রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি মো. ওমর ছানিকে (২৭) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, গোপন অভিযান নয়, নিয়মিত পুলিশি অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওমর ছানিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়ে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন থানা পুলিশের বরাত দিয়ে জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ওমর ছানি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং দলটির সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।














মন্তব্যসমূহ