ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এক শান্তার দুই ধর্মের ২ স্বামী! সন্তানের আসল বাবা খুঁজতে বিপাকে ডাক্তাররা

এক শান্তার দুই ধর্মের ২ স্বামী! সন্তানের আসল বাবা খুঁজতে বিপাকে ডাক্তাররা
ছবি : সংগৃহীত
ফলো করুন

বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে সন্তান প্রসবের পর নবজাতকের পিতৃত্ব দাবি করা নিয়ে চরম নাটকীয়তা ও জটিলতার সৃষ্টি হয়েছে। সন্তান জন্মের ঠিক পরপরই হিন্দু ও মুসলিম—দুই ভিন্ন ধর্মের দুজন ব্যক্তি নিজেদের ওই নবজাতকের বাবা ও গৃহবধূর বৈধ স্বামী হিসেবে দাবি করলে হাসপাতাল চত্বরে ব্যাপক শোরগোল তৈরি হয়। রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকালে বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আরিফ মেমোরিয়াল হাসপাতালে শান্তা নামের এক গৃহবধূ একটি সন্তান প্রসব করেন। প্রসবকালীন সময় হাসপাতালে শান্তার পাশে উপস্থিত ছিলেন সুভাস নামের এক ব্যক্তি, যিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে পরিচয় দেন। তবে বিপত্তি ঘটে রবিবার সকালে, যখন এমদাদুল নামের আরেক ব্যক্তি হঠাৎ হাসপাতালে উপস্থিত হয়ে শান্তাকে নিজের স্ত্রী এবং নবজাতককে নিজের সন্তান বলে দাবি করেন।

এমদাদুল উপস্থিত ব্যক্তিদের সামনে তাঁদের বিয়ের কাবিননামা ও দাম্পত্য জীবনের একাধিক প্রামাণ্য নথি প্রদর্শন করে জানান, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্রে চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের বাসিন্দা শান্তাকে তিনি বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তাঁরা দীর্ঘদিন ঢাকায় সংসার করছিলেন। সন্তান প্রসবের কথা বলে তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে আসেন। তবে প্রথম স্বামী এমদাদুল হাসপাতালে হাজির হওয়ার খবর পেয়েই কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন দ্বিতীয় দাবিদার সুভাস। ফলে তাঁর কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে শান্তা দাবি করেন, এমদাদুলের সঙ্গে তাঁর কোনো বিয়ে হয়নি এবং সদ্য জন্ম নেওয়া শিশুটির পিতাও তিনি নন। তবে এমদাদুলের দেখানো আনুষ্ঠানিক বিয়ের প্রমাণ ও নথিপত্রের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, এমদাদুলকে বিয়ে করার পরও শান্তা বাবার বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। এর মাঝে ২০২৪ সালে আগের বিয়ের তথ্য সম্পূর্ণ গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুভাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে তাঁকে বিয়ে করেন। দ্বিতীয় স্বামী সুভাস জানতেন চাকরির কারণে শান্তাকে ঢাকায় থাকতে হয়, অথচ শান্তা ঢাকায় প্রথম স্বামীর সংসার করতেন। আবার বাবার বাড়ি যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে এসে দ্বিতীয় স্বামীর সাথেও দাম্পত্য জীবন চালিয়ে যাচ্ছিলেন।

আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, নবজাতকের পিতৃত্ব এবং দুই স্বামীর প্রকাশ্য বিবাদ ঘিরে হাসপাতালে জটিল পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার নবজাতকসহ তাঁর মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। পুরো পরিস্থিতি প্রকাশ্যে আসার পর দুই স্বামীর কেউই আর হাসপাতালে অবস্থান করেননি।

ট্যাগ : রিশাল আরিফ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


এক শান্তার দুই ধর্মের ২ স্বামী! সন্তানের আসল বাবা খুঁজতে বিপাকে ডাক্তাররা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে সন্তান প্রসবের পর নবজাতকের পিতৃত্ব দাবি করা নিয়ে চরম নাটকীয়তা ও জটিলতার সৃষ্টি হয়েছে। সন্তান জন্মের ঠিক পরপরই হিন্দু ও মুসলিম—দুই ভিন্ন ধর্মের দুজন ব্যক্তি নিজেদের ওই নবজাতকের বাবা ও গৃহবধূর বৈধ স্বামী হিসেবে দাবি করলে হাসপাতাল চত্বরে ব্যাপক শোরগোল তৈরি হয়। রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকালে বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আরিফ মেমোরিয়াল হাসপাতালে শান্তা নামের এক গৃহবধূ একটি সন্তান প্রসব করেন। প্রসবকালীন সময় হাসপাতালে শান্তার পাশে উপস্থিত ছিলেন সুভাস নামের এক ব্যক্তি, যিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে পরিচয় দেন। তবে বিপত্তি ঘটে রবিবার সকালে, যখন এমদাদুল নামের আরেক ব্যক্তি হঠাৎ হাসপাতালে উপস্থিত হয়ে শান্তাকে নিজের স্ত্রী এবং নবজাতককে নিজের সন্তান বলে দাবি করেন।

এমদাদুল উপস্থিত ব্যক্তিদের সামনে তাঁদের বিয়ের কাবিননামা ও দাম্পত্য জীবনের একাধিক প্রামাণ্য নথি প্রদর্শন করে জানান, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্রে চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের বাসিন্দা শান্তাকে তিনি বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তাঁরা দীর্ঘদিন ঢাকায় সংসার করছিলেন। সন্তান প্রসবের কথা বলে তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে আসেন। তবে প্রথম স্বামী এমদাদুল হাসপাতালে হাজির হওয়ার খবর পেয়েই কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন দ্বিতীয় দাবিদার সুভাস। ফলে তাঁর কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে শান্তা দাবি করেন, এমদাদুলের সঙ্গে তাঁর কোনো বিয়ে হয়নি এবং সদ্য জন্ম নেওয়া শিশুটির পিতাও তিনি নন। তবে এমদাদুলের দেখানো আনুষ্ঠানিক বিয়ের প্রমাণ ও নথিপত্রের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, এমদাদুলকে বিয়ে করার পরও শান্তা বাবার বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। এর মাঝে ২০২৪ সালে আগের বিয়ের তথ্য সম্পূর্ণ গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুভাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে তাঁকে বিয়ে করেন। দ্বিতীয় স্বামী সুভাস জানতেন চাকরির কারণে শান্তাকে ঢাকায় থাকতে হয়, অথচ শান্তা ঢাকায় প্রথম স্বামীর সংসার করতেন। আবার বাবার বাড়ি যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে এসে দ্বিতীয় স্বামীর সাথেও দাম্পত্য জীবন চালিয়ে যাচ্ছিলেন।

আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, নবজাতকের পিতৃত্ব এবং দুই স্বামীর প্রকাশ্য বিবাদ ঘিরে হাসপাতালে জটিল পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার নবজাতকসহ তাঁর মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। পুরো পরিস্থিতি প্রকাশ্যে আসার পর দুই স্বামীর কেউই আর হাসপাতালে অবস্থান করেননি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ