ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা চান গভর্নর

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের ব্যাংক খাত পুনর্গঠন ও আর্থিক সংকট কাটিয়ে উঠতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি জানিয়েছেন, এ অর্থায়ন পাঁচ থেকে আট বছর পর্যন্ত প্রয়োজন হতে পারে। ব্যাংক খাতের সংকটের দায় শেষ পর্যন্ত ভবিষ্যৎ প্রজন্মকে বহন করতে হবে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন গভর্নর।

ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মোস্তাকুর রহমান বলেন, খাতটি দীর্ঘদিন ধরে নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর দাবি, ব্যাংক খাত থেকে এক-তৃতীয়াংশ অর্থ লুট হয়ে গেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বড় ধরনের সংস্কার ও পুনর্গঠনের প্রয়োজন।

গভর্নর জানান, ব্যাংক খাত পুনর্গঠনের জন্য সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। এই সহায়তা পাঁচ থেকে আট বছর পর্যন্ত প্রয়োজন হতে পারে।

তিনি এ পরিস্থিতিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করেন। কারণ, অতীতের আর্থিক অনিয়মের কারণে সৃষ্ট সংকটের দায় পরবর্তী প্রজন্মের ওপর পড়বে।

এর আগেও ব্যাংক খাত পুনরুদ্ধারে একই পরিমাণ অর্থায়নের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন গভর্নর। গত ১০ অক্টোবর তিনি বলেছিলেন, ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে জাতীয় বাজেট থেকে পাঁচ থেকে আট বছর প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে।

দেশের মূল্যস্ফীতি পরিস্থিতি নিয়েও কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের সময় মূল্যস্ফীতি অনেক বেশি থাকায় নীতি সুদহার উচ্চপর্যায়ে রাখতে হয়েছিল। পরবর্তী সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় নীতি সুদহার কয়েক বেসিস পয়েন্ট কমানো হয়েছে।

তবে মূল্যস্ফীতি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। তাই এটি আরও কমিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।

মূল্যস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে টাকার বিনিময় হারের অবমূল্যায়নকে চিহ্নিত করেন মোস্তাকুর রহমান।

তাঁর হিসাবে, গত ১০ বছরে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান প্রায় ৬০ শতাংশ কমেছে। অর্থাৎ বছরে গড়ে প্রায় ৬ শতাংশ হারে টাকার অবমূল্যায়ন ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

গভর্নর ব্যাখ্যা করেন, টাকার মান কমে যাওয়ায় শুধু আমদানি করা প্রস্তুত পণ্যের দামই বাড়েনি, দেশের শিল্পকারখানায় ব্যবহৃত আমদানি করা কাঁচামালের ব্যয়ও বেড়েছে।

এর প্রভাব উৎপাদন খরচের ওপর পড়ে এবং শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাকে বেশি দামে পণ্য কিনতে হয়।

প্রকৃত কার্যকর বিনিময় হার বা রিয়েল ইফেকটিভ এক্সচেঞ্জ রেটের হিসাব নিয়েও কথা বলেন গভর্নর। তিনি জানান, অনেক ক্ষেত্রে এ হিসাবের জন্য ২২ থেকে ২৩ ধরা হয়। তবে ১৫ ধরে হিসাব করলে পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া যাবে বলে তাঁর মত।

বাজারে আমদানি ব্যয় কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকেও উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর।

তিনি বলেন, আমদানিকারকেরা ব্যাংক থেকে যে দামে ডলার কেনেন, তার মধ্যে ব্যাংকের মুনাফার একটি অংশ যুক্ত থাকে। এ ক্ষেত্রে ব্যাংকগুলো কিছুটা ছাড় দিলে আমদানিকারকদের খরচ কমানো সম্ভব।

ডলারের দাম মাত্র ৫০ পয়সা কমলেও আমদানি ব্যয়ে তার প্রভাব পড়তে পারে বলে মনে করেন তিনি।

গভর্নরের মতে, আমদানির খরচ কমানো গেলে শেষ পর্যন্ত ভোক্তাপর্যায়েও এর সুফল পৌঁছানোর সুযোগ রয়েছে।

এ কারণে আমদানিকারকদের কাছে ডলার বিক্রির ক্ষেত্রে ব্যাংকগুলোকে নিজেদের মুনাফার অংশ কিছুটা কমানোর বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি।

দেশের অর্থনীতিতে ব্যাংক খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে গভর্নর বলেন, দুর্বল ব্যাংকিং ব্যবস্থা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব ফেলে।

তিনি জানান, আগের সময় থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বেসরকারি খাত এবং ব্যাংকব্যবস্থার বিভিন্ন সমস্যার চাপ অর্থনীতিতে রয়েছে।

তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাংক খাতের পুনর্গঠন এবং আমদানি ব্যয় কমানোর উদ্যোগকে গুরুত্ব দেওয়ার কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি মোস্তাকুর রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা চান গভর্নর

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

দেশের ব্যাংক খাত পুনর্গঠন ও আর্থিক সংকট কাটিয়ে উঠতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি জানিয়েছেন, এ অর্থায়ন পাঁচ থেকে আট বছর পর্যন্ত প্রয়োজন হতে পারে। ব্যাংক খাতের সংকটের দায় শেষ পর্যন্ত ভবিষ্যৎ প্রজন্মকে বহন করতে হবে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন গভর্নর।

ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মোস্তাকুর রহমান বলেন, খাতটি দীর্ঘদিন ধরে নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর দাবি, ব্যাংক খাত থেকে এক-তৃতীয়াংশ অর্থ লুট হয়ে গেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বড় ধরনের সংস্কার ও পুনর্গঠনের প্রয়োজন।

গভর্নর জানান, ব্যাংক খাত পুনর্গঠনের জন্য সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। এই সহায়তা পাঁচ থেকে আট বছর পর্যন্ত প্রয়োজন হতে পারে।

তিনি এ পরিস্থিতিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করেন। কারণ, অতীতের আর্থিক অনিয়মের কারণে সৃষ্ট সংকটের দায় পরবর্তী প্রজন্মের ওপর পড়বে।

এর আগেও ব্যাংক খাত পুনরুদ্ধারে একই পরিমাণ অর্থায়নের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন গভর্নর। গত ১০ অক্টোবর তিনি বলেছিলেন, ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে জাতীয় বাজেট থেকে পাঁচ থেকে আট বছর প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে।

দেশের মূল্যস্ফীতি পরিস্থিতি নিয়েও কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের সময় মূল্যস্ফীতি অনেক বেশি থাকায় নীতি সুদহার উচ্চপর্যায়ে রাখতে হয়েছিল। পরবর্তী সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় নীতি সুদহার কয়েক বেসিস পয়েন্ট কমানো হয়েছে।

তবে মূল্যস্ফীতি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। তাই এটি আরও কমিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।

মূল্যস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে টাকার বিনিময় হারের অবমূল্যায়নকে চিহ্নিত করেন মোস্তাকুর রহমান।

তাঁর হিসাবে, গত ১০ বছরে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান প্রায় ৬০ শতাংশ কমেছে। অর্থাৎ বছরে গড়ে প্রায় ৬ শতাংশ হারে টাকার অবমূল্যায়ন ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

গভর্নর ব্যাখ্যা করেন, টাকার মান কমে যাওয়ায় শুধু আমদানি করা প্রস্তুত পণ্যের দামই বাড়েনি, দেশের শিল্পকারখানায় ব্যবহৃত আমদানি করা কাঁচামালের ব্যয়ও বেড়েছে।

এর প্রভাব উৎপাদন খরচের ওপর পড়ে এবং শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাকে বেশি দামে পণ্য কিনতে হয়।

প্রকৃত কার্যকর বিনিময় হার বা রিয়েল ইফেকটিভ এক্সচেঞ্জ রেটের হিসাব নিয়েও কথা বলেন গভর্নর। তিনি জানান, অনেক ক্ষেত্রে এ হিসাবের জন্য ২২ থেকে ২৩ ধরা হয়। তবে ১৫ ধরে হিসাব করলে পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া যাবে বলে তাঁর মত।

বাজারে আমদানি ব্যয় কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকেও উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর।

তিনি বলেন, আমদানিকারকেরা ব্যাংক থেকে যে দামে ডলার কেনেন, তার মধ্যে ব্যাংকের মুনাফার একটি অংশ যুক্ত থাকে। এ ক্ষেত্রে ব্যাংকগুলো কিছুটা ছাড় দিলে আমদানিকারকদের খরচ কমানো সম্ভব।

ডলারের দাম মাত্র ৫০ পয়সা কমলেও আমদানি ব্যয়ে তার প্রভাব পড়তে পারে বলে মনে করেন তিনি।

গভর্নরের মতে, আমদানির খরচ কমানো গেলে শেষ পর্যন্ত ভোক্তাপর্যায়েও এর সুফল পৌঁছানোর সুযোগ রয়েছে।

এ কারণে আমদানিকারকদের কাছে ডলার বিক্রির ক্ষেত্রে ব্যাংকগুলোকে নিজেদের মুনাফার অংশ কিছুটা কমানোর বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি।

দেশের অর্থনীতিতে ব্যাংক খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে গভর্নর বলেন, দুর্বল ব্যাংকিং ব্যবস্থা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব ফেলে।

তিনি জানান, আগের সময় থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বেসরকারি খাত এবং ব্যাংকব্যবস্থার বিভিন্ন সমস্যার চাপ অর্থনীতিতে রয়েছে।

তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাংক খাতের পুনর্গঠন এবং আমদানি ব্যয় কমানোর উদ্যোগকে গুরুত্ব দেওয়ার কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ