ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাবির তিন সহকারী প্রক্টরের পদত্যাগ, আরও তিনজনের সম্ভাবনা

ঢাবির তিন সহকারী প্রক্টরের পদত্যাগ, আরও তিনজনের সম্ভাবনা
ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। আরও তিনজন একই পথে হাঁটতে পারেন বলে জানা গেছে। দায়িত্ব ছাড়ার পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ ও পারিপার্শ্বিক চাপের বিষয়টি সামনে এলেও পদত্যাগকারী শিক্ষকদের বক্তব্যে ভিন্নতা রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের (ইসরাফিল রতন) মাধ্যমে উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

পদত্যাগপত্র দেওয়া তিন শিক্ষক হলেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার।

তাঁরা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।

পদত্যাগের বিষয়ে আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রক্টরের সঙ্গে সাক্ষাতের সময় তাঁকে চারপাশের চাপের কথা জানানো হয়েছিল। পরে দায়িত্ব ছেড়ে দেওয়া ভালো হবে কি না, সে বিষয়ে জানতে চাইলে প্রক্টর তাঁকে পদত্যাগের অনুরোধ করেন।

তবে পদত্যাগের জন্য সরাসরি কোনো নির্দেশ দেওয়া হয়নি বলেও স্পষ্ট করেছেন রফিকুল ইসলাম। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রশাসনের অনুরোধ বিবেচনায় নিয়েই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অন্য সহকারী প্রক্টরদের পদত্যাগের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘আমি যতটুকু শুনেছি, মোট ছয়জন পদত্যাগ করতে পারেন। এর মধ্যে তিনজন ইতোমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আরও তিনজন জমা দেওয়ার প্রক্রিয়ায় আছেন।’

অন্যদিকে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার জানিয়েছেন, ব্যক্তিগত, পারিবারিক ও একাডেমিক ব্যস্ততার কারণে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব ছেড়েছেন। পদত্যাগপত্রেও একই কারণ উল্লেখ করেছেন।

অন্যদের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। তবে শুনেছি ছয়জন পদত্যাগ করেছেন। যদিও বিষয়টি সম্পর্কে আমি নিশ্চিত নই।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংও সহকারী প্রক্টরদের পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি গতকাল দুইজনের পদত্যাগপত্র পেয়েছি। তারা আমাকে মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। আজ একটা মিটিং শেষে তিনজন পদত্যাগপত্র দিয়ে গেছে ।'

তবে পদত্যাগের পেছনে রাজনৈতিক চাপ রয়েছে কি না, সে বিষয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি প্রক্টর।

ট্যাগ : ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


ঢাবির তিন সহকারী প্রক্টরের পদত্যাগ, আরও তিনজনের সম্ভাবনা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। আরও তিনজন একই পথে হাঁটতে পারেন বলে জানা গেছে। দায়িত্ব ছাড়ার পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ ও পারিপার্শ্বিক চাপের বিষয়টি সামনে এলেও পদত্যাগকারী শিক্ষকদের বক্তব্যে ভিন্নতা রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের (ইসরাফিল রতন) মাধ্যমে উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

পদত্যাগপত্র দেওয়া তিন শিক্ষক হলেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার।

তাঁরা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।

পদত্যাগের বিষয়ে আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রক্টরের সঙ্গে সাক্ষাতের সময় তাঁকে চারপাশের চাপের কথা জানানো হয়েছিল। পরে দায়িত্ব ছেড়ে দেওয়া ভালো হবে কি না, সে বিষয়ে জানতে চাইলে প্রক্টর তাঁকে পদত্যাগের অনুরোধ করেন।

তবে পদত্যাগের জন্য সরাসরি কোনো নির্দেশ দেওয়া হয়নি বলেও স্পষ্ট করেছেন রফিকুল ইসলাম। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রশাসনের অনুরোধ বিবেচনায় নিয়েই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অন্য সহকারী প্রক্টরদের পদত্যাগের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘আমি যতটুকু শুনেছি, মোট ছয়জন পদত্যাগ করতে পারেন। এর মধ্যে তিনজন ইতোমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আরও তিনজন জমা দেওয়ার প্রক্রিয়ায় আছেন।’

অন্যদিকে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার জানিয়েছেন, ব্যক্তিগত, পারিবারিক ও একাডেমিক ব্যস্ততার কারণে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব ছেড়েছেন। পদত্যাগপত্রেও একই কারণ উল্লেখ করেছেন।

অন্যদের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। তবে শুনেছি ছয়জন পদত্যাগ করেছেন। যদিও বিষয়টি সম্পর্কে আমি নিশ্চিত নই।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংও সহকারী প্রক্টরদের পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি গতকাল দুইজনের পদত্যাগপত্র পেয়েছি। তারা আমাকে মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। আজ একটা মিটিং শেষে তিনজন পদত্যাগপত্র দিয়ে গেছে ।'

তবে পদত্যাগের পেছনে রাজনৈতিক চাপ রয়েছে কি না, সে বিষয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি প্রক্টর।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ