ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখায় ৪ পেট্রলবোমা নিক্ষেপ

টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখায় ৪ পেট্রলবোমা নিক্ষেপ
ছবি : সংগৃহীত
ফলো করুন

টাঙ্গাইলের গোপালপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে চারটি পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে ব্যাংকের সামনের সাইনবোর্ডসহ ভবনের কিছু অংশ পুড়ে গেছে। তবে ভবনের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গ্রামে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে।

শাখা ব্যবস্থাপক আব্দুল মোতালেব জানান, সোমবার (২৩ নভেম্বর) দিনের কার্যক্রম শেষে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বাড়ি চলে যান। গভীর রাতে বিকট শব্দ ও আগুন দেখে ভবনের ওপরের তলায় অবস্থানরত কর্মচারী ও নৈশপ্রহরীর ঘুম ভেঙে যায়।

এ সময় নৈশপ্রহরী মো. মফিজ উদ্দিন চিৎকার শুরু করলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে ব্যাংকের সামনে আগুনে পুড়ে যাওয়া সাইনবোর্ড ও ভবনের ক্ষতিগ্রস্ত অংশ দেখা যায়।

ব্যবস্থাপকের ধারণা, হামলায় তিনজনের মতো ব্যক্তি জড়িত থাকতে পারেন। তবে তাঁদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হলেও হামলাকারীদের শনাক্ত করার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে ব্যাংকের অভ্যন্তরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন শাখা ব্যবস্থাপক। হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগেও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৮ নভেম্বর বাসাইল ও দেলদুয়ারে এবং ২০ নভেম্বর রাতে নাগরপুরে ব্যাংকটির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।

তবে গোপালপুরের এই হামলার সঙ্গে আগের ঘটনাগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের পরিচয় ও হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ : পেট্রলবোমা টাঙ্গাইলে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখায় ৪ পেট্রলবোমা নিক্ষেপ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইলের গোপালপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে চারটি পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে ব্যাংকের সামনের সাইনবোর্ডসহ ভবনের কিছু অংশ পুড়ে গেছে। তবে ভবনের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গ্রামে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে।

শাখা ব্যবস্থাপক আব্দুল মোতালেব জানান, সোমবার (২৩ নভেম্বর) দিনের কার্যক্রম শেষে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বাড়ি চলে যান। গভীর রাতে বিকট শব্দ ও আগুন দেখে ভবনের ওপরের তলায় অবস্থানরত কর্মচারী ও নৈশপ্রহরীর ঘুম ভেঙে যায়।

এ সময় নৈশপ্রহরী মো. মফিজ উদ্দিন চিৎকার শুরু করলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে ব্যাংকের সামনে আগুনে পুড়ে যাওয়া সাইনবোর্ড ও ভবনের ক্ষতিগ্রস্ত অংশ দেখা যায়।

ব্যবস্থাপকের ধারণা, হামলায় তিনজনের মতো ব্যক্তি জড়িত থাকতে পারেন। তবে তাঁদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হলেও হামলাকারীদের শনাক্ত করার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে ব্যাংকের অভ্যন্তরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন শাখা ব্যবস্থাপক। হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগেও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৮ নভেম্বর বাসাইল ও দেলদুয়ারে এবং ২০ নভেম্বর রাতে নাগরপুরে ব্যাংকটির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।

তবে গোপালপুরের এই হামলার সঙ্গে আগের ঘটনাগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের পরিচয় ও হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে বলে আশা করা হচ্ছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ