ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বছরে ১০ বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী

চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বছরে ১০ বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশে উৎপাদিত কাঁচা চামড়া থেকে উচ্চমূল্যের চামড়া ও চামড়াজাত পণ্য তৈরি করে রপ্তানি বাড়ানো গেলে বছরে ১০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধীদলীয় সদস্য শাহজাহান চৌধুরীর উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ চামড়াশিল্পের সম্ভাবনার মাত্র ০.২৬ শতাংশ কাজে লাগাতে পারছে। দীর্ঘদিনের বিভিন্ন কাঠামোগত সমস্যা সমাধান করা গেলে এই খাতের উৎপাদন ও রপ্তানি ১২ থেকে ১৪ গুণ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব।

তিনি বলেন, অতীতে আন্তর্জাতিক বাজারে পরিবেশগত ও মান-সংক্রান্ত শর্ত তুলনামূলক শিথিল থাকায় দেশের নন-কমপ্লায়েন্ট ট্যানারিগুলোও কাঁচা চামড়া রপ্তানি করতে পারত। তবে বর্তমানে আন্তর্জাতিক বাজারে কমপ্লায়েন্স একটি গুরুত্বপূর্ণ শর্তে পরিণত হওয়ায় এ খাত নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) আন্তর্জাতিক মান অনুযায়ী দক্ষভাবে পরিচালিত না হলে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হবে। পাশাপাশি হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের কাজও এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি, কারণ প্রয়োজনীয় পরিবেশগত অবকাঠামোর পূর্ণাঙ্গ কার্যকারিতা নিশ্চিত করা যায়নি।

তিনি আরও বলেন, সরকার সিইটিপিকে পুরোপুরি কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ২৫ হাজার ঘনফুট পানি পরিশোধনের সক্ষমতা নিয়ে স্থাপিত এই পরিশোধনাগার বর্তমানে দৈনিক প্রায় ১৪ হাজার ঘনফুট পানি পরিশোধন করতে সক্ষম।

মন্ত্রী জানান, বাংলাদেশের চামড়াশিল্প বর্তমানে রপ্তানি আয়ের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম খাত হলেও এলডব্লিউজি (লেদার ওয়ার্কিং গ্রুপ) সনদের অভাবে সাভারের অনেক কারখানা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ আন্তর্জাতিক ব্র্যান্ডে পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছে না।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বড় ব্র্যান্ডগুলোর কাছে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির জন্য এলডব্লিউজি সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সনদ অর্জনের ক্ষেত্রে পরিবেশগত মান, রাসায়নিক ব্যবস্থাপনা এবং পণ্যের উৎস শনাক্তযোগ্যতার বিষয়গুলো মূল্যায়ন করা হয়।

সংসদে দেওয়া তথ্যে মন্ত্রী আরও জানান, দেশের চামড়া রপ্তানি গত কয়েক বছরে ধারাবাহিকভাবে কমেছে। ২০০৯-১০ অর্থবছরে চামড়া রপ্তানি থেকে আয় ছিল ২২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা ২০১৪-১৫ অর্থবছরে প্রায় ৪০ কোটি ডলারে পৌঁছায়। তবে এরপর রপ্তানি আয় কমতে থাকে। ২০১৭-১৮ অর্থবছরে তা নেমে আসে ১৮ কোটি ৩০ লাখ ডলারে এবং ২০২৪-২৫ অর্থবছরে দাঁড়ায় ১২ কোটি ৮০ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে চামড়া রপ্তানি থেকে আয় হয়েছে ৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

ট্যাগ : জাতীয় সংসদ বাণিজ্যমন্ত্রী রপ্তানি আয় চামড়া শিল্প

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বছরে ১০ বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশে উৎপাদিত কাঁচা চামড়া থেকে উচ্চমূল্যের চামড়া ও চামড়াজাত পণ্য তৈরি করে রপ্তানি বাড়ানো গেলে বছরে ১০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধীদলীয় সদস্য শাহজাহান চৌধুরীর উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ চামড়াশিল্পের সম্ভাবনার মাত্র ০.২৬ শতাংশ কাজে লাগাতে পারছে। দীর্ঘদিনের বিভিন্ন কাঠামোগত সমস্যা সমাধান করা গেলে এই খাতের উৎপাদন ও রপ্তানি ১২ থেকে ১৪ গুণ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব।

তিনি বলেন, অতীতে আন্তর্জাতিক বাজারে পরিবেশগত ও মান-সংক্রান্ত শর্ত তুলনামূলক শিথিল থাকায় দেশের নন-কমপ্লায়েন্ট ট্যানারিগুলোও কাঁচা চামড়া রপ্তানি করতে পারত। তবে বর্তমানে আন্তর্জাতিক বাজারে কমপ্লায়েন্স একটি গুরুত্বপূর্ণ শর্তে পরিণত হওয়ায় এ খাত নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) আন্তর্জাতিক মান অনুযায়ী দক্ষভাবে পরিচালিত না হলে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হবে। পাশাপাশি হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের কাজও এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি, কারণ প্রয়োজনীয় পরিবেশগত অবকাঠামোর পূর্ণাঙ্গ কার্যকারিতা নিশ্চিত করা যায়নি।

তিনি আরও বলেন, সরকার সিইটিপিকে পুরোপুরি কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ২৫ হাজার ঘনফুট পানি পরিশোধনের সক্ষমতা নিয়ে স্থাপিত এই পরিশোধনাগার বর্তমানে দৈনিক প্রায় ১৪ হাজার ঘনফুট পানি পরিশোধন করতে সক্ষম।

মন্ত্রী জানান, বাংলাদেশের চামড়াশিল্প বর্তমানে রপ্তানি আয়ের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম খাত হলেও এলডব্লিউজি (লেদার ওয়ার্কিং গ্রুপ) সনদের অভাবে সাভারের অনেক কারখানা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ আন্তর্জাতিক ব্র্যান্ডে পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছে না।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বড় ব্র্যান্ডগুলোর কাছে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির জন্য এলডব্লিউজি সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সনদ অর্জনের ক্ষেত্রে পরিবেশগত মান, রাসায়নিক ব্যবস্থাপনা এবং পণ্যের উৎস শনাক্তযোগ্যতার বিষয়গুলো মূল্যায়ন করা হয়।

সংসদে দেওয়া তথ্যে মন্ত্রী আরও জানান, দেশের চামড়া রপ্তানি গত কয়েক বছরে ধারাবাহিকভাবে কমেছে। ২০০৯-১০ অর্থবছরে চামড়া রপ্তানি থেকে আয় ছিল ২২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা ২০১৪-১৫ অর্থবছরে প্রায় ৪০ কোটি ডলারে পৌঁছায়। তবে এরপর রপ্তানি আয় কমতে থাকে। ২০১৭-১৮ অর্থবছরে তা নেমে আসে ১৮ কোটি ৩০ লাখ ডলারে এবং ২০২৪-২৫ অর্থবছরে দাঁড়ায় ১২ কোটি ৮০ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে চামড়া রপ্তানি থেকে আয় হয়েছে ৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ