ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের জেরে সাভার-আশুলিয়ায় ৫১ কারখানায় ছুটি

ছবি : সংগৃহীত
ফলো করুন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের ৩ দফা দাবিতে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তৈরি পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেল পর্যন্ত সাভার ও আশুলিয়া এলাকার অন্তত ৫১টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ও বন্ধ ঘোষণা করা হয়েছে।

সরেজমিন ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে কারখানায় যোগদানের পর বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের বেরন ও ছয়তলা এলাকার পাঁচটি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেয়। পরবর্তীতে শ্রমিকরা আশপাশের গলিতে ছড়িয়ে পড়লে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। আন্দোলনের একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারে (এপিসি) হামলা চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এদিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হামিম গ্রুপের সব কারখানার ফটকে সাইনবোর্ড ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা মালিকদের দাবি, মজুরি বোর্ডের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং আগামী ডিসেম্বর থেকেই শ্রমিকরা নতুন কাঠামোতে মজুরি পাবেন। তা সত্ত্বেও চলমান অসন্তোষের মুখে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারার অধীনে কারখানা বন্ধ ঘোষণা করা ছাড়া কোনো উপায় দেখছেন না তাঁরা। উল্লেখ্য, এই আইন অনুযায়ী ধর্মঘট বা অসন্তোষের কারণে কারখানা বন্ধ থাকলে সংশ্লিষ্ট শ্রমিকরা ওই সময়ের কোনো মজুরি পাবেন না।

নরসিংহপুর এলাকার অন্যতম বৃহৎ কারখানা শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন জানান, প্রতিদিন শ্রমিকরা কারখানায় ঢুকে কাজ বন্ধ রেখে বেরিয়ে যাওয়ায় দৈনিক দেড় থেকে দুই কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। এর ফলে কার্যাদেশ কমে যাওয়ার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা নষ্ট হচ্ছে, যা অব্যাহত থাকলে ভবিষ্যতে কারখানা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

পুলিশ সূত্র জানিয়েছে, ছুটি ও বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে শারমিন গ্রুপ, নেক্সট কালেকশন, স্টারলিং, ওয়াইপি আশুলিয়া লিমিটেড, রেজা গার্মেন্টস, হলিউড, ছাদ ফ্যাশন, ডেবোনিয়ার, দি রোজ অ্যাপারেলস লিমিটেড, ট্রাউজার, প্রাণ-আরএফএলের সাবিহা, নিট এশিয়া, ইয়াগী বাংলাদেশ ও ফ্যাশন ইট অন্যতম। এছাড়া দুপুরে সাভারের হেমায়েতপুর ও পদ্মার মোড় এলাকায় একেএইচ গ্রুপ, ববস গার্মেন্টস ও যমুনা গার্মেন্টসের সামনে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

বিকেল ৫টায় শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, জামগড়া ও হেমায়েতপুর এলাকার বিচ্ছিন্ন কিছু উত্তেজনা ছাড়া বর্তমানে প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক এবং সার্বিক পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ, যৌথবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার লাইভ ফুটেজের মাধ্যমে শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

ট্যাগ : কারখানায়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের জেরে সাভার-আশুলিয়ায় ৫১ কারখানায় ছুটি

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের ৩ দফা দাবিতে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তৈরি পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেল পর্যন্ত সাভার ও আশুলিয়া এলাকার অন্তত ৫১টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ও বন্ধ ঘোষণা করা হয়েছে।

সরেজমিন ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে কারখানায় যোগদানের পর বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের বেরন ও ছয়তলা এলাকার পাঁচটি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেয়। পরবর্তীতে শ্রমিকরা আশপাশের গলিতে ছড়িয়ে পড়লে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। আন্দোলনের একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারে (এপিসি) হামলা চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এদিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হামিম গ্রুপের সব কারখানার ফটকে সাইনবোর্ড ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা মালিকদের দাবি, মজুরি বোর্ডের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং আগামী ডিসেম্বর থেকেই শ্রমিকরা নতুন কাঠামোতে মজুরি পাবেন। তা সত্ত্বেও চলমান অসন্তোষের মুখে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারার অধীনে কারখানা বন্ধ ঘোষণা করা ছাড়া কোনো উপায় দেখছেন না তাঁরা। উল্লেখ্য, এই আইন অনুযায়ী ধর্মঘট বা অসন্তোষের কারণে কারখানা বন্ধ থাকলে সংশ্লিষ্ট শ্রমিকরা ওই সময়ের কোনো মজুরি পাবেন না।

নরসিংহপুর এলাকার অন্যতম বৃহৎ কারখানা শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন জানান, প্রতিদিন শ্রমিকরা কারখানায় ঢুকে কাজ বন্ধ রেখে বেরিয়ে যাওয়ায় দৈনিক দেড় থেকে দুই কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। এর ফলে কার্যাদেশ কমে যাওয়ার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা নষ্ট হচ্ছে, যা অব্যাহত থাকলে ভবিষ্যতে কারখানা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

পুলিশ সূত্র জানিয়েছে, ছুটি ও বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে শারমিন গ্রুপ, নেক্সট কালেকশন, স্টারলিং, ওয়াইপি আশুলিয়া লিমিটেড, রেজা গার্মেন্টস, হলিউড, ছাদ ফ্যাশন, ডেবোনিয়ার, দি রোজ অ্যাপারেলস লিমিটেড, ট্রাউজার, প্রাণ-আরএফএলের সাবিহা, নিট এশিয়া, ইয়াগী বাংলাদেশ ও ফ্যাশন ইট অন্যতম। এছাড়া দুপুরে সাভারের হেমায়েতপুর ও পদ্মার মোড় এলাকায় একেএইচ গ্রুপ, ববস গার্মেন্টস ও যমুনা গার্মেন্টসের সামনে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

বিকেল ৫টায় শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, জামগড়া ও হেমায়েতপুর এলাকার বিচ্ছিন্ন কিছু উত্তেজনা ছাড়া বর্তমানে প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক এবং সার্বিক পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ, যৌথবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার লাইভ ফুটেজের মাধ্যমে শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ