ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খালেদা জিয়ার স্মরণে শিকাগোয় সড়কের নামফলক উন্মোচন

খালেদা জিয়ার স্মরণে শিকাগোয় সড়কের নামফলক উন্মোচন
ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে একটি সড়কের অংশের নামকরণ করা হয়েছে। শহরের বিখ্যাত উইলিস টাওয়ারসংলগ্ন আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের সম্মানসূচক নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।

স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে সড়কটির নামফলক উন্মোচন করেন শিকাগো সিটি কাউন্সিলের অ্যালডারম্যান গিলবার্ট ভিলেগাস। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়। গত ২৩ সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিলে সড়কটির নামকরণের প্রস্তাব উত্থাপন করেন গিলবার্ট ভিলেগাস।

প্রস্তাব অনুযায়ী, উইলিস টাওয়ারের কাছে ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড থেকে ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট পর্যন্ত আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশকে এই সম্মানসূচক নামকরণের আওতায় আনা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ক্ষমতা স্থায়ী না হলেও আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগ মানুষের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে।

তাঁর বক্তব্যে উঠে আসে, রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা ও সংগ্রামের কারণে বাংলাদেশের কোটি মানুষের কাছে খালেদা জিয়া ‘দেশনেত্রী’ এবং ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, শিকাগোর মতো আন্তর্জাতিকভাবে পরিচিত শহরে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শুধু তাঁর ব্যক্তিগত সম্মাননা নয়, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয়।

খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে এক-এগারোর রাজনৈতিক সংকট এবং পরবর্তী বিভিন্ন আন্দোলনে তিনি আপসহীন অবস্থান বজায় রেখেছিলেন।

গিয়াস আহমেদের ভাষ্য, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়া ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন এবং কারাবরণ করেছেন। তাঁর সেই রাজনৈতিক জীবন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজাও অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি বলেন, গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সংগ্রাম ও রাজনৈতিক আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার নামে এই সম্মানসূচক সড়কের নামকরণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক স্মৃতিকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ শহরের একটি পরিচিত স্থানের সঙ্গে যুক্ত করা হলো।

ট্যাগ : যুক্তরাষ্ট্র খালেদা জিয়া শিকাগো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


খালেদা জিয়ার স্মরণে শিকাগোয় সড়কের নামফলক উন্মোচন

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে একটি সড়কের অংশের নামকরণ করা হয়েছে। শহরের বিখ্যাত উইলিস টাওয়ারসংলগ্ন আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের সম্মানসূচক নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।

স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে সড়কটির নামফলক উন্মোচন করেন শিকাগো সিটি কাউন্সিলের অ্যালডারম্যান গিলবার্ট ভিলেগাস। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়। গত ২৩ সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিলে সড়কটির নামকরণের প্রস্তাব উত্থাপন করেন গিলবার্ট ভিলেগাস।

প্রস্তাব অনুযায়ী, উইলিস টাওয়ারের কাছে ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড থেকে ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট পর্যন্ত আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশকে এই সম্মানসূচক নামকরণের আওতায় আনা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ক্ষমতা স্থায়ী না হলেও আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগ মানুষের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে।

তাঁর বক্তব্যে উঠে আসে, রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা ও সংগ্রামের কারণে বাংলাদেশের কোটি মানুষের কাছে খালেদা জিয়া ‘দেশনেত্রী’ এবং ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, শিকাগোর মতো আন্তর্জাতিকভাবে পরিচিত শহরে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শুধু তাঁর ব্যক্তিগত সম্মাননা নয়, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয়।

খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে এক-এগারোর রাজনৈতিক সংকট এবং পরবর্তী বিভিন্ন আন্দোলনে তিনি আপসহীন অবস্থান বজায় রেখেছিলেন।

গিয়াস আহমেদের ভাষ্য, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়া ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন এবং কারাবরণ করেছেন। তাঁর সেই রাজনৈতিক জীবন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজাও অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি বলেন, গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সংগ্রাম ও রাজনৈতিক আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার নামে এই সম্মানসূচক সড়কের নামকরণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক স্মৃতিকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ শহরের একটি পরিচিত স্থানের সঙ্গে যুক্ত করা হলো।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ