ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আওয়ামী লীগ আমলের তিনটি নির্বাচনকে প্রহসন আখ্যা দিলেন স্পিকার

ছবি : সংগৃহীত
ফলো করুন

আওয়ামী লীগ সরকারের আমলে পরপর অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, ওই নির্বাচনগুলোর মাধ্যমে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করা হয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে রাজপথে নেমে আসা মানুষের প্রতিরোধের মুখে স্বৈরশাসনের অবসান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে গঠিত বর্তমান সংসদ তাঁদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে ‘সর্বদলীয় সংসদীয় ককাস’-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। নাগরিক প্ল্যাটফর্ম ‘সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজিস, বাংলাদেশ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্পিকার বলেন, বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সবচেয়ে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। একটি স্বাধীন নির্বাচন কমিশন প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পথ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “রাজনীতিবিদদের দৃঢ় সংকল্প থাকলে দুর্নীতি দূর করা সম্ভব। আমলারা রাজনীতিবিদদের অধীনে কাজ করেন। তাই দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে দুর্নীতি দূর করা জরুরি।”

নারী সংসদ সদস্যদের ভূমিকার প্রশংসা করে স্পিকার বলেন, বর্তমান সংসদে নারী সদস্যরা তুলনামূলকভাবে বেশি অভিজ্ঞ ও দক্ষ এবং সংসদে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সর্বদলীয় সংসদীয় ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার, সুযোগ এবং জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। এ উদ্যোগে প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক শক্তিকেও যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে ককাসের পটভূমি, উদ্দেশ্য ও কর্মপরিধি তুলে ধরেন সিটিজেনস প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এতে সম্মানিত অতিথি ছিলেন সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যসেবা, ভাসমান জনগোষ্ঠীর জাতীয় পরিচয়পত্র, উর্দুভাষীদের অধিকার, দলিত জনগোষ্ঠীর স্থায়ী আবাসন, পরিচ্ছন্নতাকর্মীদের সামাজিক মর্যাদা, অভিবাসী নারী শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং তৈরি পোশাকশ্রমিকদের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বেদে জনগোষ্ঠী, উপকূলীয় জেলে সম্প্রদায়, দুস্থ, এতিম ও প্রবীণদের জন্য বিশেষ আইন প্রণয়নের বিষয়টিও উঠে আসে। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত বিভিন্ন জনগোষ্ঠীর অভিজ্ঞতা নিয়ে নির্মিত ‘কাউকে পিছিয়ে রাখা যাবে না’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ট্যাগ : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ আমলের তিনটি নির্বাচনকে প্রহসন আখ্যা দিলেন স্পিকার

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

আওয়ামী লীগ সরকারের আমলে পরপর অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, ওই নির্বাচনগুলোর মাধ্যমে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করা হয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে রাজপথে নেমে আসা মানুষের প্রতিরোধের মুখে স্বৈরশাসনের অবসান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে গঠিত বর্তমান সংসদ তাঁদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে ‘সর্বদলীয় সংসদীয় ককাস’-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। নাগরিক প্ল্যাটফর্ম ‘সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজিস, বাংলাদেশ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্পিকার বলেন, বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সবচেয়ে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। একটি স্বাধীন নির্বাচন কমিশন প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পথ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “রাজনীতিবিদদের দৃঢ় সংকল্প থাকলে দুর্নীতি দূর করা সম্ভব। আমলারা রাজনীতিবিদদের অধীনে কাজ করেন। তাই দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে দুর্নীতি দূর করা জরুরি।”

নারী সংসদ সদস্যদের ভূমিকার প্রশংসা করে স্পিকার বলেন, বর্তমান সংসদে নারী সদস্যরা তুলনামূলকভাবে বেশি অভিজ্ঞ ও দক্ষ এবং সংসদে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সর্বদলীয় সংসদীয় ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার, সুযোগ এবং জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। এ উদ্যোগে প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক শক্তিকেও যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে ককাসের পটভূমি, উদ্দেশ্য ও কর্মপরিধি তুলে ধরেন সিটিজেনস প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এতে সম্মানিত অতিথি ছিলেন সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যসেবা, ভাসমান জনগোষ্ঠীর জাতীয় পরিচয়পত্র, উর্দুভাষীদের অধিকার, দলিত জনগোষ্ঠীর স্থায়ী আবাসন, পরিচ্ছন্নতাকর্মীদের সামাজিক মর্যাদা, অভিবাসী নারী শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং তৈরি পোশাকশ্রমিকদের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বেদে জনগোষ্ঠী, উপকূলীয় জেলে সম্প্রদায়, দুস্থ, এতিম ও প্রবীণদের জন্য বিশেষ আইন প্রণয়নের বিষয়টিও উঠে আসে। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত বিভিন্ন জনগোষ্ঠীর অভিজ্ঞতা নিয়ে নির্মিত ‘কাউকে পিছিয়ে রাখা যাবে না’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ