ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফরিদপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৮ জনের আমৃত্যু কারাদণ্ড
ছবি : সংগৃহীত
ফলো করুন

ফরিদপুর সদর উপজেলার ধলার মোড়সংলগ্ন পালডাঙ্গী চরের কাশবনে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং মোবাইল ফোনে ভিডিও ধারণের চাঞ্চল্যকর ঘটনায় দোষী সাব্যস্ত করে আট আসামিকে দণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় কাঠগড়ায় দণ্ডপ্রাপ্ত আট আসামিই সশরীরে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে কড়া পুলিশি পাহারায় তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াছ শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩২) ও রিয়াজ শিকদার (২৯)। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা সবাই ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও নথিসূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড়সংলগ্ন পালডাঙ্গী চরের নির্জন কাশবনে ভুক্তভোগী তরুণীকে জোরপূর্বক আটকে রেখে আসামিরা সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। পাশবিক এই নির্যাতনের সময় আসামিরা নিজেদের মোবাইল ফোনে ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিওচিত্র ধারণ করে রাখেন। ঘটনার পরপরই জড়িতরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

পরবর্তী সময়ে ধারণকৃত ওই ভিডিও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে পৌঁছালে বিষয়টি আমলে নিয়ে ব্যাপক ছায়াতদন্ত শুরু হয়। ভিডিও ফুটেজ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তে তৎপরতা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ৬ আগস্ট বিশেষ অভিযান পরিচালনা করে মামলার মূল হোতা শাহীন শেখকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ।

ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার শাহীনের দেওয়া তথ্য ও তদন্তে প্রাপ্ত অকাট্য প্রমাণের ভিত্তিতে বাকি আসামিদের একে একে শনাক্ত ও আইনের আওতায় আনা হয়। তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করার পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আট আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, “এ রায়ের মাধ্যমে জঘন্য ও পাশবিক অপরাধের বিরুদ্ধে সমাজে একটি কঠোর বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। নারীর সার্বিক নিরাপত্তা বিধান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে।”

ট্যাগ : ফরিদপুর সংঘবদ্ধ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


ফরিদপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

ফরিদপুর সদর উপজেলার ধলার মোড়সংলগ্ন পালডাঙ্গী চরের কাশবনে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং মোবাইল ফোনে ভিডিও ধারণের চাঞ্চল্যকর ঘটনায় দোষী সাব্যস্ত করে আট আসামিকে দণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় কাঠগড়ায় দণ্ডপ্রাপ্ত আট আসামিই সশরীরে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে কড়া পুলিশি পাহারায় তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াছ শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩২) ও রিয়াজ শিকদার (২৯)। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা সবাই ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও নথিসূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড়সংলগ্ন পালডাঙ্গী চরের নির্জন কাশবনে ভুক্তভোগী তরুণীকে জোরপূর্বক আটকে রেখে আসামিরা সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। পাশবিক এই নির্যাতনের সময় আসামিরা নিজেদের মোবাইল ফোনে ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিওচিত্র ধারণ করে রাখেন। ঘটনার পরপরই জড়িতরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

পরবর্তী সময়ে ধারণকৃত ওই ভিডিও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে পৌঁছালে বিষয়টি আমলে নিয়ে ব্যাপক ছায়াতদন্ত শুরু হয়। ভিডিও ফুটেজ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তে তৎপরতা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ৬ আগস্ট বিশেষ অভিযান পরিচালনা করে মামলার মূল হোতা শাহীন শেখকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ।

ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার শাহীনের দেওয়া তথ্য ও তদন্তে প্রাপ্ত অকাট্য প্রমাণের ভিত্তিতে বাকি আসামিদের একে একে শনাক্ত ও আইনের আওতায় আনা হয়। তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করার পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আট আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, “এ রায়ের মাধ্যমে জঘন্য ও পাশবিক অপরাধের বিরুদ্ধে সমাজে একটি কঠোর বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। নারীর সার্বিক নিরাপত্তা বিধান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে।”


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ