ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিজিটাল আসক্তি পারিবারিক বন্ধন দুর্বল করছে: মসজিদে নববির ইমাম

ডিজিটাল আসক্তি মানুষের মনোযোগ, পারিবারিক সম্পর্ক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে সতর্ক করেছেন মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ আবদুল বারি আল-সুবাইতি।শুক্রবার (১০ জুলাই) জুমার খুতবায় তিনি বলেন, স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তরুণদের জীবনের বড় অংশ দখল করে নিয়েছে। অতিরিক্ত ব্যবহার মানুষের মধ্যে একাকিত্ব, মানসিক চাপ ও শূন্যতার অনুভূতি বাড়িয়ে দিতে পারে।[BANGVIEWS-POST:1612]তিনি বলেন, দীর্ঘ সময় স্ক্রিনে মগ্ন থাকার কারণে পরিবার ও বন্ধুদের সঙ্গে সরাসরি যোগাযোগ কমে যাচ্ছে। এতে সামাজিক ও পারিবারিক বন্ধন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।শায়খ আবদুল বারি আল-সুবাইতি বলেন, ইসলাম মানুষের জন্য বিনোদনের সুযোগ রেখেছে। তবে সেই বিনোদন হতে হবে শরিয়তের সীমার মধ্যে এবং তা যেন ধর্মীয় দায়িত্ব পালনে বাধা সৃষ্টি না করে।তার মতে, বিনোদন এমন হওয়া উচিত, যা মানুষের মনকে সতেজ করার পাশাপাশি আচরণ, ইবাদত ও নৈতিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। শুধু শারীরিক আনন্দ নয়, আত্মিক ও মানসিক উন্নয়নেও সহায়ক এমন বিনোদন বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তি পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব নয়। তবে এর ব্যবহার নিয়ন্ত্রিত ও ভারসাম্যপূর্ণ হওয়া জরুরি। প্রয়োজনের অতিরিক্ত স্ক্রিন টাইম কমিয়ে পরিবার, সমাজ, পড়াশোনা, কাজ ও ইবাদতে সময় দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।একই দিনে মসজিদে হারামের ইমাম ও খতিব শায়খ উসামা খাইয়াত মুসলমানদের জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।[BANGVIEWS-POST:1613]জুমার খুতবায় তিনি বলেন, বিপদ, উদ্বেগ ও অনিশ্চয়তার সময় আল্লাহর ওপর ভরসাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। আল্লাহর সাহায্য মানুষের ভয় দূর করে, মনে প্রশান্তি আনে এবং কঠিন পরিস্থিতি মোকাবিলায় সাহস জোগায়।হিজরতের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন ঘটনা ও কোরআনের বাণী তুলে ধরে তিনি বলেন, আল্লাহর ওপর অবিচল আস্থা রাখলে মানুষ প্রতিকূলতার মধ্যেও দৃঢ় থাকতে পারে।শায়খ উসামা খাইয়াত বলেন, আল্লাহর সাহায্য শুধু বিপদের সময় রক্ষা করে না, বরং রিজিক, নিরাপত্তা ও সার্বিক কল্যাণের উৎসও তিনিই। দুনিয়ার প্রলোভন, কুপ্রবৃত্তি ও জীবনের নানা পরীক্ষার মোকাবিলায় আল্লাহর ওপর নির্ভর করাই একজন মুমিনকে শক্তি ও স্থিরতা দেয়।

ডিজিটাল আসক্তি পারিবারিক বন্ধন দুর্বল করছে: মসজিদে নববির ইমাম