ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফতুল্লা মাদ্রাসায় অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শন করল তদন্ত কমিটি

ফতুল্লা মাদ্রাসায় অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শন করল তদন্ত কমিটি
ছবি : সংগৃহীত
ফলো করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে কমিটির সদস্যরা ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত ওই মাদ্রাসায় গিয়ে ক্ষতিগ্রস্ত স্থান ঘুরে দেখেন। এ সময় তাঁরা মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করেন।

এদিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হওয়া শিক্ষার্থীদের মধ্যে এখনো ২৭ জন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ৪ জন একই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।

পরিদর্শন শেষে তদন্ত কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আলিনুর খান সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত ও সম্ভাব্য কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গেও কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসাটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ফায়ার এক্সটিংগুইশার না থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ নির্দেশনা জারি করা হবে বলে জানান তিনি। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়মিত তদারকির আওতায় আনা হবে।

পরিদর্শনকালে তদন্ত কমিটির অন্য সদস্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার আসমাউল হুসনা পিংকি এবং কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আজিজুর রহমান জানান, মাদ্রাসার তিনটি বহুতল ভবনে মোট ১ হাজার ৪০০ শিক্ষার্থী অবস্থান করে। এর মধ্যে একটি পাঁচতলা ভবনের দ্বিতীয়তলার লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। লাইব্রেরির বই ও আসবাবপত্র পুড়ে সৃষ্ট বিষাক্ত কালো ধোঁয়া ওপরে উঠে গেলে তৃতীয়, চতুর্থ ও পঞ্চমতলায় ঘুমিয়ে থাকা প্রায় শতাধিক শিক্ষার্থী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। তাঁদের মধ্যে অধিকাংশই প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো ২৭ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। তবে আইসিইউতে থাকা ৪ জনসহ চিকিৎসাধীন সবার অবস্থাই বর্তমানে স্থিতিশীল ও উন্নতির দিকে বলে জানান তিনি।

ট্যাগ : অগ্নিকাণ্ড ফতুল্লা মাদ্রাসা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ফতুল্লা মাদ্রাসায় অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শন করল তদন্ত কমিটি

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে কমিটির সদস্যরা ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত ওই মাদ্রাসায় গিয়ে ক্ষতিগ্রস্ত স্থান ঘুরে দেখেন। এ সময় তাঁরা মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করেন।

এদিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হওয়া শিক্ষার্থীদের মধ্যে এখনো ২৭ জন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ৪ জন একই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।

পরিদর্শন শেষে তদন্ত কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আলিনুর খান সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত ও সম্ভাব্য কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গেও কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসাটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ফায়ার এক্সটিংগুইশার না থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ নির্দেশনা জারি করা হবে বলে জানান তিনি। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়মিত তদারকির আওতায় আনা হবে।

পরিদর্শনকালে তদন্ত কমিটির অন্য সদস্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার আসমাউল হুসনা পিংকি এবং কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আজিজুর রহমান জানান, মাদ্রাসার তিনটি বহুতল ভবনে মোট ১ হাজার ৪০০ শিক্ষার্থী অবস্থান করে। এর মধ্যে একটি পাঁচতলা ভবনের দ্বিতীয়তলার লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। লাইব্রেরির বই ও আসবাবপত্র পুড়ে সৃষ্ট বিষাক্ত কালো ধোঁয়া ওপরে উঠে গেলে তৃতীয়, চতুর্থ ও পঞ্চমতলায় ঘুমিয়ে থাকা প্রায় শতাধিক শিক্ষার্থী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। তাঁদের মধ্যে অধিকাংশই প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো ২৭ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। তবে আইসিইউতে থাকা ৪ জনসহ চিকিৎসাধীন সবার অবস্থাই বর্তমানে স্থিতিশীল ও উন্নতির দিকে বলে জানান তিনি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ