ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। এবারের পরীক্ষায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্বিতীয় দফার পরীক্ষামূলক সরবরাহ ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত চলতে পারে।

এর আগে ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দীর্ঘ কারিগরি প্রস্তুতি, পরীক্ষা-নিরীক্ষা এবং পরিচালন ব্যবস্থার বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করার পর কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হয়।

সেদিন বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়। প্রাথমিক পরিকল্পনায় ৮ থেকে ১০ ঘণ্টা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের কথা জানানো হয়েছিল।

এই পরীক্ষার উদ্দেশ্য ছিল বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের সময় বিভিন্ন যন্ত্রাংশের স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হয়।

প্রথম দফার পরীক্ষা শেষে কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ছিল। এরপর নির্ধারিত বিরতিতে আবার গ্রিডে সংযুক্ত করে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা চালানোর কথা জানানো হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহ শুরু হলো। এ পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের সক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

পরীক্ষামূলক পরিচালনার প্রতিটি ধাপের ফলাফল সন্তোষজনক হওয়া গুরুত্বপূর্ণ। নির্ধারিত কারিগরি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর পরবর্তী পর্যায়ে এগোতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন প্রয়োজন হবে।

বায়েরার অনুমোদন পাওয়া সাপেক্ষে কেন্দ্রটির পরীক্ষামূলক পরিচালনা এবং বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটের ১০ মাসের ট্রায়াল রান বা পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হওয়ার পর পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরুর পরিকল্পনা রয়েছে।

পরীক্ষামূলক পরিচালনা সফলভাবে শেষ হলে প্রথম ইউনিটটি রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে সাময়িকভাবে গ্রহণ করবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এই প্রক্রিয়া ‘প্রোভিশনাল টেকওভার’ হিসেবে পরিচিত।

এরপর সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বার বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় প্রকল্পটির পরীক্ষামূলক পরিচালনায় আরও একটি ধাপ এগোনো হলো। তবে পূর্ণ সক্ষমতায় নিয়মিত বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে নির্ধারিত কারিগরি পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ট্যাগ : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। এবারের পরীক্ষায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্বিতীয় দফার পরীক্ষামূলক সরবরাহ ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত চলতে পারে।

এর আগে ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দীর্ঘ কারিগরি প্রস্তুতি, পরীক্ষা-নিরীক্ষা এবং পরিচালন ব্যবস্থার বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করার পর কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হয়।

সেদিন বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়। প্রাথমিক পরিকল্পনায় ৮ থেকে ১০ ঘণ্টা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের কথা জানানো হয়েছিল।

এই পরীক্ষার উদ্দেশ্য ছিল বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের সময় বিভিন্ন যন্ত্রাংশের স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হয়।

প্রথম দফার পরীক্ষা শেষে কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ছিল। এরপর নির্ধারিত বিরতিতে আবার গ্রিডে সংযুক্ত করে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা চালানোর কথা জানানো হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহ শুরু হলো। এ পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের সক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

পরীক্ষামূলক পরিচালনার প্রতিটি ধাপের ফলাফল সন্তোষজনক হওয়া গুরুত্বপূর্ণ। নির্ধারিত কারিগরি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর পরবর্তী পর্যায়ে এগোতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন প্রয়োজন হবে।

বায়েরার অনুমোদন পাওয়া সাপেক্ষে কেন্দ্রটির পরীক্ষামূলক পরিচালনা এবং বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটের ১০ মাসের ট্রায়াল রান বা পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হওয়ার পর পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরুর পরিকল্পনা রয়েছে।

পরীক্ষামূলক পরিচালনা সফলভাবে শেষ হলে প্রথম ইউনিটটি রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে সাময়িকভাবে গ্রহণ করবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এই প্রক্রিয়া ‘প্রোভিশনাল টেকওভার’ হিসেবে পরিচিত।

এরপর সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বার বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় প্রকল্পটির পরীক্ষামূলক পরিচালনায় আরও একটি ধাপ এগোনো হলো। তবে পূর্ণ সক্ষমতায় নিয়মিত বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে নির্ধারিত কারিগরি পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ