ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার

শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরতে পারেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দলকে দায়িত্ব পালন করতে দেখা যায়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কিংবা বাংলাদেশ থেকে ভারতে যেতে না পারেন, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি অভিযোগ করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। দলটির নেতাকর্মীরা যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারেন, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবির এই কর্মকর্তা জানান, গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, চোরাচালান এবং অবৈধভাবে যাতায়াতের চেষ্টা প্রতিরোধেও বিজিবি তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান তিনি।

এদিকে সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন ৪৯ বিজিবির অধিনায়ক।

তিনি বলেন, সীমান্ত এলাকায় কোনো ধরনের অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানানো প্রয়োজন। স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধ আরও কার্যকর করা সম্ভব।

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চললেও তিনি বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরছেন, এমন কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

তবে এই গুঞ্জনের মধ্যেই সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তকেন্দ্রিক অপরাধ ঠেকাতে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে বাহিনীটি।

ট্যাগ : বিজিবি শেখ হাসিনা বেনাপোল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরতে পারেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দলকে দায়িত্ব পালন করতে দেখা যায়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কিংবা বাংলাদেশ থেকে ভারতে যেতে না পারেন, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি অভিযোগ করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। দলটির নেতাকর্মীরা যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারেন, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবির এই কর্মকর্তা জানান, গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, চোরাচালান এবং অবৈধভাবে যাতায়াতের চেষ্টা প্রতিরোধেও বিজিবি তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান তিনি।

এদিকে সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন ৪৯ বিজিবির অধিনায়ক।

তিনি বলেন, সীমান্ত এলাকায় কোনো ধরনের অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানানো প্রয়োজন। স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধ আরও কার্যকর করা সম্ভব।

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চললেও তিনি বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরছেন, এমন কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

তবে এই গুঞ্জনের মধ্যেই সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তকেন্দ্রিক অপরাধ ঠেকাতে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে বাহিনীটি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ