ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনা নিজে পাসপোর্টের আবেদন করেননি: দিল্লি হাইকমিশন

শেখ হাসিনা নিজে পাসপোর্টের আবেদন করেননি: দিল্লি হাইকমিশন
ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন বাংলাদেশি পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি বলে নিশ্চিত করেছে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। এর মাধ্যমে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা নাকচ করে দিল কূটনৈতিক মিশনটি। সোমবার (৯ নভেম্বর ২০২৬) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, সোমবার সকালে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি আনুষ্ঠানিক ই-মেইল পাঠানো হয়। সেই বার্তায় শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হলেও এতে শেখ হাসিনার ব্যক্তিগত কোনো আবেদন বা সরাসরি অনুমোদনের প্রমাণ ছিল না।

গণমাধ্যমে প্রচারিত খবরের স্পষ্ট ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “আজ সকালে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি ই-মেইল পেয়েছি। সেই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট এবং এনআইডি ইস্যুর জন্য অনুরোধ জানানো হয়েছে। কিন্তু গণমাধ্যমে দেখলাম, শেখ হাসিনা নাকি নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। এটা আদৌ সত্য নয়।”

তিনি আরও স্পষ্ট করেন, “যে ই-মেইলটি এসেছে, সেটি আসলে শেখ হাসিনার পক্ষ থেকে কি না, সেটিও আমরা যাচাই-বাছাই করতে পারিনি। কারণ, সেখানে কোনো ‘অথরাইজেশন’ বা অনুমোদনসংক্রান্ত প্রমাণাদি সংযুক্ত ছিল না। পরবর্তীতে আমরা ই-মেইলটি পর্যালোচনার জন্য সরাসরি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। ফলে গণমাধ্যমে যে খবর এসেছে যে শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন, সেটি সঠিক নয়।”

এর আগে বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনের মাধ্যমে দাবি করে, ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার তাঁর আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন জমা দিয়েছেন। রয়টার্সকে শেখ হাসিনা নিজে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানান এবং আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারাও আনুষ্ঠানিকতা শেষে তাঁর দেশে ফেরার দিনক্ষণ ঘোষণার কথা উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম এবং দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়। এমন প্রেক্ষাপটে লন্ডনের ল ফার্মের পাঠানো অনুমোদনহীন ই-মেইলকে কেন্দ্র করে তৈরি হওয়া ধোঁয়াশা দূর করল দিল্লি মিশন।

সূত্র: রয়টার্স

ট্যাগ : দিল্লি হাইকমিশন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


শেখ হাসিনা নিজে পাসপোর্টের আবেদন করেননি: দিল্লি হাইকমিশন

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন বাংলাদেশি পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি বলে নিশ্চিত করেছে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। এর মাধ্যমে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা নাকচ করে দিল কূটনৈতিক মিশনটি। সোমবার (৯ নভেম্বর ২০২৬) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, সোমবার সকালে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি আনুষ্ঠানিক ই-মেইল পাঠানো হয়। সেই বার্তায় শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হলেও এতে শেখ হাসিনার ব্যক্তিগত কোনো আবেদন বা সরাসরি অনুমোদনের প্রমাণ ছিল না।

গণমাধ্যমে প্রচারিত খবরের স্পষ্ট ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “আজ সকালে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি ই-মেইল পেয়েছি। সেই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট এবং এনআইডি ইস্যুর জন্য অনুরোধ জানানো হয়েছে। কিন্তু গণমাধ্যমে দেখলাম, শেখ হাসিনা নাকি নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। এটা আদৌ সত্য নয়।”

তিনি আরও স্পষ্ট করেন, “যে ই-মেইলটি এসেছে, সেটি আসলে শেখ হাসিনার পক্ষ থেকে কি না, সেটিও আমরা যাচাই-বাছাই করতে পারিনি। কারণ, সেখানে কোনো ‘অথরাইজেশন’ বা অনুমোদনসংক্রান্ত প্রমাণাদি সংযুক্ত ছিল না। পরবর্তীতে আমরা ই-মেইলটি পর্যালোচনার জন্য সরাসরি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। ফলে গণমাধ্যমে যে খবর এসেছে যে শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন, সেটি সঠিক নয়।”

এর আগে বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনের মাধ্যমে দাবি করে, ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার তাঁর আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন জমা দিয়েছেন। রয়টার্সকে শেখ হাসিনা নিজে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানান এবং আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারাও আনুষ্ঠানিকতা শেষে তাঁর দেশে ফেরার দিনক্ষণ ঘোষণার কথা উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম এবং দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়। এমন প্রেক্ষাপটে লন্ডনের ল ফার্মের পাঠানো অনুমোদনহীন ই-মেইলকে কেন্দ্র করে তৈরি হওয়া ধোঁয়াশা দূর করল দিল্লি মিশন।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ