ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

পিট হেগসেথ | ছবি: সংগৃহীত
ফলো করুন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার ইসরাইল সফরে যেতে পারেন বলে জানিয়েছে সিএনএন। বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে হেগসেথের প্রথম ইসরাইল সফর। তবে ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে সফরসূচিতে কোনো পরিবর্তন আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সফরকালে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে হেগসেথের।

প্রতিবেদনে আরও বলা হয়, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, ইরান ইস্যু এবং তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ইসরাইলের উদ্বেগ রয়েছে বলে জানা গেছে। হেগসেথের সফরে সেই উদ্বেগ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই সম্ভাব্য সফরকে কূটনৈতিক ও সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগ : যুক্তরাষ্ট্র ইসরাইল পিট হেগসেথ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার ইসরাইল সফরে যেতে পারেন বলে জানিয়েছে সিএনএন। বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে হেগসেথের প্রথম ইসরাইল সফর। তবে ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে সফরসূচিতে কোনো পরিবর্তন আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সফরকালে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে হেগসেথের।

প্রতিবেদনে আরও বলা হয়, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, ইরান ইস্যু এবং তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ইসরাইলের উদ্বেগ রয়েছে বলে জানা গেছে। হেগসেথের সফরে সেই উদ্বেগ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই সম্ভাব্য সফরকে কূটনৈতিক ও সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট আই

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ