

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ও বাকপ্রতিবন্ধী প্রবীণ নারী বুবি বেগমের হত্যার বিচার, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল ৪টায় ‘উদ্বিগ্ন জনতা’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বুবি বেগমের ওপর হামলা ও তার মৃত্যুর ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ নয়। এটি সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিফলন।

তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ছিনতাই, হত্যা, নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়লেও এসব অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ যথেষ্ট দৃশ্যমান নয়।

বক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ জুলাই গভীর রাতে নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা বুবি বেগমকে মারধর করে এবং তার সঞ্চিত অর্থ ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য ৮ জুলাই রাতে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মানববন্ধন থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, নিহতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সহায়তা এবং সারাদেশে জননিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, একজন প্রবীণ, অসহায় ও বাকপ্রতিবন্ধী নারীর ওপর এমন নির্মম হামলা সভ্য সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে।

তারা আরও বলেন, নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধনে দেশের সাম্প্রতিক জনস্বাস্থ্য ও দুর্যোগ পরিস্থিতিও তুলে ধরা হয়। বক্তারা হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত টিকাদান কর্মসূচি এবং স্বাস্থ্যসেবা জোরদারের আহ্বান জানান।

একই সঙ্গে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের প্রতি সংহতি জানিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ, পুনর্বাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

কর্মসূচিতে গোলাম মোস্তফা, রাজনৈতিক কর্মী ইয়াসিন খান, ছাত্রনেতা সাকিবুর রনি, ফটোগ্রাফার হিমু, শিল্পী ফারিয়া মতিন ইলা, ফাত্তাহ সিয়াম, তাবিব মাহবুব, সীমান্ত বর্ধনসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আল আমিন রহমান।

ট্যাগ : নরসিংদী মানববন্ধন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বুবি বেগম হত্যার বিচার দাবিতে রাজু ভাস্কর্যে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ও বাকপ্রতিবন্ধী প্রবীণ নারী বুবি বেগমের হত্যার বিচার, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল ৪টায় ‘উদ্বিগ্ন জনতা’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বুবি বেগমের ওপর হামলা ও তার মৃত্যুর ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ নয়। এটি সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিফলন।

তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ছিনতাই, হত্যা, নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়লেও এসব অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ যথেষ্ট দৃশ্যমান নয়।

বক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ জুলাই গভীর রাতে নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা বুবি বেগমকে মারধর করে এবং তার সঞ্চিত অর্থ ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য ৮ জুলাই রাতে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মানববন্ধন থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, নিহতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সহায়তা এবং সারাদেশে জননিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, একজন প্রবীণ, অসহায় ও বাকপ্রতিবন্ধী নারীর ওপর এমন নির্মম হামলা সভ্য সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে।

তারা আরও বলেন, নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধনে দেশের সাম্প্রতিক জনস্বাস্থ্য ও দুর্যোগ পরিস্থিতিও তুলে ধরা হয়। বক্তারা হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত টিকাদান কর্মসূচি এবং স্বাস্থ্যসেবা জোরদারের আহ্বান জানান।

একই সঙ্গে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের প্রতি সংহতি জানিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ, পুনর্বাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

কর্মসূচিতে গোলাম মোস্তফা, রাজনৈতিক কর্মী ইয়াসিন খান, ছাত্রনেতা সাকিবুর রনি, ফটোগ্রাফার হিমু, শিল্পী ফারিয়া মতিন ইলা, ফাত্তাহ সিয়াম, তাবিব মাহবুব, সীমান্ত বর্ধনসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আল আমিন রহমান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ