ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধনের উদ্যোগ

বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধনের উদ্যোগ
ছবি: সংগৃহীত
ফলো করুন

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগকারীদের আইনি সুরক্ষা জোরদার করতে বাণিজ্যিক আদালত আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার। তবে শুধু আইনি কাঠামোয় পরিবর্তন আনলেই হবে না, সংশোধিত আইন কার্যকরভাবে বাস্তবায়ন করাও জরুরি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাণিজ্যিক আদালত সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় এসব কথা বলেন তিনি।

আইন মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে সভাটির আয়োজন করা হয়। এতে দেশের বাণিজ্যিক বিচারব্যবস্থার সংস্কার এবং বিনিয়োগের জন্য আরও আস্থাশীল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, সারা দেশে ৭৫টি বাণিজ্যিক আদালত স্থাপনের প্রয়োজন নেই। আদালতের সংখ্যা বাড়ানোর চেয়ে প্রয়োজন অনুযায়ী কার্যকর বিচারব্যবস্থা গড়ে তোলার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, নতুন আইন প্রণয়ন কিংবা বিদ্যমান আইনের সংশোধনই যথেষ্ট নয়। এসব আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

বিদেশি বিনিয়োগের সুরক্ষায় আইনি ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর প্রয়োজনীয়তাও সভায় উঠে আসে। বিশেষ করে ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত বিরোধের ক্ষেত্রে বিনিয়োগকারীরা যাতে বিচারব্যবস্থার ওপর আস্থা রাখতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেন, একটি দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে শুধু পর্যাপ্ত পুঁজি কিংবা উন্নত অবকাঠামো থাকাই যথেষ্ট নয়। বিনিয়োগকারীদের মধ্যে আইনের শাসনের প্রতি আস্থা তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি জানান, কোনো বিনিয়োগকারী বিরূপ পরিস্থিতির মুখোমুখি হলে বিচারব্যবস্থার মাধ্যমে প্রতিকার পাওয়ার নিশ্চয়তা থাকা প্রয়োজন।

এ কারণে বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে আইনগত সুরক্ষা এবং বিচারব্যবস্থার প্রতি আস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন ইউএনডিপির এই প্রতিনিধি।

ট্যাগ : অ্যাটর্নি জেনারেল বাণিজ্যিক আদালত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধনের উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগকারীদের আইনি সুরক্ষা জোরদার করতে বাণিজ্যিক আদালত আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার। তবে শুধু আইনি কাঠামোয় পরিবর্তন আনলেই হবে না, সংশোধিত আইন কার্যকরভাবে বাস্তবায়ন করাও জরুরি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাণিজ্যিক আদালত সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় এসব কথা বলেন তিনি।

আইন মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে সভাটির আয়োজন করা হয়। এতে দেশের বাণিজ্যিক বিচারব্যবস্থার সংস্কার এবং বিনিয়োগের জন্য আরও আস্থাশীল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, সারা দেশে ৭৫টি বাণিজ্যিক আদালত স্থাপনের প্রয়োজন নেই। আদালতের সংখ্যা বাড়ানোর চেয়ে প্রয়োজন অনুযায়ী কার্যকর বিচারব্যবস্থা গড়ে তোলার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, নতুন আইন প্রণয়ন কিংবা বিদ্যমান আইনের সংশোধনই যথেষ্ট নয়। এসব আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

বিদেশি বিনিয়োগের সুরক্ষায় আইনি ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর প্রয়োজনীয়তাও সভায় উঠে আসে। বিশেষ করে ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত বিরোধের ক্ষেত্রে বিনিয়োগকারীরা যাতে বিচারব্যবস্থার ওপর আস্থা রাখতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেন, একটি দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে শুধু পর্যাপ্ত পুঁজি কিংবা উন্নত অবকাঠামো থাকাই যথেষ্ট নয়। বিনিয়োগকারীদের মধ্যে আইনের শাসনের প্রতি আস্থা তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি জানান, কোনো বিনিয়োগকারী বিরূপ পরিস্থিতির মুখোমুখি হলে বিচারব্যবস্থার মাধ্যমে প্রতিকার পাওয়ার নিশ্চয়তা থাকা প্রয়োজন।

এ কারণে বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে আইনগত সুরক্ষা এবং বিচারব্যবস্থার প্রতি আস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন ইউএনডিপির এই প্রতিনিধি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ