ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি আরবে সেনা ও যুদ্ধবিমান পাঠাল মিসর

সৌদি আরবে সেনা ও যুদ্ধবিমান পাঠাল মিসর
ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের প্রতি সামরিক সহায়তার বিষয়ে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির প্রকাশ্য ঘোষণার অনেক আগেই দেশটিতে সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছিল কায়রো। মিসরের একটি উচ্চপদস্থ সামরিক সূত্রের বরাত দিয়ে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’ এ তথ্য জানিয়েছে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন কৌশলগত ও গুরুত্বপূর্ণ স্থানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থাপনের পাশাপাশি সেখানে উল্লেখযোগ্য সংখ্যক সামরিক বিমান ও সেনাসদস্য পাঠিয়েছে মিসর। মোতায়েনকৃত এই সামরিক বহরের মধ্যে রয়েছে এক স্কোয়াড্রন অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান, আটটি সামরিক হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহন বিমান।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার আনুষ্ঠানিক অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে মিসরের ওই সামরিক কর্মকর্তা মিডল ইস্ট আইকে এসব তথ্য জানান।

ওই কর্মকর্তা আরও জানান, আকাশ ও স্থল সহায়তার পাশাপাশি মিসরের নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোও লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থান নিয়েছে এসব যুদ্ধজাহাজ। উল্লেখ্য, এই প্রণালিটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে কায়রোর উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটেই মিসরের এই সামরিক তৎপরতা দেখা যাচ্ছে। এর আগে গত আগস্ট মাসেও বাব আল-মান্দেব প্রণালির আশপাশে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছিল মিসর; সে সময় আধুনিক ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজ লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথের দিকে মোতায়েনের খবর প্রকাশিত হয়েছিল।

বিশ্লেষকদের মতে, লোহিত সাগরের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়টি মিসর ও সৌদি আরব উভয় দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি বাড়লে আঞ্চলিক বাণিজ্য, সুয়েজ খালের রাজস্ব এবং আন্তর্জাতিক নৌপরিবহনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে।

সূত্র: মিডল ইস্ট আই।

ট্যাগ : মিডল ইস্ট আই।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


সৌদি আরবে সেনা ও যুদ্ধবিমান পাঠাল মিসর

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবের প্রতি সামরিক সহায়তার বিষয়ে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির প্রকাশ্য ঘোষণার অনেক আগেই দেশটিতে সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছিল কায়রো। মিসরের একটি উচ্চপদস্থ সামরিক সূত্রের বরাত দিয়ে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’ এ তথ্য জানিয়েছে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন কৌশলগত ও গুরুত্বপূর্ণ স্থানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থাপনের পাশাপাশি সেখানে উল্লেখযোগ্য সংখ্যক সামরিক বিমান ও সেনাসদস্য পাঠিয়েছে মিসর। মোতায়েনকৃত এই সামরিক বহরের মধ্যে রয়েছে এক স্কোয়াড্রন অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান, আটটি সামরিক হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহন বিমান।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার আনুষ্ঠানিক অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে মিসরের ওই সামরিক কর্মকর্তা মিডল ইস্ট আইকে এসব তথ্য জানান।

ওই কর্মকর্তা আরও জানান, আকাশ ও স্থল সহায়তার পাশাপাশি মিসরের নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোও লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থান নিয়েছে এসব যুদ্ধজাহাজ। উল্লেখ্য, এই প্রণালিটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে কায়রোর উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটেই মিসরের এই সামরিক তৎপরতা দেখা যাচ্ছে। এর আগে গত আগস্ট মাসেও বাব আল-মান্দেব প্রণালির আশপাশে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছিল মিসর; সে সময় আধুনিক ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজ লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথের দিকে মোতায়েনের খবর প্রকাশিত হয়েছিল।

বিশ্লেষকদের মতে, লোহিত সাগরের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়টি মিসর ও সৌদি আরব উভয় দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি বাড়লে আঞ্চলিক বাণিজ্য, সুয়েজ খালের রাজস্ব এবং আন্তর্জাতিক নৌপরিবহনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে।

সূত্র: মিডল ইস্ট আই।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ