ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জলবায়ু অর্থায়নে অনুদান ও সহজ শর্তের ঋণ চাইল বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশে প্রতিবছর প্রায় ৮৫০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। তবে বর্তমানে এ খাতে অর্থায়ন পাওয়া যাচ্ছে প্রায় ৪০০ কোটি ডলার। এই ঘাটতি পূরণে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অনুদান ও সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ‘ক্লাইমেট চেঞ্জ এডাপশন ইন বাংলাদেশ: ফ্রম ন্যাশনাল সাকসেস টু গ্লোবাল স্কেল আপ’ শীর্ষক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রমে প্রয়োজনীয় অর্থের তুলনায় প্রাপ্ত অর্থায়ন অনেক কম। বর্তমানে পাওয়া অর্থের মধ্যে আন্তর্জাতিক উৎস থেকে আসছে ৫০ কোটি মার্কিন ডলারেরও কম। এ পরিস্থিতিতে উন্নত দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থ পাওয়ার সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থায়ন পৌঁছে দেওয়ার ব্যবস্থা জোরদার করতে হবে। একই সঙ্গে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলা তহবিল দ্রুত কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি।

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের অর্জন তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো, আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের প্রাণহানির পর দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ। এর অংশ হিসেবে দেশজুড়ে ৪ হাজার ২০০টির বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ৭৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের মাধ্যমে আগাম সতর্কবার্তা প্রচারের ব্যবস্থা গড়ে উঠেছে।

প্রতিমন্ত্রী আরও জানান, নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে বাংলাদেশ। এ ছাড়া ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ুসংশ্লিষ্ট ব্যয় চিহ্নিত করার ব্যবস্থা চালু রয়েছে। দেশের মোট অভিযোজন ব্যয়ের প্রায় ৮৮ শতাংশ জাতীয় বাজেট থেকে বহন করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল বলেন, বাংলাদেশের জন্য জলবায়ু অভিযোজন ও উন্নয়ন একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কার্যকর অভিযোজন ব্যবস্থা নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের অগ্রগতি ধরে রাখা কঠিন হবে।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটলেও জলবায়ু ঝুঁকি কমে যাবে না। এ কারণে অভিযোজন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।

অনুষ্ঠানে বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমের সাফল্য ও অভিজ্ঞতা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ইউএনডিপি সদর দপ্তরের জ্যেষ্ঠ কারিগরি উপদেষ্টা রোহিনী কোহলির সঞ্চালনায় প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) ধরিত্রী কুমার সরকার, সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিডা) রেজাল্টস বিভাগের উপপ্রধান উলরিকা অকেসন এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের ব্যবস্থাপক ড. দাউদা এনদিয়াই।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জলবায়ু অর্থায়নে অনুদান ও সহজ শর্তের ঋণ চাইল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশে প্রতিবছর প্রায় ৮৫০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। তবে বর্তমানে এ খাতে অর্থায়ন পাওয়া যাচ্ছে প্রায় ৪০০ কোটি ডলার। এই ঘাটতি পূরণে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অনুদান ও সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ‘ক্লাইমেট চেঞ্জ এডাপশন ইন বাংলাদেশ: ফ্রম ন্যাশনাল সাকসেস টু গ্লোবাল স্কেল আপ’ শীর্ষক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রমে প্রয়োজনীয় অর্থের তুলনায় প্রাপ্ত অর্থায়ন অনেক কম। বর্তমানে পাওয়া অর্থের মধ্যে আন্তর্জাতিক উৎস থেকে আসছে ৫০ কোটি মার্কিন ডলারেরও কম। এ পরিস্থিতিতে উন্নত দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থ পাওয়ার সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থায়ন পৌঁছে দেওয়ার ব্যবস্থা জোরদার করতে হবে। একই সঙ্গে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলা তহবিল দ্রুত কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি।

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের অর্জন তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো, আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের প্রাণহানির পর দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ। এর অংশ হিসেবে দেশজুড়ে ৪ হাজার ২০০টির বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ৭৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের মাধ্যমে আগাম সতর্কবার্তা প্রচারের ব্যবস্থা গড়ে উঠেছে।

প্রতিমন্ত্রী আরও জানান, নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে বাংলাদেশ। এ ছাড়া ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ুসংশ্লিষ্ট ব্যয় চিহ্নিত করার ব্যবস্থা চালু রয়েছে। দেশের মোট অভিযোজন ব্যয়ের প্রায় ৮৮ শতাংশ জাতীয় বাজেট থেকে বহন করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল বলেন, বাংলাদেশের জন্য জলবায়ু অভিযোজন ও উন্নয়ন একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কার্যকর অভিযোজন ব্যবস্থা নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের অগ্রগতি ধরে রাখা কঠিন হবে।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটলেও জলবায়ু ঝুঁকি কমে যাবে না। এ কারণে অভিযোজন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।

অনুষ্ঠানে বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমের সাফল্য ও অভিজ্ঞতা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ইউএনডিপি সদর দপ্তরের জ্যেষ্ঠ কারিগরি উপদেষ্টা রোহিনী কোহলির সঞ্চালনায় প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) ধরিত্রী কুমার সরকার, সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিডা) রেজাল্টস বিভাগের উপপ্রধান উলরিকা অকেসন এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের ব্যবস্থাপক ড. দাউদা এনদিয়াই।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ