ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম নিতে চুক্তি করল ভারত

ছবি : সংগৃহিত
ফলো করুন

অস্ট্রেলিয়া সফরে গিয়ে ইউরেনিয়াম সরবরাহসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

মোদি বলেন, ভারতের পারমাণবিক জ্বালানি কর্মসূচি এগিয়ে নিতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আগামী বছরগুলোতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে নয়াদিল্লি।

বিশ্বের মোট ইউরেনিয়াম মজুদের বড় অংশ অস্ট্রেলিয়ায় রয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকের পর মোদি বলেন, পারমাণবিক জ্বালানি বিষয়ে দুই দেশ একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে।

তিনি জানান, এই চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম সরবরাহের পথ উন্মুক্ত হবে। একই সঙ্গে ভারতের পরিচ্ছন্ন জ্বালানি লক্ষ্য বাস্তবায়নে নতুন গতি আসবে।

দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই ব্যবস্থার আওতায় শান্তিপূর্ণ উদ্দেশ্যে দীর্ঘমেয়াদে অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম রপ্তানি করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সুরক্ষা কাঠামোর আওতায় এই রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, এই ব্যবস্থা অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম রপ্তানির সুযোগ তৈরি করবে। এর ফলে জীবাশ্ম জ্বালানির বাইরে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানো সম্ভব হবে।

ভারত ও অস্ট্রেলিয়া ২০১৫ সালে পারমাণবিক সহযোগিতা চুক্তি করেছিল। ওই চুক্তির মাধ্যমে ইউরেনিয়াম রপ্তানির ভিত্তি তৈরি হলেও আইনি জটিলতার কারণে এতদিন এ বাণিজ্য খুব বেশি এগোয়নি।

দুই দেশের সম্পর্ক আরও জোরদারে মোদির নেতৃত্বের প্রশংসা করেন আলবানিজ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক এগিয়ে নিতে মোদির ব্যক্তিগত সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অস্ট্রেলিয়া সফর শেষে নরেন্দ্র মোদির নিউজিল্যান্ড যাওয়ার কথা রয়েছে।

সূত্র: এএফপি

ট্যাগ : ভারত অস্ট্রেলিয়া নরেন্দ্র মোদি ইউরেনিয়াম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম নিতে চুক্তি করল ভারত

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

অস্ট্রেলিয়া সফরে গিয়ে ইউরেনিয়াম সরবরাহসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

মোদি বলেন, ভারতের পারমাণবিক জ্বালানি কর্মসূচি এগিয়ে নিতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আগামী বছরগুলোতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে নয়াদিল্লি।

বিশ্বের মোট ইউরেনিয়াম মজুদের বড় অংশ অস্ট্রেলিয়ায় রয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকের পর মোদি বলেন, পারমাণবিক জ্বালানি বিষয়ে দুই দেশ একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে।

তিনি জানান, এই চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম সরবরাহের পথ উন্মুক্ত হবে। একই সঙ্গে ভারতের পরিচ্ছন্ন জ্বালানি লক্ষ্য বাস্তবায়নে নতুন গতি আসবে।

দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই ব্যবস্থার আওতায় শান্তিপূর্ণ উদ্দেশ্যে দীর্ঘমেয়াদে অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম রপ্তানি করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সুরক্ষা কাঠামোর আওতায় এই রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, এই ব্যবস্থা অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম রপ্তানির সুযোগ তৈরি করবে। এর ফলে জীবাশ্ম জ্বালানির বাইরে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানো সম্ভব হবে।

ভারত ও অস্ট্রেলিয়া ২০১৫ সালে পারমাণবিক সহযোগিতা চুক্তি করেছিল। ওই চুক্তির মাধ্যমে ইউরেনিয়াম রপ্তানির ভিত্তি তৈরি হলেও আইনি জটিলতার কারণে এতদিন এ বাণিজ্য খুব বেশি এগোয়নি।

দুই দেশের সম্পর্ক আরও জোরদারে মোদির নেতৃত্বের প্রশংসা করেন আলবানিজ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক এগিয়ে নিতে মোদির ব্যক্তিগত সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অস্ট্রেলিয়া সফর শেষে নরেন্দ্র মোদির নিউজিল্যান্ড যাওয়ার কথা রয়েছে।

সূত্র: এএফপি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ