হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ নিয়ে ইরানের দাবি অনুযায়ী, দেশটির বাহিনীর হাতে ভূপাতিত হওয়া মার্কিন এমকিউ-৯ ড্রোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮টিতে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য প্রকাশ করেছে।
আইআরজিসির বিবৃতি অনুযায়ী, তাদের মহাকাশ বাহিনী নতুন একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে ড্রোনটি শনাক্ত করে। পরে সেটিকে ভূপাতিত করা হয়।
তবে ড্রোনটি ঠিক কখন ভূপাতিত করা হয়েছে, এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। একইভাবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা তথ্যও সরবরাহকৃত প্রতিবেদনে নেই।
সূত্র: আইআরআইবি।














মন্তব্যসমূহ