ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ন্যাটো সম্মেলনে গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্ককে খোঁচা ট্রাম্পের

সংগৃহীত ছবি
ফলো করুন

ন্যাটো জোটের ভবিষ্যৎ, ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় এবং গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব নিয়ে আবারও সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে তিনি বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের দাবি, ডেনমার্ক গ্রিনল্যান্ডে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। অথচ আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের উপস্থিতি বাড়ায় দ্বীপটির কৌশলগত গুরুত্ব যুক্তরাষ্ট্রের কাছে আরও বেড়েছে। এর আগেও তিনি গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত বলে মন্তব্য করেছিলেন, যা ডেনমার্কের সঙ্গে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি করেছে। ডেনমার্ক অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার গ্রিনল্যান্ডের জনগণের।  

বৈঠকে ন্যাটো মিত্রদের প্রতিরক্ষা ব্যয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর নিরাপত্তা ব্যয়ে অসমভাবে বেশি চাপ বহন করছে। ন্যাটো মহাসচিব মার্ক রুটে পরিস্থিতি সামাল দিতে বলেন, ইউরোপের বেশির ভাগ দেশ এখন প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পথে রয়েছে। গত বছরের সম্মেলনে ন্যাটো সদস্যরা ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্য নিয়েছিল, তবে অগ্রগতি এখনো অসম।  

আলোচনায় স্পেনের প্রতিরক্ষা ব্যয় নিয়েও ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেন। এর আগে তিনি ন্যাটো ব্যয় ও ইরান ইস্যুতে স্পেনের অবস্থান নিয়ে দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকিও দেন। স্পেনের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শক্তিশালী রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে বাণিজ্যনীতি এককভাবে স্পেন নির্ধারণ করতে পারে না।  

ন্যাটো সম্মেলনে ট্রাম্পের এসব মন্তব্য জোটের ভেতরে নতুন কূটনৈতিক চাপ তৈরি করেছে। তবে রুটে বৈঠকে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন। আঙ্কারায় ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে জোটের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা প্রতিরক্ষা ব্যয়, ইউক্রেন সহায়তা, রাশিয়া-চীন চ্যালেঞ্জ এবং সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা করছেন।  

সূত্র: রয়টার্স

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ইউরোপ ন্যাটো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ন্যাটো সম্মেলনে গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্ককে খোঁচা ট্রাম্পের

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

ন্যাটো জোটের ভবিষ্যৎ, ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় এবং গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব নিয়ে আবারও সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে তিনি বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের দাবি, ডেনমার্ক গ্রিনল্যান্ডে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। অথচ আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের উপস্থিতি বাড়ায় দ্বীপটির কৌশলগত গুরুত্ব যুক্তরাষ্ট্রের কাছে আরও বেড়েছে। এর আগেও তিনি গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত বলে মন্তব্য করেছিলেন, যা ডেনমার্কের সঙ্গে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি করেছে। ডেনমার্ক অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার গ্রিনল্যান্ডের জনগণের।  

বৈঠকে ন্যাটো মিত্রদের প্রতিরক্ষা ব্যয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর নিরাপত্তা ব্যয়ে অসমভাবে বেশি চাপ বহন করছে। ন্যাটো মহাসচিব মার্ক রুটে পরিস্থিতি সামাল দিতে বলেন, ইউরোপের বেশির ভাগ দেশ এখন প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পথে রয়েছে। গত বছরের সম্মেলনে ন্যাটো সদস্যরা ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্য নিয়েছিল, তবে অগ্রগতি এখনো অসম।  

আলোচনায় স্পেনের প্রতিরক্ষা ব্যয় নিয়েও ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেন। এর আগে তিনি ন্যাটো ব্যয় ও ইরান ইস্যুতে স্পেনের অবস্থান নিয়ে দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকিও দেন। স্পেনের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শক্তিশালী রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে বাণিজ্যনীতি এককভাবে স্পেন নির্ধারণ করতে পারে না।  

ন্যাটো সম্মেলনে ট্রাম্পের এসব মন্তব্য জোটের ভেতরে নতুন কূটনৈতিক চাপ তৈরি করেছে। তবে রুটে বৈঠকে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন। আঙ্কারায় ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে জোটের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা প্রতিরক্ষা ব্যয়, ইউক্রেন সহায়তা, রাশিয়া-চীন চ্যালেঞ্জ এবং সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা করছেন।  

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ