ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আশুলিয়ায় ফের রণক্ষেত্র: ৫০ কারখানায় ছুটি, নারী শ্রমিক ঢামেকে

ছবি : সংগৃহীত
ফলো করুন

টানা শ্রমিক অসন্তোষের মধ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে তৈরি পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া এবং টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই পোশাকশ্রমিক এবং চারজন শিল্পপুলিশ সদস্য আহত হয়েছেন। উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় আশুলিয়া এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সংঘর্ষে আহত পোশাকশ্রমিকরা হলেন—আশুলিয়ার স্টারলিং স্টাইলস লিমিটেডের ফিনিশিং অপারেটর আলমগীর হোসেন (৩০) এবং একই কারখানার সুইং অপারেটর রাজিয়া বেগম (৪০)। স্থানীয় আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজিয়া বেগমের শারীরিক আঘাত গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর শ্রমিক আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। এছাড়া ইটপাটকেলের আঘাতে আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জামগড়া এলাকায় তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং বিভিন্ন কারখানায় শ্রমিকদের তথাকথিত ব্ল্যাকলিস্টিং বন্ধসহ একাধিক দাবিতে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তাঁরা বাইপাইল-আবদুল্লাহপুর আঞ্চলিক সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে অধিকাংশ কারখানাতেই স্বাভাবিকভাবে উৎপাদন শুরু হয়েছিল। তবে জামগড়ার রোজ ড্রেস কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাইরে অবস্থান নিয়ে হট্টগোল শুরু করেন। পরবর্তীতে তাঁরা আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল ছুড়লে অন্যান্য কারখানাগুলোও ছুটি দিতে বাধ্য হয়। তিনি স্পষ্ট করেন, সড়ক থেকে অবরোধকারীদের সরাতে কেবল টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে; কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা রাবার বুলেট ছোড়া হয়নি। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন সময়ে প্রায় ৫০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়।

চলমান সংকট প্রসঙ্গে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, কিছু কারখানার মালিকপক্ষ শ্রমিকদের দাবি বিবেচনায় না নিয়ে কারখানা বন্ধ ও চাকরিচ্যুতির হুমকি দিচ্ছেন, যা শ্রমিকদের মধ্যে চরম অবিশ্বাস তৈরি করছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির বিষয়ে মালিকপক্ষ থেকে অবিলম্বে সুস্পষ্ট ও গ্রহণযোগ্য প্রস্তাব না এলে এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।

ট্যাগ : আশুলিয়া রণক্ষেত্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় ফের রণক্ষেত্র: ৫০ কারখানায় ছুটি, নারী শ্রমিক ঢামেকে

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

টানা শ্রমিক অসন্তোষের মধ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে তৈরি পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া এবং টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই পোশাকশ্রমিক এবং চারজন শিল্পপুলিশ সদস্য আহত হয়েছেন। উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় আশুলিয়া এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সংঘর্ষে আহত পোশাকশ্রমিকরা হলেন—আশুলিয়ার স্টারলিং স্টাইলস লিমিটেডের ফিনিশিং অপারেটর আলমগীর হোসেন (৩০) এবং একই কারখানার সুইং অপারেটর রাজিয়া বেগম (৪০)। স্থানীয় আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজিয়া বেগমের শারীরিক আঘাত গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর শ্রমিক আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। এছাড়া ইটপাটকেলের আঘাতে আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জামগড়া এলাকায় তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং বিভিন্ন কারখানায় শ্রমিকদের তথাকথিত ব্ল্যাকলিস্টিং বন্ধসহ একাধিক দাবিতে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তাঁরা বাইপাইল-আবদুল্লাহপুর আঞ্চলিক সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে অধিকাংশ কারখানাতেই স্বাভাবিকভাবে উৎপাদন শুরু হয়েছিল। তবে জামগড়ার রোজ ড্রেস কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাইরে অবস্থান নিয়ে হট্টগোল শুরু করেন। পরবর্তীতে তাঁরা আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল ছুড়লে অন্যান্য কারখানাগুলোও ছুটি দিতে বাধ্য হয়। তিনি স্পষ্ট করেন, সড়ক থেকে অবরোধকারীদের সরাতে কেবল টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে; কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা রাবার বুলেট ছোড়া হয়নি। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন সময়ে প্রায় ৫০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়।

চলমান সংকট প্রসঙ্গে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, কিছু কারখানার মালিকপক্ষ শ্রমিকদের দাবি বিবেচনায় না নিয়ে কারখানা বন্ধ ও চাকরিচ্যুতির হুমকি দিচ্ছেন, যা শ্রমিকদের মধ্যে চরম অবিশ্বাস তৈরি করছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির বিষয়ে মালিকপক্ষ থেকে অবিলম্বে সুস্পষ্ট ও গ্রহণযোগ্য প্রস্তাব না এলে এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ