ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাবির তিন সহকারী প্রক্টরের পদত্যাগ, আরও তিনজনের সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। আরও তিনজন একই পথে হাঁটতে পারেন বলে জানা গেছে। দায়িত্ব ছাড়ার পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ ও পারিপার্শ্বিক চাপের বিষয়টি সামনে এলেও পদত্যাগকারী শিক্ষকদের বক্তব্যে ভিন্নতা রয়েছে।বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের (ইসরাফিল রতন) মাধ্যমে উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন সংশ্লিষ্ট শিক্ষকরা।পদত্যাগপত্র দেওয়া তিন শিক্ষক হলেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার।তাঁরা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।পদত্যাগের বিষয়ে আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রক্টরের সঙ্গে সাক্ষাতের সময় তাঁকে চারপাশের চাপের কথা জানানো হয়েছিল। পরে দায়িত্ব ছেড়ে দেওয়া ভালো হবে কি না, সে বিষয়ে জানতে চাইলে প্রক্টর তাঁকে পদত্যাগের অনুরোধ করেন।তবে পদত্যাগের জন্য সরাসরি কোনো নির্দেশ দেওয়া হয়নি বলেও স্পষ্ট করেছেন রফিকুল ইসলাম। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রশাসনের অনুরোধ বিবেচনায় নিয়েই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।অন্য সহকারী প্রক্টরদের পদত্যাগের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘আমি যতটুকু শুনেছি, মোট ছয়জন পদত্যাগ করতে পারেন। এর মধ্যে তিনজন ইতোমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আরও তিনজন জমা দেওয়ার প্রক্রিয়ায় আছেন।’অন্যদিকে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার জানিয়েছেন, ব্যক্তিগত, পারিবারিক ও একাডেমিক ব্যস্ততার কারণে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব ছেড়েছেন। পদত্যাগপত্রেও একই কারণ উল্লেখ করেছেন।অন্যদের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। তবে শুনেছি ছয়জন পদত্যাগ করেছেন। যদিও বিষয়টি সম্পর্কে আমি নিশ্চিত নই।’এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংও সহকারী প্রক্টরদের পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘আমি গতকাল দুইজনের পদত্যাগপত্র পেয়েছি। তারা আমাকে মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। আজ একটা মিটিং শেষে তিনজন পদত্যাগপত্র দিয়ে গেছে ।'তবে পদত্যাগের পেছনে রাজনৈতিক চাপ রয়েছে কি না, সে বিষয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি প্রক্টর।

ঢাবির তিন সহকারী প্রক্টরের পদত্যাগ, আরও তিনজনের সম্ভাবনা