ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এমপি নুসরাতের বাড়িতে পেট্রলবোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি নুসরাতের বাড়িতে পেট্রলবোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি : সংগৃহীত
ফলো করুন

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বাড়িটি পরিত্যক্ত ও বৈদ্যুতিক ওয়্যারিং পুরোনো হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের উত্থাপিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

এর আগে বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন নুসরাত তাবাসসুম।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বিষয়টি উত্থাপন করে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা মেরে আগুন দেওয়ার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে—এমন কথা বলা যাবে কি না?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেন, “যেই বাড়িতে আগুন লেগেছে সেই বাড়িতে কেউ থাকত না; নুসরাতের বাবা-মা আরেকটি বাড়িতে ছিলেন। আগুন লাগা বাড়িতে শুধু দুটি ছাগল এবং অন্যান্য জিনিসপত্র ছিল।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দুর্ঘটনাবশত লেগেছে নাকি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে—তা নিবিড়ভাবে খতিয়ে দেখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে। তবে ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো আলামত মেলেনি; বরং পুরোনো বৈদ্যুতিক তারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন তদন্তকারীরা।

ট্যাগ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

শর্টসার্কিট নাকি নাশকতা? খতিয়ে দেখতে যৌথ তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদে এমপি নুসরাতের বাড়িতে হামলার প্রসঙ্গ তুললেন নাহিদ ইসলাম

দেশে হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু, নতুন রোগী ১,৩৮৪

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ আমলের তিনটি নির্বাচনকে প্রহসন আখ্যা দিলেন স্পিকার

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


এমপি নুসরাতের বাড়িতে পেট্রলবোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বাড়িটি পরিত্যক্ত ও বৈদ্যুতিক ওয়্যারিং পুরোনো হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের উত্থাপিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

এর আগে বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন নুসরাত তাবাসসুম।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বিষয়টি উত্থাপন করে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা মেরে আগুন দেওয়ার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে—এমন কথা বলা যাবে কি না?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেন, “যেই বাড়িতে আগুন লেগেছে সেই বাড়িতে কেউ থাকত না; নুসরাতের বাবা-মা আরেকটি বাড়িতে ছিলেন। আগুন লাগা বাড়িতে শুধু দুটি ছাগল এবং অন্যান্য জিনিসপত্র ছিল।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দুর্ঘটনাবশত লেগেছে নাকি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে—তা নিবিড়ভাবে খতিয়ে দেখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে। তবে ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো আলামত মেলেনি; বরং পুরোনো বৈদ্যুতিক তারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন তদন্তকারীরা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ