ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুদ্ধ বাঁধলে ইউরোপের মার্কিন ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি দিল ইরান

যুদ্ধ বাঁধলে ইউরোপের মার্কিন ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি দিল ইরান
ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক সংঘাতে বা যুদ্ধে জড়ায়, তবে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত বিস্তৃত সব মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ পাল্টা হামলা চালানো হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই। তাঁর এই কঠোর অবস্থানের পর চলমান আঞ্চলিক উত্তেজনা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ না থেকে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মোহসেন রেজাই লেখেন, যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধ শুরু করলে এই হামলায় জড়িত পশ্চিম এশিয়া থেকে ইউরোপের প্রতিটি সামরিক ঘাঁটিই ইরানের লক্ষ্যবস্তু হবে। হুঁশিয়ারির সুরে তিনি আরও উল্লেখ করেন, “কোনো দূরত্বই এখন আর নিরাপদ নয়, কারও জন্যই কোনো নিরাপদ আশ্রয় বা ছাড় নেই।”

একই দিনে লেবাননের সংবাদমাধ্যম ‘আল মায়াদিন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই জানান, ইরানের পাল্টা আঘাত কেবল প্রতিবেশী বা আশপাশের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরানে হামলার জন্য ইউরোপের কোনো ঘাঁটি কিংবা দূরবর্তী কোনো দ্বীপ থেকেও যদি মার্কিন যুদ্ধবিমান উড়ে আসে, তবে সেখানেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানবে। তিনি দাবি করেন, সংঘাত শুরুর সময়ের তুলনায় ইরানের সামরিক সক্ষমতা এখন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে।

ইরান আনুষ্ঠানিকভাবে ইউরোপের সুনির্দিষ্ট কোনো ঘাঁটির তালিকা প্রকাশ না করলেও দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘কায়হান’ জানিয়েছে, বড় ধরনের যুদ্ধ শুরু হলে ইউরোপে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ঘাঁটিগুলো মারাত্মক ঝুঁকিতে পড়বে। উল্লেখ্য, এর আগে জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রামস্টেইন বিমানঘাঁটির আকাশে রহস্যজনক ড্রোন উড়তে দেখা গিয়েছিল।

ইরানের এমন আক্রমণাত্মক অবস্থানের বিপরীতে ওয়াশিংটনকে কিছুটা নরম সুরে কথা বলতে দেখা যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, অর্থনৈতিক চাপে ইরান এমনিতেই কোণঠাসা হয়ে আছে, তাই দেশটিতে নতুন করে বড় কোনো সামরিক হামলার প্রয়োজন নেই। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের প্রত্যাশিত ফল না হওয়ায় অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে পড়ে ওয়াশিংটন এখন নতুন কোনো যুদ্ধে জড়াতে চাইছে না।

অন্যদিকে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনাও পুরোপুরি স্থবির হয়ে আছে। মোহসেন রেজাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের কোনো সরাসরি আলোচনা চলছে না এবং ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কখনোই হস্তান্তর করবে না। কাতারের মধ্যস্থতায় পরমাণু ইস্যুতে একটি প্রস্তাব পাঠানো হলেও তেহরানের অনড় অবস্থান হলো—সংঘাত থামাতে হলে যুক্তরাষ্ট্রকে আগে ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে নিতে হবে।

সূত্র: গালফ নিউজ

ট্যাগ : ইরান মার্কিন ঘাঁটি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


যুদ্ধ বাঁধলে ইউরোপের মার্কিন ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি দিল ইরান

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক সংঘাতে বা যুদ্ধে জড়ায়, তবে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত বিস্তৃত সব মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ পাল্টা হামলা চালানো হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই। তাঁর এই কঠোর অবস্থানের পর চলমান আঞ্চলিক উত্তেজনা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ না থেকে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মোহসেন রেজাই লেখেন, যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধ শুরু করলে এই হামলায় জড়িত পশ্চিম এশিয়া থেকে ইউরোপের প্রতিটি সামরিক ঘাঁটিই ইরানের লক্ষ্যবস্তু হবে। হুঁশিয়ারির সুরে তিনি আরও উল্লেখ করেন, “কোনো দূরত্বই এখন আর নিরাপদ নয়, কারও জন্যই কোনো নিরাপদ আশ্রয় বা ছাড় নেই।”

একই দিনে লেবাননের সংবাদমাধ্যম ‘আল মায়াদিন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই জানান, ইরানের পাল্টা আঘাত কেবল প্রতিবেশী বা আশপাশের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরানে হামলার জন্য ইউরোপের কোনো ঘাঁটি কিংবা দূরবর্তী কোনো দ্বীপ থেকেও যদি মার্কিন যুদ্ধবিমান উড়ে আসে, তবে সেখানেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানবে। তিনি দাবি করেন, সংঘাত শুরুর সময়ের তুলনায় ইরানের সামরিক সক্ষমতা এখন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে।

ইরান আনুষ্ঠানিকভাবে ইউরোপের সুনির্দিষ্ট কোনো ঘাঁটির তালিকা প্রকাশ না করলেও দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘কায়হান’ জানিয়েছে, বড় ধরনের যুদ্ধ শুরু হলে ইউরোপে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ঘাঁটিগুলো মারাত্মক ঝুঁকিতে পড়বে। উল্লেখ্য, এর আগে জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রামস্টেইন বিমানঘাঁটির আকাশে রহস্যজনক ড্রোন উড়তে দেখা গিয়েছিল।

ইরানের এমন আক্রমণাত্মক অবস্থানের বিপরীতে ওয়াশিংটনকে কিছুটা নরম সুরে কথা বলতে দেখা যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, অর্থনৈতিক চাপে ইরান এমনিতেই কোণঠাসা হয়ে আছে, তাই দেশটিতে নতুন করে বড় কোনো সামরিক হামলার প্রয়োজন নেই। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের প্রত্যাশিত ফল না হওয়ায় অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে পড়ে ওয়াশিংটন এখন নতুন কোনো যুদ্ধে জড়াতে চাইছে না।

অন্যদিকে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনাও পুরোপুরি স্থবির হয়ে আছে। মোহসেন রেজাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের কোনো সরাসরি আলোচনা চলছে না এবং ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কখনোই হস্তান্তর করবে না। কাতারের মধ্যস্থতায় পরমাণু ইস্যুতে একটি প্রস্তাব পাঠানো হলেও তেহরানের অনড় অবস্থান হলো—সংঘাত থামাতে হলে যুক্তরাষ্ট্রকে আগে ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে নিতে হবে।

সূত্র: গালফ নিউজ


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ