ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিগত ১৭ বছরে যাচাই ছাড়াই বিশ্ববিদ্যালয়ের অনুমতি দেওয়া হয়েছে: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বৃদ্ধির জন্য মানহীন বিশ্ববিদ্যালয়ের বিস্তারকে দায়ী করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ, গত ১৭ বছরে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের একটি অংশ উচ্চশিক্ষাকে ব্যবসা ও অতিমুনাফার মাধ্যমে পরিণত করেছে। ফলে ডিগ্রি অর্জন করেও অনেক তরুণ কর্মজীবনে প্রবেশ করতে পারছেন না।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি। তিনি বিশ্ববিদ্যালয়টির আচার্যও।

রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পেলেই উচ্চশিক্ষার উন্নয়ন হয়েছে, এমন ধারণা সঠিক নয়। একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শিক্ষার গুণগত মান, আধুনিক পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের অর্জিত দক্ষতা এবং কর্মসংস্থানের সুযোগের ওপর।

তাঁর মতে, যথাযথ মান নিশ্চিত না করে সনদ দেওয়ার প্রবণতা সম্ভাবনাময় তরুণদের হতাশার দিকে ঠেলে দিয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশের উচ্চশিক্ষাব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে।

দেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের বৈষম্য ও বিভক্তির বিষয়টিও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিভিন্ন ধারার শিক্ষার মধ্যে সুযোগ-সুবিধা, মান এবং দক্ষতা অর্জনের ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য রয়েছে। এসব বৈষম্য দূর করে সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।

বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার আহ্বান জানান তিনি। তবে আধুনিক শিক্ষার প্রসারের পাশাপাশি দেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বও তুলে ধরেন রাষ্ট্রপতি।

উচ্চশিক্ষা ও কর্মবাজারের মধ্যে বিদ্যমান দূরত্ব কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়গুলোকে এমন পাঠ্যক্রম তৈরি করতে হবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারেন।

এ জন্য ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়ানোর পরামর্শ দেন রাষ্ট্রপতি। তরুণদের কেবল চাকরির জন্য প্রস্তুত না করে উদ্যোক্তা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবেও গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তির দ্রুত অগ্রগতির কথাও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, প্রযুক্তির পরিবর্তনের কারণে কয়েক বছরের মধ্যেই অনেক পেশায় নতুন ধরনের দক্ষতার প্রয়োজন হতে পারে।

তাই শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রির ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের নিয়মিত নতুন কিছু শেখা, স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধান এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।

একই সঙ্গে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি সম্পর্কেও সতর্ক করেন রাষ্ট্রপতি। তাঁর মতে, প্রযুক্তিনির্ভরতা যেন মানুষের নিজস্ব চিন্তাশক্তি, সৃজনশীলতা ও বিচারবোধকে দুর্বল না করে। প্রযুক্তির যত উন্নয়নই হোক, মানবিক মূল্যবোধ, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।

সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ডিগ্রি অর্জন জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও শিক্ষা গ্রহণের প্রক্রিয়া এখানেই শেষ নয়। অর্জিত জ্ঞান ও দক্ষতা সমাজ এবং দেশের কল্যাণে কাজে লাগানোর দায়িত্বও শিক্ষার্থীদের নিতে হবে।

তিনি মনে করিয়ে দেন, উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের পেছনে তাঁদের পরিবার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ফলে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখাও তাঁদের দায়িত্ব।

স্নাতকদের সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে সততা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্য, ট্রাস্টের সদস্য, উপাচার্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের এবারের ২৭তম সমাবর্তনে মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থী ডিগ্রি গ্রহণ করছেন।

ট্যাগ : রাষ্ট্রপতি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিগত ১৭ বছরে যাচাই ছাড়াই বিশ্ববিদ্যালয়ের অনুমতি দেওয়া হয়েছে: রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বৃদ্ধির জন্য মানহীন বিশ্ববিদ্যালয়ের বিস্তারকে দায়ী করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ, গত ১৭ বছরে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের একটি অংশ উচ্চশিক্ষাকে ব্যবসা ও অতিমুনাফার মাধ্যমে পরিণত করেছে। ফলে ডিগ্রি অর্জন করেও অনেক তরুণ কর্মজীবনে প্রবেশ করতে পারছেন না।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি। তিনি বিশ্ববিদ্যালয়টির আচার্যও।

রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পেলেই উচ্চশিক্ষার উন্নয়ন হয়েছে, এমন ধারণা সঠিক নয়। একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শিক্ষার গুণগত মান, আধুনিক পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের অর্জিত দক্ষতা এবং কর্মসংস্থানের সুযোগের ওপর।

তাঁর মতে, যথাযথ মান নিশ্চিত না করে সনদ দেওয়ার প্রবণতা সম্ভাবনাময় তরুণদের হতাশার দিকে ঠেলে দিয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশের উচ্চশিক্ষাব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে।

দেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের বৈষম্য ও বিভক্তির বিষয়টিও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিভিন্ন ধারার শিক্ষার মধ্যে সুযোগ-সুবিধা, মান এবং দক্ষতা অর্জনের ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য রয়েছে। এসব বৈষম্য দূর করে সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।

বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার আহ্বান জানান তিনি। তবে আধুনিক শিক্ষার প্রসারের পাশাপাশি দেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বও তুলে ধরেন রাষ্ট্রপতি।

উচ্চশিক্ষা ও কর্মবাজারের মধ্যে বিদ্যমান দূরত্ব কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়গুলোকে এমন পাঠ্যক্রম তৈরি করতে হবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারেন।

এ জন্য ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়ানোর পরামর্শ দেন রাষ্ট্রপতি। তরুণদের কেবল চাকরির জন্য প্রস্তুত না করে উদ্যোক্তা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবেও গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তির দ্রুত অগ্রগতির কথাও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, প্রযুক্তির পরিবর্তনের কারণে কয়েক বছরের মধ্যেই অনেক পেশায় নতুন ধরনের দক্ষতার প্রয়োজন হতে পারে।

তাই শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রির ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের নিয়মিত নতুন কিছু শেখা, স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধান এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।

একই সঙ্গে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি সম্পর্কেও সতর্ক করেন রাষ্ট্রপতি। তাঁর মতে, প্রযুক্তিনির্ভরতা যেন মানুষের নিজস্ব চিন্তাশক্তি, সৃজনশীলতা ও বিচারবোধকে দুর্বল না করে। প্রযুক্তির যত উন্নয়নই হোক, মানবিক মূল্যবোধ, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।

সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ডিগ্রি অর্জন জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও শিক্ষা গ্রহণের প্রক্রিয়া এখানেই শেষ নয়। অর্জিত জ্ঞান ও দক্ষতা সমাজ এবং দেশের কল্যাণে কাজে লাগানোর দায়িত্বও শিক্ষার্থীদের নিতে হবে।

তিনি মনে করিয়ে দেন, উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের পেছনে তাঁদের পরিবার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ফলে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখাও তাঁদের দায়িত্ব।

স্নাতকদের সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে সততা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্য, ট্রাস্টের সদস্য, উপাচার্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের এবারের ২৭তম সমাবর্তনে মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থী ডিগ্রি গ্রহণ করছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ