ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাইলট হতে মেধাই হবে মূল যোগ্যতা: বিমানমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের যেকোনো প্রান্তের মেধাবী তরুণ-তরুণীদের পাইলট হওয়ার সুযোগ দিতে ট্যালেন্ট হান্টের মাধ্যমে যোগ্য প্রার্থী খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে সরকার। পারিবারিক পরিচয় কিংবা সামাজিক অবস্থানের পরিবর্তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পাইলট হওয়ার সুযোগ নিশ্চিত করতে চায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, আগে পাইলটের ছেলে পাইলট হতো, এখন যাতে একটা কৃষকের ছেলে পাইলট হতে পারে, সেই কারণে ট্যালেন্ট হান্ট করে তাদের উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের যেকোনো স্থান থেকে একজন যোগ্য প্রার্থী পাইলট হতে পারবেন।

দেশের শিক্ষার মানোন্নয়নে মেধাভিত্তিক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যোগ্য ও দক্ষ জনবল তৈরিতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে। শুধু বিমান পরিবহন খাতেই নয়, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ে ট্যালেন্ট হান্টের মাধ্যমে মেধাবীদের খুঁজে বের করা প্রয়োজন।

শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বিতর্ক প্রতিযোগিতার গুরুত্বও তুলে ধরেন মন্ত্রী। তাঁর মতে, জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হলে ভবিষ্যতের দক্ষ জনবল ও নেতৃত্ব তৈরির সুযোগ বাড়বে।

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে জেলা প্রশাসন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

‘যুক্তিতে মুক্তি, সত্যের জয়, বিতর্কে গড়ি আগামীর পরিচয়’ স্লোগানে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল, ‘গ্রামকে শহরে রূপান্তর নয়, বরং গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের একমাত্র পথ।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের যুক্তিবোধ, সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি, উপস্থাপন দক্ষতা এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তুলতে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলা থেকে দুটি করে ২৬টি দল এবং সদর ও সিটি করপোরেশন এলাকা থেকে ছয়টি দলসহ মোট ৩২টি দল প্রাথমিক পর্যায়ে অংশ নেয়। বাছাই শেষে জেলা পর্যায়ে ১৬টি দল নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিটি দলে তিনজন করে বিতার্কিক ছিলেন।

গত ২৭ থেকে ২৯ অক্টোবর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর ১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, মুকুল নিকেতন স্কুল, প্রিমিয়ার আইডিয়াল স্কুল এবং তারেক স্মৃতি অডিটোরিয়ামে।

প্রতিযোগিতায় ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষার্থীদের খেলাধুলা ও সৃজনশীলতা, প্রযুক্তিনির্ভরতা, বিদ্যালয়ে মিড ডে মিল, নাগরিক দায়িত্ব, নৈতিক শিক্ষা, মাদক প্রতিরোধ এবং কোচিং ও গাইডবইয়ের প্রভাবসহ বিভিন্ন বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়ন নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে এক লাখ টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ এবং রানার্সআপ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে ৫০ হাজার টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে দেওয়ার ঘোষণা রয়েছে। এ ছাড়া রাউন্ড অব সিক্সটিনে অংশগ্রহণকারী প্রত্যেক বিতার্কিকের জন্যও উপহারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এ ছাড়া ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পাইলট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পাইলট হতে মেধাই হবে মূল যোগ্যতা: বিমানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

দেশের যেকোনো প্রান্তের মেধাবী তরুণ-তরুণীদের পাইলট হওয়ার সুযোগ দিতে ট্যালেন্ট হান্টের মাধ্যমে যোগ্য প্রার্থী খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে সরকার। পারিবারিক পরিচয় কিংবা সামাজিক অবস্থানের পরিবর্তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পাইলট হওয়ার সুযোগ নিশ্চিত করতে চায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, আগে পাইলটের ছেলে পাইলট হতো, এখন যাতে একটা কৃষকের ছেলে পাইলট হতে পারে, সেই কারণে ট্যালেন্ট হান্ট করে তাদের উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের যেকোনো স্থান থেকে একজন যোগ্য প্রার্থী পাইলট হতে পারবেন।

দেশের শিক্ষার মানোন্নয়নে মেধাভিত্তিক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যোগ্য ও দক্ষ জনবল তৈরিতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে। শুধু বিমান পরিবহন খাতেই নয়, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ে ট্যালেন্ট হান্টের মাধ্যমে মেধাবীদের খুঁজে বের করা প্রয়োজন।

শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বিতর্ক প্রতিযোগিতার গুরুত্বও তুলে ধরেন মন্ত্রী। তাঁর মতে, জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হলে ভবিষ্যতের দক্ষ জনবল ও নেতৃত্ব তৈরির সুযোগ বাড়বে।

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে জেলা প্রশাসন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

‘যুক্তিতে মুক্তি, সত্যের জয়, বিতর্কে গড়ি আগামীর পরিচয়’ স্লোগানে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল, ‘গ্রামকে শহরে রূপান্তর নয়, বরং গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের একমাত্র পথ।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের যুক্তিবোধ, সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি, উপস্থাপন দক্ষতা এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তুলতে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলা থেকে দুটি করে ২৬টি দল এবং সদর ও সিটি করপোরেশন এলাকা থেকে ছয়টি দলসহ মোট ৩২টি দল প্রাথমিক পর্যায়ে অংশ নেয়। বাছাই শেষে জেলা পর্যায়ে ১৬টি দল নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিটি দলে তিনজন করে বিতার্কিক ছিলেন।

গত ২৭ থেকে ২৯ অক্টোবর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর ১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, মুকুল নিকেতন স্কুল, প্রিমিয়ার আইডিয়াল স্কুল এবং তারেক স্মৃতি অডিটোরিয়ামে।

প্রতিযোগিতায় ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষার্থীদের খেলাধুলা ও সৃজনশীলতা, প্রযুক্তিনির্ভরতা, বিদ্যালয়ে মিড ডে মিল, নাগরিক দায়িত্ব, নৈতিক শিক্ষা, মাদক প্রতিরোধ এবং কোচিং ও গাইডবইয়ের প্রভাবসহ বিভিন্ন বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়ন নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে এক লাখ টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ এবং রানার্সআপ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে ৫০ হাজার টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে দেওয়ার ঘোষণা রয়েছে। এ ছাড়া রাউন্ড অব সিক্সটিনে অংশগ্রহণকারী প্রত্যেক বিতার্কিকের জন্যও উপহারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এ ছাড়া ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ