ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মিশরের কোচের ‘এক্স’ সংকেত নিয়ে নতুন বিতর্ক

ফলো করুন

আর্জেন্টিনার বিপক্ষে রেফারিং বিতর্কের ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মিশর। গোল বাতিল, পেনাল্টি না পাওয়া এবং রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভের মধ্যেই এবার আলোচনায় এসেছে মিশরের প্রধান কোচ হোসাম হাসানের একটি সংকেত।

ম্যাচ চলাকালে মিশরের ডাগআউট উত্তপ্ত হয়ে ওঠে রেফারিদের কয়েকটি সিদ্ধান্ত ঘিরে। ওই সময় হোসাম হাসান বুকের সামনে দুই হাত ক্রস করে ‘এক্স’ আকৃতির একটি সংকেত দেন। পরে তিনি মাথার ওপরে হাত তুলে একই সংকেত রেফারিদের দেখান। এর কিছুক্ষণ পরই তাকে হলুদ কার্ড দেখান ম্যাচের রেফারি।

হোসাম হাসানের এই সংকেতকে সাধারণ প্রতিবাদের ভঙ্গি হিসেবে দেখছেন না অনেকে। ফিফার বর্ণবাদবিরোধী প্রটোকল অনুযায়ী, মাঠে বর্ণবাদী আচরণের অভিযোগ জানাতে খেলোয়াড়, কোচ বা ম্যাচ কর্মকর্তারা দুই হাত ক্রস করে ‘এক্স’ আকৃতির সংকেত ব্যবহার করতে পারেন।

এ ধরনের সংকেত দেখানো হলে রেফারি পরিস্থিতি মূল্যায়ন করে ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। বর্ণবাদী আচরণ অব্যাহত থাকলে ম্যাচ স্থগিত কিংবা গুরুতর পরিস্থিতিতে পরিত্যক্ত ঘোষণারও সুযোগ রয়েছে।

তবে ফিফার নির্দেশিকায় এই সংকেত দেওয়ার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিকে হলুদ কার্ড দেখানোর কথা উল্লেখ নেই। তাই হোসাম হাসানকে কেন সতর্ক করা হলো, তা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

তিনি ঠিক কোন ঘটনার প্রতিবাদে এই সংকেত দিয়েছিলেন, অথবা রেফারি কেন তাকে হলুদ কার্ড দেখিয়েছেন—এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফিফা আর্জেন্টিনা মিশর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মিশরের কোচের ‘এক্স’ সংকেত নিয়ে নতুন বিতর্ক

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

আর্জেন্টিনার বিপক্ষে রেফারিং বিতর্কের ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মিশর। গোল বাতিল, পেনাল্টি না পাওয়া এবং রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভের মধ্যেই এবার আলোচনায় এসেছে মিশরের প্রধান কোচ হোসাম হাসানের একটি সংকেত।

ম্যাচ চলাকালে মিশরের ডাগআউট উত্তপ্ত হয়ে ওঠে রেফারিদের কয়েকটি সিদ্ধান্ত ঘিরে। ওই সময় হোসাম হাসান বুকের সামনে দুই হাত ক্রস করে ‘এক্স’ আকৃতির একটি সংকেত দেন। পরে তিনি মাথার ওপরে হাত তুলে একই সংকেত রেফারিদের দেখান। এর কিছুক্ষণ পরই তাকে হলুদ কার্ড দেখান ম্যাচের রেফারি।

হোসাম হাসানের এই সংকেতকে সাধারণ প্রতিবাদের ভঙ্গি হিসেবে দেখছেন না অনেকে। ফিফার বর্ণবাদবিরোধী প্রটোকল অনুযায়ী, মাঠে বর্ণবাদী আচরণের অভিযোগ জানাতে খেলোয়াড়, কোচ বা ম্যাচ কর্মকর্তারা দুই হাত ক্রস করে ‘এক্স’ আকৃতির সংকেত ব্যবহার করতে পারেন।

এ ধরনের সংকেত দেখানো হলে রেফারি পরিস্থিতি মূল্যায়ন করে ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। বর্ণবাদী আচরণ অব্যাহত থাকলে ম্যাচ স্থগিত কিংবা গুরুতর পরিস্থিতিতে পরিত্যক্ত ঘোষণারও সুযোগ রয়েছে।

তবে ফিফার নির্দেশিকায় এই সংকেত দেওয়ার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিকে হলুদ কার্ড দেখানোর কথা উল্লেখ নেই। তাই হোসাম হাসানকে কেন সতর্ক করা হলো, তা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

তিনি ঠিক কোন ঘটনার প্রতিবাদে এই সংকেত দিয়েছিলেন, অথবা রেফারি কেন তাকে হলুদ কার্ড দেখিয়েছেন—এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ