ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাকসু নির্বাচনের তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে রাবি ছাত্রশিবির

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নতুন নির্বাচনের তফসিল অবিলম্বে ঘোষণা এবং বিশ্ববিদ্যালয় সিনেট কার্যকর করার জোর দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে দ্রুত নির্বাচন দেওয়া না হলে উপাচার্যের (ভিসি) বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলে তাঁকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, বিগত রাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল ছাত্র সংসদ নির্বাচনকে নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারের স্থায়ী অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা, যাতে ভবিষ্যতে কোনো অগণতান্ত্রিক শক্তি নির্বাচন বন্ধ করতে না পারে। কিন্তু নির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা বারবার আনুষ্ঠানিক দাবি জানানো সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা আমলে নেয়নি। এমনকি নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত সংশ্লিষ্ট কমিটিও কোনো কার্যকর রূপ দেখতে পায়নি।

প্রশাসনের বিরুদ্ধে ছাত্রনেতাদের এড়িয়ে চলার অভিযোগ এনে তিনি বলেন, “গত এক সপ্তাহ ধরে নির্বাচন ও সিনেটের বিষয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হলেও আমাদের কোনো শিডিউল দেওয়া হচ্ছে না। উপাচার্যের দপ্তর থেকে জানানো হচ্ছে তিনি ক্যাম্পাসে নেই, অথচ বাস্তবে দেখা যাচ্ছে তিনি নিয়মিত প্রশাসনিক কাজ পরিচালনা করছেন। এর মাধ্যমে স্পষ্ট প্রতীয়মান হয় যে প্রশাসনই রাকসু নির্বাচন বানচাল করতে চায় এবং ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি হতে ভয় পাচ্ছে।”

উপাচার্যের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মুজাহিদ ফয়সাল আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পদাধিকারবলে রাকসুর সভাপতি হিসেবে নির্বাচন অনুষ্ঠানের পূর্ণ সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা আপনার এবং সিন্ডিকেটের। এখানে কোনো তথাকথিত ‘ওপর মহলের’ অজুহাত গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনা যেমন অতীতে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পেতেন, আপনিও একইভাবে নির্বাচন নিয়ে গড়িমসি ও ষড়যন্ত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নব্য ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হতে চাইছেন। শেখ হাসিনার যেমন শেষ রক্ষা হয়নি, আপনিও নির্বাচন বন্ধ রাখলে শিক্ষার্থীরা দুর্বার আন্দোলনের মাধ্যমে আপনাকে বিতাড়িত করবে।”

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাফেজ মেহেদী হাসান বলেন, রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা নির্বাচন কমিশনের দায়িত্ব এবং ভর্তি পরীক্ষা পরিচালনা করা অনুষদের ডিনদের দায়িত্ব। দুটি কাজ সমান্তরালে চালাতে না পারা বর্তমান প্রশাসনের প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ও ওপর মহলের ষড়যন্ত্রের প্রমাণ।

অন্যদিকে প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব বলেন, ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুযায়ী রাবি একটি পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। অথচ দীর্ঘ ৩৫ বছর পর বহু ত্যাগের বিনিময়ে রাকসু নির্বাচন হলেও এখনো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিনেট কার্যকর করা হয়নি। বিশ্ববিদ্যালয়কে দলীয় প্রভাবমুক্ত রাখতে সিনেট কার্যকরের কোনো বিকল্প নেই।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর ২০২৬ বিগত রাকসু কার্যনির্বাহী সংসদের আনুষ্ঠানিক মেয়াদ শেষ হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ার পর থেকেই নতুন নির্বাচনের দ্রুত তফসিল ঘোষণার দাবিতে ইসলামী ছাত্রশিবির এবং সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বাধীন ‘রাবি সংস্কার আন্দোলন’ প্ল্যাটফর্ম ক্যাম্পাসে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে।

ট্যাগ : রাবি ছাত্রশিবির

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রাকসু নির্বাচনের তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে রাবি ছাত্রশিবির

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নতুন নির্বাচনের তফসিল অবিলম্বে ঘোষণা এবং বিশ্ববিদ্যালয় সিনেট কার্যকর করার জোর দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে দ্রুত নির্বাচন দেওয়া না হলে উপাচার্যের (ভিসি) বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলে তাঁকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, বিগত রাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল ছাত্র সংসদ নির্বাচনকে নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারের স্থায়ী অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা, যাতে ভবিষ্যতে কোনো অগণতান্ত্রিক শক্তি নির্বাচন বন্ধ করতে না পারে। কিন্তু নির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা বারবার আনুষ্ঠানিক দাবি জানানো সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা আমলে নেয়নি। এমনকি নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত সংশ্লিষ্ট কমিটিও কোনো কার্যকর রূপ দেখতে পায়নি।

প্রশাসনের বিরুদ্ধে ছাত্রনেতাদের এড়িয়ে চলার অভিযোগ এনে তিনি বলেন, “গত এক সপ্তাহ ধরে নির্বাচন ও সিনেটের বিষয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হলেও আমাদের কোনো শিডিউল দেওয়া হচ্ছে না। উপাচার্যের দপ্তর থেকে জানানো হচ্ছে তিনি ক্যাম্পাসে নেই, অথচ বাস্তবে দেখা যাচ্ছে তিনি নিয়মিত প্রশাসনিক কাজ পরিচালনা করছেন। এর মাধ্যমে স্পষ্ট প্রতীয়মান হয় যে প্রশাসনই রাকসু নির্বাচন বানচাল করতে চায় এবং ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি হতে ভয় পাচ্ছে।”

উপাচার্যের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মুজাহিদ ফয়সাল আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পদাধিকারবলে রাকসুর সভাপতি হিসেবে নির্বাচন অনুষ্ঠানের পূর্ণ সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা আপনার এবং সিন্ডিকেটের। এখানে কোনো তথাকথিত ‘ওপর মহলের’ অজুহাত গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনা যেমন অতীতে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পেতেন, আপনিও একইভাবে নির্বাচন নিয়ে গড়িমসি ও ষড়যন্ত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নব্য ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হতে চাইছেন। শেখ হাসিনার যেমন শেষ রক্ষা হয়নি, আপনিও নির্বাচন বন্ধ রাখলে শিক্ষার্থীরা দুর্বার আন্দোলনের মাধ্যমে আপনাকে বিতাড়িত করবে।”

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাফেজ মেহেদী হাসান বলেন, রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা নির্বাচন কমিশনের দায়িত্ব এবং ভর্তি পরীক্ষা পরিচালনা করা অনুষদের ডিনদের দায়িত্ব। দুটি কাজ সমান্তরালে চালাতে না পারা বর্তমান প্রশাসনের প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ও ওপর মহলের ষড়যন্ত্রের প্রমাণ।

অন্যদিকে প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব বলেন, ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুযায়ী রাবি একটি পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। অথচ দীর্ঘ ৩৫ বছর পর বহু ত্যাগের বিনিময়ে রাকসু নির্বাচন হলেও এখনো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিনেট কার্যকর করা হয়নি। বিশ্ববিদ্যালয়কে দলীয় প্রভাবমুক্ত রাখতে সিনেট কার্যকরের কোনো বিকল্প নেই।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর ২০২৬ বিগত রাকসু কার্যনির্বাহী সংসদের আনুষ্ঠানিক মেয়াদ শেষ হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ার পর থেকেই নতুন নির্বাচনের দ্রুত তফসিল ঘোষণার দাবিতে ইসলামী ছাত্রশিবির এবং সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বাধীন ‘রাবি সংস্কার আন্দোলন’ প্ল্যাটফর্ম ক্যাম্পাসে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ