ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

হজের বিমানভাড়া কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী কায়কোবাদ

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে সরকার হজের বিমানভাড়া কমিয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।ধর্মমন্ত্রী বলেন, বর্তমান সরকার হজযাত্রীদের সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। হজ পালনে যাতায়াতের ব্যয় কমাতে ইতোমধ্যে বিমানভাড়া কমানো হয়েছে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে সরকার।তিনি জানান, দেশের প্রায় ৮২ হাজার মসজিদে দায়িত্ব পালনকারী ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। হজযাত্রীদের খরচ কমানোর পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।মধুপুর জামিয়া হালিমিয়া মাদরাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে দুই দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী।মাহফিলে ধর্মমন্ত্রী মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদসহ দেশের সব আলেম-ওলামার প্রতি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং সার্বিক কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান।অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা ও বয়ান করেন ভারতের দেওবন্দের মাওলানা মুজ্জাম্মিল, সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল এবং মাওলানা মুসা আল হাফিজসহ বিশিষ্ট আলেমরা।দুই দিনব্যাপী এ মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।

হজের বিমানভাড়া কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী কায়কোবাদ