ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জভেরেভকে হারিয়ে এটিপি ফাইনালসের শিরোপা আলকারাজের

ফলো করুন

বিশ্বের এক নম্বর টেনিস তারকা আলেকজান্ডার জভেরেভকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছেন স্পেনের কার্লোস আলকারাজ। ক্যারিয়ারে প্রথমবারের মতো এটিপি ফাইনালসের শিরোপা জিতে বিরল এক কীর্তিতে নাম লিখিয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা। পুরুষ টেনিসের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্ল্যাম এবং মৌসুমের শেষ টুর্নামেন্ট এটিপি ফাইনালস জয়ের সাফল্য অর্জন করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) ইতালির তুরিনে অনুষ্ঠিত ফাইনালে জার্মানির জভেরেভকে সরাসরি সেটে হারান আলকারাজ। ম্যাচের ফল ছিল ৬-২, ৭-৬ (৯-৭)।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক টেনিস খেলেন স্প্যানিশ তারকা। প্রথম সেটে জভেরেভের সার্ভিস ভেঙে দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন তিনি। শক্তিশালী গ্রাউন্ডস্ট্রোক ও কৌশলী শটে প্রতিপক্ষকে চাপে রেখে ৬-২ গেমে সেটটি নিজের করে নেন।

দ্বিতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন জভেরেভ। দুই খেলোয়াড়ের লড়াই গড়ায় টাইব্রেকে। সেখানে তিনটি সেট পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত ৯-৭ ব্যবধানে টাইব্রেক জিতে শিরোপা নিশ্চিত করেন আলকারাজ।

এই জয়ের মধ্য দিয়ে টেনিস কিংবদন্তি আন্দ্রে আগাসি, রজার ফেদেরার ও নোভাক জোকোভিচের পাশে জায়গা করে নিয়েছেন আলকারাজ। এই চার খেলোয়াড়ই ক্যারিয়ারে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনের পাশাপাশি এটিপি ফাইনালসের শিরোপা জিতেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করেছিলেন আলকারাজ। এবার এটিপি ফাইনালসের শিরোপা যোগ করে তাঁর অর্জনের তালিকা আরও সমৃদ্ধ হলো।

ফাইনালের পর নিজের অনুভূতি জানিয়ে আলকারাজ বলেন, “অনেক দিন ধরেই এই ট্রফিটার পেছনে ছুটছিলাম। নিজের ও দলের সঙ্গে কঠিন সময় পার করে এসেছি। এর চেয়ে ভালোভাবে সপ্তাহটা শেষ হতে পারত না।”

চোটের কারণে মৌসুমের একটি বড় সময় কোর্টের বাইরে থাকতে হয়েছিল স্প্যানিশ তারকাকে। তবে ফিরে এসে আবারও দুর্দান্ত ছন্দে খেলেছেন তিনি। তুরিনের এই শিরোপা চলতি মৌসুমে তাঁর ষষ্ঠ এবং ক্যারিয়ারের ৩০তম একক শিরোপা।

জভেরেভের বিপক্ষে এই জয় আলকারাজের ক্যারিয়ারে আরও একটি গুরুত্বপূর্ণ অর্জন। বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে হারিয়ে শুধু বছরের শেষ বড় টুর্নামেন্টই জেতেননি, টেনিস ইতিহাসের অন্যতম অভিজাত খেলোয়াড়দের তালিকাতেও নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


জভেরেভকে হারিয়ে এটিপি ফাইনালসের শিরোপা আলকারাজের

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্বের এক নম্বর টেনিস তারকা আলেকজান্ডার জভেরেভকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছেন স্পেনের কার্লোস আলকারাজ। ক্যারিয়ারে প্রথমবারের মতো এটিপি ফাইনালসের শিরোপা জিতে বিরল এক কীর্তিতে নাম লিখিয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা। পুরুষ টেনিসের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্ল্যাম এবং মৌসুমের শেষ টুর্নামেন্ট এটিপি ফাইনালস জয়ের সাফল্য অর্জন করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) ইতালির তুরিনে অনুষ্ঠিত ফাইনালে জার্মানির জভেরেভকে সরাসরি সেটে হারান আলকারাজ। ম্যাচের ফল ছিল ৬-২, ৭-৬ (৯-৭)।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক টেনিস খেলেন স্প্যানিশ তারকা। প্রথম সেটে জভেরেভের সার্ভিস ভেঙে দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন তিনি। শক্তিশালী গ্রাউন্ডস্ট্রোক ও কৌশলী শটে প্রতিপক্ষকে চাপে রেখে ৬-২ গেমে সেটটি নিজের করে নেন।

দ্বিতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন জভেরেভ। দুই খেলোয়াড়ের লড়াই গড়ায় টাইব্রেকে। সেখানে তিনটি সেট পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত ৯-৭ ব্যবধানে টাইব্রেক জিতে শিরোপা নিশ্চিত করেন আলকারাজ।

এই জয়ের মধ্য দিয়ে টেনিস কিংবদন্তি আন্দ্রে আগাসি, রজার ফেদেরার ও নোভাক জোকোভিচের পাশে জায়গা করে নিয়েছেন আলকারাজ। এই চার খেলোয়াড়ই ক্যারিয়ারে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনের পাশাপাশি এটিপি ফাইনালসের শিরোপা জিতেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করেছিলেন আলকারাজ। এবার এটিপি ফাইনালসের শিরোপা যোগ করে তাঁর অর্জনের তালিকা আরও সমৃদ্ধ হলো।

ফাইনালের পর নিজের অনুভূতি জানিয়ে আলকারাজ বলেন, “অনেক দিন ধরেই এই ট্রফিটার পেছনে ছুটছিলাম। নিজের ও দলের সঙ্গে কঠিন সময় পার করে এসেছি। এর চেয়ে ভালোভাবে সপ্তাহটা শেষ হতে পারত না।”

চোটের কারণে মৌসুমের একটি বড় সময় কোর্টের বাইরে থাকতে হয়েছিল স্প্যানিশ তারকাকে। তবে ফিরে এসে আবারও দুর্দান্ত ছন্দে খেলেছেন তিনি। তুরিনের এই শিরোপা চলতি মৌসুমে তাঁর ষষ্ঠ এবং ক্যারিয়ারের ৩০তম একক শিরোপা।

জভেরেভের বিপক্ষে এই জয় আলকারাজের ক্যারিয়ারে আরও একটি গুরুত্বপূর্ণ অর্জন। বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে হারিয়ে শুধু বছরের শেষ বড় টুর্নামেন্টই জেতেননি, টেনিস ইতিহাসের অন্যতম অভিজাত খেলোয়াড়দের তালিকাতেও নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ