ইসলামে উত্তরাধিকার সম্পত্তিতে প্রত্যেক ওয়ারিশের অধিকার সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। পিতা-মাতা ও আত্মীয়স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে নারী ও পুরুষ উভয়েরই নির্ধারিত অংশ রয়েছে এবং কোনো ওয়ারিশকে তাঁর প্রাপ্য সম্পদ থেকে বঞ্চিত করা কিংবা অন্যায়ভাবে সম্পত্তি আত্মসাৎ করাকে ইসলামে গুরুতর অন্যায় হিসেবে বিবেচনা করা হয়েছে।
পবিত্র কোরআনের সুরা আন-নিসার ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘পিতা-মাতা ও আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ রয়েছে এবং পিতা-মাতা ও আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ রয়েছে—তা কম হোক বা বেশি, নির্ধারিত অংশ হিসেবে।’
ইসলামি বিধান অনুযায়ী, উত্তরাধিকার সম্পত্তিতে কোনো ওয়ারিশের অধিকার নষ্ট করা অন্যের হক আত্মসাৎ করার শামিল। তাই পারিবারিক শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে প্রত্যেক ওয়ারিশের ন্যায্য পাওনা যথাযথভাবে বুঝিয়ে দেওয়া জরুরি।














মন্তব্যসমূহ