ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ ও ১১ জুলাইয়ের পাঁচ পরীক্ষা স্থগিত

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিতব্য পাঁচটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাউবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে এমএ ও এমএসএস প্রিলিমিনারি প্রোগ্রামের টার্ম-২৪২-এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা।

এছাড়া বিএজিএড প্রোগ্রামের ২৫২ টার্মের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার, এমপিএইচ প্রোগ্রামের ২৫২ টার্মের প্রথম ও তৃতীয় সেমিস্টার এবং মাস্টার অব এডুকেশন বা এমএড পরীক্ষা-২০২৫-এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে বিবিএ ২৪১ টার্মের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম লেভেলের পরীক্ষাও স্থগিত পরীক্ষার তালিকায় রয়েছে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্থগিত পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরে ঘোষণা করা হবে। সর্বশেষ তথ্য জানতে শিক্ষার্থীদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট নিয়মিত দেখার অনুরোধ করা হয়েছে।

ট্যাগ : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমএসএস বিবিএ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ ও ১১ জুলাইয়ের পাঁচ পরীক্ষা স্থগিত

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিতব্য পাঁচটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাউবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে এমএ ও এমএসএস প্রিলিমিনারি প্রোগ্রামের টার্ম-২৪২-এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা।

এছাড়া বিএজিএড প্রোগ্রামের ২৫২ টার্মের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার, এমপিএইচ প্রোগ্রামের ২৫২ টার্মের প্রথম ও তৃতীয় সেমিস্টার এবং মাস্টার অব এডুকেশন বা এমএড পরীক্ষা-২০২৫-এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে বিবিএ ২৪১ টার্মের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম লেভেলের পরীক্ষাও স্থগিত পরীক্ষার তালিকায় রয়েছে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্থগিত পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরে ঘোষণা করা হবে। সর্বশেষ তথ্য জানতে শিক্ষার্থীদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট নিয়মিত দেখার অনুরোধ করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ