সরকারি সফরে মিসরে কাতারের আমির, স্বাগত জানালেন সিসি
সরকারি সফরে মিসরের রাজধানী কায়রোয় পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।মিসরের প্রেসিডেন্টের মুখপাত্র মোহাম্মদ আল-শেনাওয়ি এক বিবৃতিতে কাতারের আমিরের আগমন ও তাকে স্বাগত জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন।কাতারের সরকারি তথ্য অনুযায়ী, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির আমন্ত্রণে এ সফরে গেছেন শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরে তার সঙ্গে রয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি এবং দেশটির উচ্চপর্যায়ের একটি সরকারি প্রতিনিধিদল।দুই দেশের শীর্ষ নেতৃত্বের এ সফর কাতার ও মিসরের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কূটনৈতিক যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।সূত্র : আনাদোলু এজেন্সি