ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রিয়াদে আকাশপথে হামলার আশঙ্কায় বাসিন্দাদের সাময়িক সতর্কতা

রিয়াদে আকাশপথে হামলার আশঙ্কায় বাসিন্দাদের সাময়িক সতর্কতা
ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদে আকাশপথে শত্রুপক্ষের সম্ভাব্য হামলার আশঙ্কায় নগরবাসীর উদ্দেশে সাময়িক জরুরি সতর্কবার্তা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। রিয়াদের একটি বাণিজ্যিক এলাকায় সৌদি তেল জায়ান্ট আরামকোর সুউচ্চ ভবনে আঘাত হানার ঠিক পরদিনই এই সতর্কতা জারি করা হলো। সোমবার (৯ নভেম্বর ২০২৬) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নগরবাসীকে পাঠানো আনুষ্ঠানিক ওই জরুরি বার্তায় বলা হয়, ‘সতর্কতা। এলাকাটি আকাশপথে শত্রুপক্ষের হামলার হুমকির মুখে রয়েছে। অনুগ্রহ করে শান্ত থাকুন। ঘরের ভেতরে অথবা জানালা ও দরজা থেকে দূরে কোনো নিরাপদ স্থানে অবস্থান করুন। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশনা অনুসরণ করুন।’ তবে বাসিন্দাদের মধ্যে বার্তাটি পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি পর্যালোচনা করে সতর্কতাটি প্রত্যাহার করে নেওয়া হয়।

এর আগে রোববার রিয়াদের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় হামলার দাবি করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর একটি সুউচ্চ ভবন সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ভবনটিতে নাশকতামূলক হামলার চেষ্টা চালানো হয়েছিল।

সাম্প্রতিক মাসগুলোতে হুথিদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আরামকোর বিভিন্ন জ্বালানি অবকাঠামো। এসব হামলার আওতায় এসেছে বিভিন্ন তেলবাহী ট্যাংকার, তেল শোধনাগার, কৌশলগত তেল সংরক্ষণাগার এবং স্বয়ং কোম্পানিটির সদর দপ্তর।

ইয়েমেনে দীর্ঘ সংঘাত নিরসনে ২০২২ সালে হওয়া ঐতিহাসিক যুদ্ধবিরতিটি গত জুলাই মাসে ভেঙে যায়। এর পর থেকেই সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে তীব্র পাল্টাপাল্টি সংঘাত শুরু হয়েছে। যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে হুথিরা।

সূত্র: এএফপি

ট্যাগ : রিয়াদ হামলা সতর্কতা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


রিয়াদে আকাশপথে হামলার আশঙ্কায় বাসিন্দাদের সাময়িক সতর্কতা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদে আকাশপথে শত্রুপক্ষের সম্ভাব্য হামলার আশঙ্কায় নগরবাসীর উদ্দেশে সাময়িক জরুরি সতর্কবার্তা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। রিয়াদের একটি বাণিজ্যিক এলাকায় সৌদি তেল জায়ান্ট আরামকোর সুউচ্চ ভবনে আঘাত হানার ঠিক পরদিনই এই সতর্কতা জারি করা হলো। সোমবার (৯ নভেম্বর ২০২৬) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নগরবাসীকে পাঠানো আনুষ্ঠানিক ওই জরুরি বার্তায় বলা হয়, ‘সতর্কতা। এলাকাটি আকাশপথে শত্রুপক্ষের হামলার হুমকির মুখে রয়েছে। অনুগ্রহ করে শান্ত থাকুন। ঘরের ভেতরে অথবা জানালা ও দরজা থেকে দূরে কোনো নিরাপদ স্থানে অবস্থান করুন। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশনা অনুসরণ করুন।’ তবে বাসিন্দাদের মধ্যে বার্তাটি পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি পর্যালোচনা করে সতর্কতাটি প্রত্যাহার করে নেওয়া হয়।

এর আগে রোববার রিয়াদের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় হামলার দাবি করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর একটি সুউচ্চ ভবন সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ভবনটিতে নাশকতামূলক হামলার চেষ্টা চালানো হয়েছিল।

সাম্প্রতিক মাসগুলোতে হুথিদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আরামকোর বিভিন্ন জ্বালানি অবকাঠামো। এসব হামলার আওতায় এসেছে বিভিন্ন তেলবাহী ট্যাংকার, তেল শোধনাগার, কৌশলগত তেল সংরক্ষণাগার এবং স্বয়ং কোম্পানিটির সদর দপ্তর।

ইয়েমেনে দীর্ঘ সংঘাত নিরসনে ২০২২ সালে হওয়া ঐতিহাসিক যুদ্ধবিরতিটি গত জুলাই মাসে ভেঙে যায়। এর পর থেকেই সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে তীব্র পাল্টাপাল্টি সংঘাত শুরু হয়েছে। যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে হুথিরা।

সূত্র: এএফপি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ