ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের আকাশে মার্কিন রিপার ড্রোন গুলি করে নামানোর দাবি

সংগৃহীত ছবি
ফলো করুন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আইআরজিসির দাবি, বুধবার ভোরে খোরমুজ এলাকার আকাশে ড্রোনটি শনাক্ত করে বিমান প্রতিরক্ষা ইউনিট। পরে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হলে ড্রোনটি ভূপাতিত হয়।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, ‘মার্কিন বাহিনীর বিমান আগ্রাসনের’ জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার দাবি, অভিযানের সময় ড্রোনটি ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল।

এর আগে একই দিনে আইআরজিসি জানায়, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরাইন ও কুয়েতে থাকা ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। গার্ডিয়ানের লাইভ আপডেটেও আইআরজিসির এই দাবি উল্লেখ করা হয়েছে।  

তবে ইরানের এসব দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ড্রোন ভূপাতিত বা সামরিক স্থাপনায় হামলার দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। রয়টার্স জানিয়েছে, নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে।  

সূত্র: মেহের নিউজ এজেন্সি

ট্যাগ : ইরান আইআরজিসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ইরানের আকাশে মার্কিন রিপার ড্রোন গুলি করে নামানোর দাবি

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আইআরজিসির দাবি, বুধবার ভোরে খোরমুজ এলাকার আকাশে ড্রোনটি শনাক্ত করে বিমান প্রতিরক্ষা ইউনিট। পরে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হলে ড্রোনটি ভূপাতিত হয়।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, ‘মার্কিন বাহিনীর বিমান আগ্রাসনের’ জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার দাবি, অভিযানের সময় ড্রোনটি ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল।

এর আগে একই দিনে আইআরজিসি জানায়, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরাইন ও কুয়েতে থাকা ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। গার্ডিয়ানের লাইভ আপডেটেও আইআরজিসির এই দাবি উল্লেখ করা হয়েছে।  

তবে ইরানের এসব দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ড্রোন ভূপাতিত বা সামরিক স্থাপনায় হামলার দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। রয়টার্স জানিয়েছে, নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে।  

সূত্র: মেহের নিউজ এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ